প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

The Bombay Courier (৬৯) বলছে, সিন্ধু সীমান্তে পঞ্জাব ও লাহোর ডাক লুঠ হওয়ায় আক্রমণের সরকারি বিবরণ এই তারিখ থেকে ছিন্ন হয়ে যায়। বোম্বাই লাটের কাছে প্রেরিত একটা ব্যক্তিগত পত্রে বলা হয় যে, দিল্লির গোটা শহরটা দখল করা হয় রবিবারে, ২০ তারিখে, বিদ্রোহীদের প্রধান শক্তিটা ওই দিন ভোর তিনটেয় নৌকার সাঁকোর ওপর দিয়ে শহর ছেড়ে চলে যায় রোহিলখণ্ডের দিকে । নদী ফ্রন্টে অবস্থিত সেলিমগড় দখল না করা পর্যন্ত ইংরেজদের পক্ষ থেকে তাদের পশ্চাদ্ধাবন যেহেতু অসম্ভব হয়, তাই একথা স্পষ্ট যে, বিদ্রোহীরা শহরের একেবারে উত্তর প্রান্ত থেকে তার দক্ষিণ-পূর্ব প্রান্ত পর্যন্ত লড়তে লড়তে ক্রমশ সরে আসে ও পশ্চাদপসরণ সমাধার মতো অবস্থান বজায় রাখে ২০ পর্যন্ত। আর দিল্লি দখলের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে একটি প্রামাণ্য সূত্র, The Friend of India-র মসত্তব্য হলে : ‘এই সময় ইংরেজদের মনোযোগ আবদ্ধ হওয়া উচিত দিল্লির অবস্থা নিয়ে নয়, বাংলার পরিস্থিতি নিয়ে। দ্রুত সাফল্যে যা কিছু মর্যাদা অর্জন করা যেত, শহর দখলে দীর্ঘ বিলম্বে তা আসলে চূর্ণই হয়েছে, এবং বিদ্রোহীদের শক্তি ও সংখ্যা শহর দখল করে যতটা কমানো সম্ভব, অবরোধ বজায় রেখে ঠিক তেমনি কার্যকরীভাবেই কমানো যায়। ইতিমধ্যে শোনা যাচ্ছে, অভ্যুত্থান ছড়াচ্ছে কলকাতার উত্তর-পূর্বে, মধ্য ভারত হয়ে উত্তর-পশ্চিম পর্যন্ত, আর আসাম সীমান্তে পূর্বীয়াদের দুটি শক্তিশালী রেজিমেন্ট প্রকাশ্যে ভূতপূর্ব রাজা পুরন্দর সিংহকে ফিরিয়ে আনার প্রস্তাব করে বিদ্রোহ করেছে, দানাপুর ও রঙ্গপুরের বিদ্রোহীরা কানোয়ার সিংহের নেতৃত্বে বান্দা ও নাগোদ হয়ে জব্বলপুরের দিকে যাচ্ছে এবং স্বীয় সৈন্যের জোরে রেওয়ার রাজাকে বাধ্য করেছে তাদের সঙ্গে যোগ দিতে । খাস জব্বলপুরেই ৫২ নং বেঙ্াল দেশীয় রেজিমেন্ট সৈন্যনিবাস ছেড়ে গেছে, পেছনে রেখে আসা সাথীদের জন্য জামীন হিসাবে সঙ্গে নিয়ে গেছে একজন ব্রিটিশ অফিসারকে । গোয়ালিয়র বিদ্রোহীরা শোনা যাচ্ছে চম্বল পার হয়ে ছাউনি ফেলেছে নদী ও ঢোলপুরের মাঝখানে কোনো একটা জায়গায়। সংবাদের সবচেয়ে গুরুতর ঘটনাটি লক্ষণীয়। মনে হচ্ছে যোধপুর সৈন্যদল আরোয়া-র বিদ্রোহী রাজার কাজ করেছে, জায়গাটা বিয়াওয়ার থেকে ১০ মাইল দক্ষিণ-পশ্চিমে। যোধপুরের রাজা তাদের বিরুদ্ধে একটা বড়ো সৈন্যদল পাঠায়, তাদের তারা পরাস্ত করে, জেনারেল ও ক্যাপ্টেন মাঙক মেসনকে নিহত করে ও দখল করে ৩টি কামান। নাসিরাবাদ সৈন্যদলের কিয়দংশ নিয়ে জেনারেল জি. এস. পি. লরেন্স তাদের বিরুদ্ধে অগ্রসর হন ও তাদের একটা শহরে হটে যেতে বাধ্য করেন, এ শহরের বিরুদ্ধে তার পরবতী প্রচেষ্টা কিন্তু নিম্ষল হয়। সিন্ধু থেকে ইউরোপীয় সৈন্যদের সরিয়ে আনার ফল হয়েছে একটা দুরবিস্তৃত ষড়যন্ত্র, হায়দরাবাদ, করাচি ও শিকারপুর সমতে অন্তত €টি বিভিন্ন জায়গায় অভ্যু্থানের চেষ্টা হয়। পঞ্জাবেও অশুভ লক্ষণ দেখা যাচ্ছে, মুলতান ও লাহোরের মধ্যে যোগাযোগ ছিন হয়ে ছিল আট দিন ধরে। অন্যত্র পাঠকেরা ১৮ জুন থেকে ইংলন্ড হতে যেসব সৈন্য পাঠানো হয়েছে তার একটা তালিকাকারে বিবরণ দেখবেন, বিভিন্ন জাহাজের পৌছাবার তারিখ হিসাব করা হয়েছে সরকারি বিবৃতি থেকে, সুতরাং তা ব্রিটিশ সরকারের অনুকূলে (৭০)। এই তালিকা থেকে দেখা যাবে যে, স্থলপথে প্রেরিত গোলন্দাজ ও ইঞ্জিনিয়রদের ছোটো ছেটো ডিট্যাচমেন্টগুলি ছাড়া মোট যে সৈন্যদল অবতরণ করেছে তার সংখ্যা ৩০,৮৯৯ জন, তাদের মধ্যে ২৪,৮৮৪ জন পদাতিক, ৩,৮২৬ ঘোড়সওয়ার ও ২,৩৩৪ গোলন্দাজ বাহিনীর। আরো দেখা যাবে যে, অক্টোবরের শেষের আগে কোনো মোটা রকমের সৈন্যপ্রেরণ আশা করা যায় না। কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ৩০ অক্টোবর লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫১৭০ নং সংখ্যায় ১৮৫৭ সালের ১৪ নভেম্বর প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত * বর্তমান সংকলনের ১০৮ পৃঃ দ্রষ্টব্য _ সম্পাঃ। 57

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।