প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

যে প্রভাব দেখা যার সেটা প্রত্যাশিতের চেয়ে অনেক কম, এবং বছরের এই সময়টা সক্রিয় যুদ্ধকর্মের ফলে গড়পড়তায় যে ধরনের রোগ হওয়ার কথা, তার অনুরুপ কিছু ঘটলে সৈন্যদলের পশ্চাদপসরণ নতুবা ভাঙন হত অপরিহার্য। এ সৈন্যদলের বিপজ্জনক অবস্থাটা চলে আগস্ট মাসের শেষাশেষি পর্যন্ত। অতিরিক্ত সৈন্য আসতে শুরু করল, আর বিদ্রোহী শিবির দুর্বল হয়ে চলল বিভেদের ফলে। সেপ্টেম্বরের গোড়ায় দখলি ট্রেনটা পৌছয়, আত্মরক্ষামূলক অবস্থাটা বদলে যায় আক্রমণমূলক অবস্থায়। ৭ সেপ্টেম্বর প্রথম ব্যাটারি গোলা দাগতে শুরু করে এবং ১৩ সন্ধ্যায় দুটি কার্যকরী ভাঙন উন্মুক্ত হয়। এবার দেখা যাক মাঝখানের সময়টুকৃতে কী ঘটেছিল। এর জন্য জেনারেল ইউলসনের সরকারি ডিসপ্যাচে নির্ভর করতে হলে ভারি কাহিল অবস্থায় পড়তে হবে। ক্রিমিয়ায় ইংরেজ হেড-কোয়ার্টার থেকে প্রচারিত দলিলগুলি যতটা গোলমেলে হতে পেরেছিল এ রিপোর্টও ঠিক তেমনি। এ রিপোর্ট থেকে দুটি ভাঙনের অবস্থান কিংবা আক্রমণকারী বাহিনী দুটিকে বিন্যাসের আপেক্ষিক অবস্থান ও পর্যায় বোঝার সাধ্য কোনো জীবন্ত মানুষের নেই। আর ব্যক্তিগত রিপোর্ট, সেগুলি তো স্বভাবতই আরো বেদম রকমের গোলমেলে। সৌভাগ্যবশত ও সাফল্যের প্রায় সমগ্র কৃতিত্বটাই যাদের প্রাপ্য, সেই কুশলী বৈজ্ঞানিক অফিসারদের একজন, বেঙ্গল ইঞ্জিনিযর্স ও আর্টিলারির একজন সদস্য উপ্র বল্মজ্জ লুপ্প্স্প্র-এ (৭৩) ঘটনার একটি বিবরণ দিয়েছেন, এটি যেমন পরিষ্কার ও কার্যকরী তেমনি সরল ও অকপট। গোটা ক্রিমীয় যুদ্ধের মধ্যে এমন একজনও ইংরেজ অফিসার পাওয়া যায়নি যে এমন বিবেচক রিপোর্ট লিখতে পেরেছিল। দুর্ভাগ্যবশত ইনি আক্রমণের প্রথম দিনই আহত হন এবং তার পরের কোনো খবর তীর রিপোর্টে নেই। পরের ঘটনাগুলি সম্বন্ধে তাই আমরা এখনো অন্ধকারে । ইংরেজরা দিল্লির প্রতিরক্ষা ব্যবস্থা যতটা জোরাল করেছিল সেটা একটা এশীয় সৈন্যবাহিনীর অবরোধ প্রতিরোধ করার মতো। আধুনিক ধারণায় দিলিকে দুর্গ বলা চলে না, সেটা হল স্থল সৈন্যের জবরদস্তি হামলার বিরুদ্ধে একটা সুরক্ষিত জায়গা মাত্র। এর পাথরের দেওয়াল ১৬ ফিট উঁচু এবং ১২ ফিট চওড়া, তার ওপর ৩ ফিট চওড়া ও ৮ ফিট উঁচু একটা প্যারাপেট, দেওয়ালে প্যারাপেট ছাড়া ৬ ফিট পাথরের গাঁথনি ছিল যা ঢালু দিয়ে আটকানো নয়, এবং আক্রমণের সরাসরি গোলাবর্ষণের পক্ষে উন্মুক্ত। পাথরের দেওয়ালের সংকীর্ণতার জন্য ঘাঁটি ও মার্তেল্লো মিনারগুলো ছাড়া অন্য কোথাও কামান বসানো প্রশ্নের অতীত। ঘাঁটি ও মার্তেল্লো মিনারগুলো সংযোগ দেওয়ালকে পাশ থেকে আটকাতে পারে খুবই অপর্যাপ্তভাবে, এবং তিন ফিট চওড়া পাথরের প্যারাপেটকে দখলি কামান দিয়ে ফিল্ড গান দিয়েও তা চলত) সহজে ভেঙে ফেলায় প্রতিরক্ষার অগ্নিবর্ষণকে, বিশেষ করে পরিখার পার্খভাগ রক্ষাকারী কামানগুলিকে স্তব্ধ করা খুবই সহজ ছিল। দেওয়াল ও পরিখার মধ্যে ছিল একটা চওড়া জায়গা বা সমান রাস্তা, এতে একটা কার্যকরী ভাঙন ঘটাবার সুবিধা হয় এবং এ অবস্থায় পরিখাটা তাতে নিপতিত কোনো সৈন্যবাহিনীর পক্ষে ৬স্প্র-%-ত্র%প্র হওয়ার বদলে হয়ে দাড়ায় ঢালুর দিকে ধাবিত হতে গিয়ে বিশৃঙ্খল হয়ে পড়া সারিগুলিকে পুনর্বিন্যাসের মতো অবকাশ স্থল। প্রথম শর্ত অর্থাৎ চারিদিক থেকে জায়গাটা ঘেরাও করার মতো সৈন্যবাহিনী থাকলেও রীতিমত পরিখা কেটে অবরোধের নিয়ম অনুসারে এ ধরনের একটা জয়গার ওপর চড়াও হওয় হত পাগলামি। প্রতিরক্ষার অবস্থা, প্রতিরক্ষীদের মধ্যে বিশৃঙ্খলা ও তাদের ক্রমক্ষীয়মাণ মনোবলের ফলে যা অনুসৃত হয়েছে তা ছাড়া অন্য যে-কোনো আক্রমণ পদ্ধতিই হত একান্ত ভুল। এ পদ্ধতিটা সামরিক লোকেদের কাছে জবরদস্তি আক্রমণ (স্স্রভ্রপ্ প্র প্র শ্ত্রপ্র) নামে অতি পরিচিত। প্রতিরক্ষা ব্যবস্থাটা ছিল শুধু এই যে ভারী কামান ছাড়া খোলাখুলি আক্রমণ অসম্ভব, এবং গোলন্দাজ বাহিনী তার ত্বরিৎ ফয়সালা করে, সারাক্ষণ গোলাবর্ষণ চলে জায়গাটার ভেতর দিকে এবং যেই একটা কার্যকরী ভাঙন ঘটে অমনি সৈন্যদল আক্রমণে এগোয়। আক্রান্ত ফ্রন্টটি হল উত্তরের ফ্রন্ট, ঠিক ইংরেজ শিবিরের সামনে। এ ফ্রন্টটিতে ছিল দুটি সংযোগ দেওয়াল ও তিনটি ঘাঁটি, তা কেন্দ্রীয় কোশ্মীর) ঘাঁটির কাছে খানিকটা আভ্যন্তরীণ কোণ রচনা করে। কাশ্মীরী থেকে ওয়াটার ঘাঁটি এই পূর্বাবস্থানটা ক্ষুদ্রতম, কাশ্মীরী থেকে মোরী ঘাঁটি এই পশ্চিমী অবস্থান থেকে খানিকটা সামনে । কাশ্মীরী ও ওয়াটার ঘাঁটির সামনেকার জায়গাটা ছিল ছোটো ছোটো ঝোপঝাড়ের জঙ্গল বাগান ও 59

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।