প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ফ্রেডারিক এঞ্গেলস *দিল্লি দখল চড়াও আক্রমণে যে সৈন্যদল দিল্লি দখল করে তাদের সাহসিকতাকে গ্রেট বৃটেনে যে সরব একতানে আকাশে তোলা হচ্ছে তাতে আমরা যোগ দেব না। বিশেষ করে সাহসিকতার প্রশ্ন উঠলে কোনো জাতি এমন কি ফরাসিরাও আত্মপ্রশংসায় ইংরেজদের পাল্লা দিতে পারে না। ঘটনার বিশ্লেষণ করলে কিন্তু অচিরেই শতকরা নিরানব্বুইটি ক্ষেত্রেই এই বীরত্বের ঘটা নিতান্ত মামুলী ব্যাপার বলে দেখা যাবে, এবং স্বদেশে যারা নিশ্চিন্তে দিন কাটায়, সামরিক গৌরব অর্জনের সুদূরতম সন্তাবনার যে-কোনো বিপদের প্রতিই যাদের অস্বাভাবিক বিতৃষ্কা, সেই ইংরেজ খ্পরতর স্শক্মক্জ দিলি আক্রমণে যে নিঃসন্দেহ, যদিও তেমন অসাধারণ কিছু নয়, সাহসিকতা দেখা গেছে তার অংশীদার বলে নিজেদের চালাবার চেষ্টা করছে -_ পরের সাহস নিয়ে এই অতি ব্যবসাদারিতে কাণুজ্ঞানসম্পন্ন প্রতিটি লোকই ঘেন্না বোধ করবে। দিল্লির সঙ্গে সেভাস্তপলের তুলনা করলে অবশ্যই মানতে হবে যে, সিপাহীরা রুশী নয়, ব্রিটিশ সৈন্যাবাসের বিরুদ্ধে তাদের কোনো হামলাই ইঙ্কেরমানের 0৭১) মতো নয়, কোনো ততলেবেন ছিল না দিল্লিতে এবং অধিকাংশ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে প্রতিটি সৈন্য ও কোম্পানি সাহসের সঙ্গে লড়লেও সিপাহীরা ছিল একান্তই নেতৃহীন এবং তা শুধু ব্রিগেড ও ডিভিসনের বেলায় নয়, এমন কি প্রায় ব্যাটালিয়নগুলির ক্ষেত্রেও, তদের সংহতি তাই কোম্পানি ছাড়িয়ে বেশি এগোয়নি, এবং বর্তমান কালে যে বৈজ্ঞানিক উপাদান ছাড়া সৈন্যবাহিনী অসহায় এবং শহর রক্ষা একান্ত নিষ্ফল, তা তাদের মোটেই ছিল না। তবু সংখ্যা ও সমরোপায়ের অসমানুপাতে, আবহাওয়া সহ্যের ক্ষেত্রে ইউরোপীয়দের তুলনায় সিপাহীদের উৎকর্ষে, দিল্লির সামনেকার সৈন্যবাহিনী মাঝে মাঝে যে চুড়ান্ত স্বল্পতায় নেমে যায় তাতে ওই তফাৎগুলির অনেকটাই পুষিয়ে যায় ও দুটি অবরোধের মধ্যে (এই যুদ্ধকর্মগুলিকে যদি অবরোধ বলা যায়) একটা ন্যায্য তুলনা সম্ভব হতে পারে। দিলি দখলকে আমরা অসাধারণ বা অতি বীরোচিত একটা সাহসের কাজ বলে গণ্য করি না, যদিও যে-কোনো লড়াইয়ের মতোই দুপক্ষ থেকে অবশ্যই অতি উদ্দীপনাময় বিচ্ছিন ঘটনা ঘটেছে, কিন্তু একথা বলি যে, সেভাস্তপল ও বালাক্লাভার (৭২) মধ্যে ইংরেজ সৈন্যবাহিনীকে যখন আত্মপরীক্ষা দিতে হয় তখন তারা যা দেখিয়েছিল তার চেয়ে অনেক বেশি অধ্যবসায়, চরিত্রবল, বিচার ও নৈপুণ্য দেখিয়েছে দিল্লির সম্মুখস্থ ইঙ্গ- ভারতীয় সৈন্যবাহিনী। প্রথমোক্তরা ইঙেকেরমানের পরে পুনরাবতরণে প্রস্তুত ও ইচ্ছুক ছিল এবং ফরাসিরা না থাকলে তা করতও নিঃসন্দেহে। আর শেষোক্তদের বেলায় বিশেষ খতু, তৎকারণপ্রসৃত মারাত্মক গীড়া, যোগাযোগ ব্যবস্থার ভাঙ্গন, দ্রুত অতিরিক্ত সৈন্য প্রাপ্তির সর্বসম্তাবনার অনুপস্থিতি, সমগ্র উত্তর ভারতের অবস্থায় যখন সরে আসার কথা ওঠে তখন তারা সে ব্যবস্থা গ্রহণ বিষয়ে বিবেচনা করা সত্তেও ঘাঁটি ধরে রাখে। অভ্যু্থান যখন তার সর্বোচ্চ সীমায় তখন প্রথম দরকার ছিল উত্তর ভারতে একটা ভ্রাম্যমাণ সৈন্যদল। এ কাজে যোগানো যেতে পারত কেবল দুটি বাহিনীকে -- হ্যাভলকের ছোট্ট সৈন্যদল, যা অচিরেই অপর্যাপ্ত বলে প্রমাণিত হয় এবং দিল্লির সম্মুখস্থ শক্তিকে । এই পরিস্থিতিতে অনাক্রম্য এক শক্তির সঙ্গে নিষ্ফল লড়াইয়ে হাতের শক্তি ক্ষয় করে দিলির সামনে বসে থাকা যে একটা সামরিক ভুল, একটা চলন্ত সৈন্যদলের মূল্য যে তার বসে থাকাকালীন মুল্যের চতুর্গুণ, দিল্লিকে ছেড়ে দিয়ে উত্তর ভারত নিষ্কু, যোগাযোগের পুনঃপ্রতিষ্ঠা, ও শক্তি সংহতির জন্য অভ্যুত্থানীদের সর্ব প্রচেষ্টা যে ব্যর্থ করা যেতে পারত এবং সেই সঙ্গে একটা স্বাভাবিক ও সহজ পরিণতি হিসাবে পতন ঘটতে পারত দিলির, _ তা অবিসংবাদিত তথ্য। কিন্তু রাজনৈতিক যুক্তির নির্দেশ হল, দিল্লির সামনে থেকে শিবির তোলা হবে না। দোষ দিতে হয় হেড-কোয়ার্টারের পণ্ডিতমূর্খদের, যারা সৈন্যদলকে পাঠায় দিল্লিতে _ একবার সেখানে যাবার পর রুখে থাকায় সৈন্যবাহিনীর যে অধ্যবসায়, সেটা দোষণীয় নয়। সেই সঙ্গে এ কথার অনুল্েখ অনুচিত যে, এ সৈন্যবাহিনীর ওপর বর্ধাকালের 58

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।