প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ٧٧
📝 نص 📖 PDF

পরিবর্তন করতে বাধ্য হয় বৃটিশ উপনিবেশিকরা। তার নানা ফলাফলের একটি এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তুলে দেয় তারা, এ কোম্পানির কর্মনীতি সমগ্র ভারতীয় জনগণের সাধারণ বিরাগ জাগিয়ে তুলছিল। মার্কস ও এঞ্েলস ছিলেন উপনিবেশিকতার বিরুদ্ধে অবিচল যোদ্ধা, উপনিবেশিক দাসত্ব থেকে ভারতীয় জনগণের মুক্তিতে তাদের দৃঢ় আস্থা ছিল। মার্কস দেখান যে, বৃটিশ শাসনের ফলে ভারতে উৎপাদন- শক্তির যে উন্নতি হচ্ছে তাতে ভারতীয় জনগণের ভাগ্য উন্নত হবে না যতদিন না ভারতীয় জনগণ বৈদেশিক উপনিবেশিক নিপীড়নের অবসান করে নিজেরাই স্বদেশের প্রভু হতে পারছে। এ লক্ষ্যসিদ্ধির দুটি পথ দেখেছিলেন মার্কস __ হয় বৃটেনে প্রলেতারীয় বিপ্লব, নয় বিদেশী উপনিবেশিক প্রভুত্বের বিরুদ্ধে খোদ ভারতীয় জনগণেরই একটা মুক্তি সংগ্রাম। মার্কস লেখেন, “খাস গ্রেট বৃটেনেই যতদিন না শিল্পকারখানার প্রলেতারিয়েত কর্তৃক তার বর্তমান শাসক শ্রেণি স্থানচ্যুত হচ্ছে অথবা হিন্দুরা নিজেরাই ইংরেজের জোয়াল একেবারে ঝেড়ে ফেলার মতো যথেষ্ট শক্তিশালী যতদিন না হচ্ছে, ততদিন ভারতীয়দের মধ্যে বৃটিশ বুর্জোয়া কর্তৃক ছড়িয়ে দেওয়া এই সব নতুন সমাজ-উপাদানের ফল ভারতীয়রা পাবে না? বের্তমান সংকলনের ৩৭ পৃঃ দ্রষ্টব্য) । ১৮৫৭-৫৯ সালের বিদ্রোহের শতবার্ষিকী ভারতীয় জনগণ উদ্যাপন করেন যে পরিস্থিতিতে তখন উপনিবেশিকতা থেকে ভারত মুক্তি বিষয়ে মহান প্রলেতারীয় নেতার ভবিষ্যদ্বাণী সত্য হয়ে গেছে। উপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দৃঢ়সংকল্প ও দীর্ঘায়ত সংগ্রামে জাতীয় স্বাধীনতা অর্জন করেছে ভারত, অটল হয়ে পা দিয়েছে স্বাধীন জাতীয় বিকাশের রাস্তায়। সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অধীনস্থ মার্কসবাদ-লেনিনবাদ ইনস্টিটিউট

— صفحة ٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.