চলে যায়। এইখানে কিন্তু জেনারেল উইলসন থামেন। নির্বিচার আক্রমণ আটকানো হয়, কামানগুলিকে নিয়ে আসা হয় ও তা চালানো হয় শহরের প্রতিটি সুরক্ষিত জায়গার দিকে। অস্ত্রাগার চড়াও-দখল ছাড়া আসল লড়াই খুব কমই হয়েছে বলে মনে হয়। অভ্যুত্থানীরা হতোদ্যম হয়ে ছিল, দলে দলে শহর ছেড়ে যায় তারা। শহরের ভেতর উইলসন সাবধানে এগোন, ১৭ তারিখের পরে কোনো প্রতিরোধ পান না বললেই হয় এবং ২০ তারিখে তা পুরোপুরি দখল করেন। আক্রমণের ধারা বিষয়ে আমাদের মত দিয়েছি। আর প্রতিরক্ষার ক্ষেত্রে _ আক্রমণাত্মক পাল্টা গতিবিধির চেষ্টা, কাবুল গেটের কাছে পার্থ্ভাগ বিপন্ন করার মতো অবস্থান, পাল্টা ট্রেঞ্চ, রাইফেল পিট, এ সবকিছু থেকে দেখা যায়, সিপাহীদের মধ্যে যুদ্ধবিগ্রহের বৈজ্ঞানিক কিছুটা ধারণা পৌছিয়েছে, কিন্তু সে ধারণা যে খানিকটা সাফল্যের সঙ্গে কার্যকরী হবে, এতটা পরিষ্কার বা এতটা জোরালো তা নয়। এ ধারণার উৎস ভারতীয়দের মধ্যে, নাকি তাদের সঙ্গে যেসব ইউরোপীয় আছে তাদের কারো কাছ থেকে - তা স্থির করা অবশ্যই কঠিন, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এ প্রচেষ্টাগুলিকে কাজে পরিণত করায় যতই খুঁত থাক, মূল পরিকল্পনায় সেভাস্তপলের সক্রিয় প্রতিরক্ষার সঙ্গে তার খুবই মিল আছে, এবং কাজে পরিণত করা দেখে মনে হয় যেন কোনো ইউরোপীয় অফিসার সিপাহীদের জন্য একটা পরিকল্পনা করে দেন, কিন্তু সিপাহীরা তা পুরো বুঝতে পারেনি, নয়ত বিশৃঙ্খলা ও অধিনায়কত্বের অভাবে কার্যকরী প্রকল্পগুলো পরিণত হয় দুর্বল ও অক্ষম প্রচেষ্টায় । ফ্লেডারিক এঙ্গেলস কর্তৃক ১৮৫৭ সালের ১৬ নভেম্বর লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫১৮৮ নং সংখ্যায় ১৮৫৭ সালের ৫ ডিসেম্বর প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত * পরিবার কর্তা _ সম্পাঃ। * খাদ কাটা ফাদ _ সম্পাঃ। কার্ল মার্কস আসন্ন ভারতীয় খণ লন্ডন, ২২ জানুয়ারি, ১৮৫৮ সাধারণ উৎপাদনী লগ্নি থেকে প্রভূত পরিমাণ পুঁজি তুলে নিয়ে সিকিউরিটি বাজারে তা ঢালায় লন্ডনের টাকার বাজারে যে স্ফুর্তি দেখা দিয়েছিল, তা আশী লক্ষ কি এক কোটি পাউন্ড স্টার্লিঙের একটা আসন্ন ভারতীয় খণের সম্ভাবনায় বিগত পক্ষকালে কিছুটা হাস পেয়েছে। এ খণ তোলা হবে ইংলন্ডে, এবং ফেব্রুয়ারিতে পার্লামেন্ট বসার সঙ্গে সঙ্গে পার্লামেন্ট তা অনুমোদন করবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর তার ইংলন্ভীয় উত্তমর্ণেরা যে সব দাবি ধরছে এবং ভারতীয় বিদ্রোহের ফলে যুদ্ধ সামগ্রী, মালপত্র, সৈন্য পরিবহন ইত্যাদিতে যে বাড়তি খরচ হয়েছে তা মেটাতে এ খণ দরকার। ১৮৫৭ সালের আগস্টে, পার্লামেন্ট অধিবেশন শেষ হবার আগে ব্রিটিশ সরকার সগান্তীর্যে কমন্স সভায় ঘোষণা করেছিল যে তেমন কোনো খণের অভিপ্রায় তাদের নেই। সংকট মেটাতে কোম্পানির আর্থিক অবস্থাই যথেষ্ট। জন বুলের ওপর চাপানো এই পগ্রীতিকর ধোকাটা কিন্তু অচিরেই কেটে যায়, যখন ফীস হল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় রেলপথ নির্মাণের জন্য তাদের ওপর ন্যস্ত বিভিন্ন কোম্পানির প্রায় ৩৫ লক্ষ পাউন্ড স্টার্লিঙের মতো টাকা গ্রাস করেছে অতি সন্দেহজনক এক উপায়ে, এবং তাছাড়া গোপনে খণ নিয়েছে ব্যাঙ্ক অব ইংলন্ডের কাছ থেকে ১০ লক্ষ পাউন্ড স্টার্লিউ এবং আরো ১০ লক্ষ লন্ডন জয়েন্ট স্টক ব্যাঙ্কগুলোর কাছ থেকে । জনসাধারণ 6]
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।