ঘরবাড়ি ইত্যাদিতে ভরা _ সিপাহীরা এগুলিকে সমতল করে রাখেনি এবং আক্রমণের পক্ষে তা আশ্রয়ের কাজ করে। (এই ঘটনাটা থেকেই ব্যাখ্যা পাওয়া যায়, ইংরেজরা যেওখানকার কামানের মুখেই অতো বারবার সিপাহীদের অনুসরণ করতে পেরেছিল তা সম্ভব হয় কীভাবে। এটা তখন অতি বীরোচিত কর্ম বলে ধরা হয়েছিল, কিন্তু যতক্ষণ এ আশ্রয় থাকছে ততক্ষণ সেটা আসলে খুবই কম বিপজ্জনক) তাছাড় এ ফ্রন্টের ৪০০ কি ৫০০ গজ দুরে একট গভীর খাদ ছিল দেওয়াল বরাবর, ফলে আক্রমণের একটা স্বাভাবিক সমান্তরাল পাওয়া যায় তাতে। তাছাড়া নদীটা ইংরেজদের বাম ভাগকে চমতকার ঠেকা দেওয়ার কাশ্মীরী ও ওয়াটার ঘাঁটির মাঝখানের ঈষৎ বাঁকটা অতি সঠিকভাবেই প্রধান আক্রমণ-স্থল বলে বাছাই করা হয়। পশ্চিমী সংযোগ দেওয়াল ও ঘাঁটিগুলোকেও একই সঙ্গে আক্রমণের ভান করা হয় ও এই চালটা এতই সফল হয় যে, সিপাহীদের প্রধান শক্তিটা পরিচালিত হয় এই দিকেই। কাবুল গেটের বাইরে উপকণ্ঠে একটা প্রবল সৈন্যদল তারা জড়ো করে ইংরেজদের দক্ষিণ ভাগটাকে বিপন্ন করার জন্য। এ চালটা একান্তই সঠিক ও কার্যকরী হত যদি মোরী ও কাশ্মীরী ঘাঁটির মাঝখানের সংযোগ দেওয়ালটাই হত সবচেয়ে বেশি বিপন্ন। পার্খভাগ থেকে সিপাহীদের এই অবস্থানটা সক্রিয় প্রতিরক্ষার একটা উপায় হিসাবে চমৎকার হত, আক্রমণের প্রতিটি দল এগিয়ে গেলেই পার্থভাগ থেকে সঙ্গে সঙ্গে আক্রান্ত হয়ে পড়ত। কিন্তু পূর্বদিকে কাশ্মীরী ও ওয়াটার ঘাঁটির মধ্যবর্তী দেওয়াল পর্যন্ত এ অবস্থানের কোনো প্রভাব পৌছতে পারে না, এবং এই ভাবে এ অবস্থান নেওয়ায় নির্ধারক ক্ষেত্রটি থেকে প্রতিরক্ষী সৈন্যদের সেরা অংশটা সরে যায়। ব্যাটারিগুলির স্থান নির্ণয়, তদের বিন্যাস ও সশস্ত্রীকরণ এবং যেভাবে তাদের সরবরাহ চলে তা সর্বেচ্চ ংসার যোগ্য । ইংরেজদের ছিল প্রায় ৫০টি কামান ও মর্টার, ভালো পাকা প্যারাপেটের পেছনে শক্তিশালী ব্যাটারিতে তা কেন্দ্রীভূত। সরকারি বিবৃতি অনুসারে, আক্রান্ত ফ্রন্টটিতে সিপাহীদের ছিল ৫৫টি কামান, কিন্তু তা ছিল ছোটো ছোটো ঘাঁটি ও মার্তেল্লো মিনারগুলোয় ছড়ানো, কেন্দ্রীভূত ক্রিয়াকলাপে অক্ষম এবং শোচনীয় রকমের তিন ফিট প্যারপেটে প্রায় অরক্ষিত বললেই হয়। সন্দেহ নেই যে প্রতিরক্ষীদের অগ্নিবর্ষণ স্তব্ধ করার পক্ষে ঘণ্টা দুয়েকই যথেষ্ট আর তারপর করার মতো আর বিশেষ কিছুই বাকি থাকে না। ৮ তারিখে ১ নং ব্যাটারির ১০টি কামান গোলাবর্ষণ শুরু করে দেয় দেওয়াল থেকে ৭০০ গজ দুরে। রাত্রে পূর্বোক্ত খাদটাকে ট্রেঞ্চের মতো করে বানিয়ে নেওয়া হয়। ৯ তারিখে এ খাদের সামনেকার বন্ধুর জায়গাটা ও ঘরবাড়িগুলো বিনা প্রতিরোধে দখল করা হয়, এবং ১০ তারিখে ২ নং ব্যাটারির আটটি কামানের মুখ খোলা হয়। এ ব্যাটারিটা ছিল দেওয়াল থেকে ৫০০ কি ৬০০ গজ দুরে। ওয়াটার ঘাঁটি থেকে ২০০ গজ দূরে সেই একই বন্ধুর জমিতে অতি সুসাহসে ও সুকৌশলে স্থাপিত ৩ নং ব্যাটারি তার ছয়টি কামান থেকে অগ্নিবর্ষণ শুরু করে ১১ তারিখে, এদিকে ১০টি ভারি মর্টার থেকে গোলা দাগা হয় শহরের ওপর। ১৩ তারিখ সন্ধ্যায় খবর মেলে, ভাঙন দুটি _ একটি কাশ্মীরী গেটের দক্ষিণ ভাগের দেওয়ালে এবং আর একটি ওয়াটার ঘাঁটির বামমুখে ও পার্খে _ আরোহণযোগ্য এবং চড়াও হবার হুকুম দেওয়া হয়। দুই বিপন্ন ঘাঁটির মাঝখানের ঢালুতে সিপাহীরা ১১ তারিখ একটা পাল্টা ট্রেঞ্চ কাটে ও ইংরেজ ব্যাটারিগুলির প্রায় সাড়ে তিন শ গজ সামনে এক ট্রেঞ্চ খোঁড়ে সংঘর্ষের জন্য। কাবুল গেটের বাইরেকার অবস্থান থেকেও তারা অগ্রসর হয় পার্শভাগ আক্রমণের জন্য। কিন্তু সক্রিয় প্রতিরক্ষার এই প্রচেষ্টাগুলি চালানো হয় এক্য, যোগাযোগ ও প্রেরণা ছাড়াই এবং তাতে কোনো ফল হয় না। ১৪ তারিখ ভোরে পাঁচটি ব্রিটিশ বাহিনী আক্রমণে এগোয়। একটি দক্ষিণ দিকে, কাবুল গেটের বাইরেকার সৈন্যদলকে ব্যস্ত রাখতে এবং সফল হলে লাহোর গেটের ওপর আক্রমণ চালাবার জন্য। এক একটি ভাঙনের জন্য এক একটি বাহিনী, একটি বাহিনী কাশ্মীরী গেটের বিরুদ্ধে, যা উড়িয়ে দেওয়ার কথা এবং একটি রইল রিজার্ভ হিসাবে । প্রথম বাহিনীটা ছাড়া এই সবকটি বাহিনীই সফল হয়। ভাঙনগুলিতে সামান্যই লড়াই হয়, কিন্তু দেওয়ালের কাছাকাছি ঘরবাড়িগুলিতে প্রতিরোধ হয় মরীয়া। ইঞ্জিনিয়রদের একজন অফিসার ও তিনজন সার্জেন্টের বীরত্বে কেননা এ ক্ষেত্রে সত্যই বীরত্ব ছিল) কাশ্মীরী গেটকে উন্মুক্ত করা হয় উড়িয়ে দিয়ে এবং এইভাবে এ বাহিনীটিও শহরে ঢোকে। সন্ধ্যা নাগাদ সমস্ত উত্তর ফ্রন্ট ইংরেজদের দখলে 60
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।