প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

নিকলসনের অতিরিক্ত সৈন্য আসার পর আমরা দিল্লির সম্মুখস্থ সেনাবাহিনীর মোট সংখ্যা ধরে ছিলাম ৭,৫২১ জন*, এ হিসাব পরে পূর্ণ সমর্থিত হয়েছে। পরে রাজা রণবীর সিংহ কর্তৃক ধার দেওয়া ৩,০০০ কাশ্মীরী সৈন্য আসায় ব্রিটিশ সৈন্য 7০ [71900 of [ndia-র (৬৭) মতে, সর্বসমেত প্রায় ১১,০০০ জনে দাড়ায়। অন্যদিকে, লন্ডনের The Military Spectator (৬৮) জোর দিয়ে বলছে যে, বিদ্রোহী সৈন্যের সংখ্যা প্রায় ১৭,০০০-এ নেমে গিয়েছিল, তার মধ্যে ৫,০০০ জন অশ্বারোহী, কিন্তু The Friend of India তাদের সংখ্যা ধরছে প্রায় ১৩,০০০, যার মধ্যে ১,০০০ অনিয়মিত ঘোড়সওয়ার। একবার ভাঙন ঘটলে ও শহরের অভ্যন্তরে লড়াই শুরু হয়ে গেলে ঘোড়সওয়ার যেহেতু একেবারেই অকেজো, এবং সুতরাং ইংরেজদের প্রবেশের সঙ্গে সঙ্জে যেহেতু তারা পালায়, তাই The Military Spectator অথবা The Friend 9117018 যার হিসাবই ধরি না কেন, সিপাহীদের মোট সৈন্য ১১,০০০ কি ১২,০০০-এর বেশি বলে হিসাব করা যায় না। ইংরেজ সৈন্য তাই স্বপক্ষের সংখ্যাবৃদ্ধির জন্য ততটা নয়, যতটা বিপক্ষের সংখ্যাহাসের জন্য প্রায় বিদ্রোহীদের সমান হয়ে ওঠে, তাদের সংখ্যাগত ঈষৎ স্বল্পতা অনেক বেশি পুষিয়ে যায় একটা সফল গোলাবর্ষণের নৈতিক প্রভাবে এবং আক্রমণ-পক্ষের সুবিধায়, যাতে তারা কোথায় প্রধান শক্তি নিয়োগ করবে তা নিজেরা বেছে নিতে পারে অথচ প্রতিরক্ষাকারীরা বাধ্য হয় তাদের অপ্রতুল শক্তিটাকে বিপন্ন পরিধিটার সবখানে ছড়িয়ে রাখতে । বিদ্রোহী শক্তিদের যে সংখ্যাহ্বাস ঘটে সেটা প্রায় দশ দিন যাবৎ অবিরাম হামলায় যে গুরুতর ক্ষতি সইতে হয় তার চাইতেও আভ্যত্তরীণ বিভেদের ফলে গোটাগুটি এক একটা দলের ছেড়ে চলে যাওয়ার জন্যই বেশি। যেমন মোগল ছায়ামূর্তি নিজেও তেমনি দিল্লির ব্যবসায়ীরাও বিরুপ হয়ে উঠেছিলেন সিপাহীদের শাসনে, তাদের সঞ্চিত প্রতিটি টাকা তারা লুঠ করেছে _ আর সেই সঙ্গে হিন্দু ও মুসলমান সিপাহীদের মধ্যে বিভেদ, পুরাতন দুর্গসৈন্যদের সঙ্গে নবাগত সৈন্যদের যে ঝগড়া চলে, তা তাদের ভাসাভাসা সংগঠন ভেঙে ফেলে তাদের পতন নিশ্চিত করার পক্ষে যথেষ্ট। তবু, ইংরেজদের যেহেতু এমন এক শত্রুর মোকাবিলা করতে হয় যারা সংখ্যায় তাদের চেয়ে কিছুটা বেশি হলেও অধিনায়কত্বহীন, নিজেদের মধ্যেই বিভেদের ফলে যারা দুর্বল ও হতোদ্যম, অথচ ৮৪ ঘণ্টার গোলাবর্ষণের পর ছয় দিন নিঃসাড়ে নৌকার সাঁকো দিয়ে যমুনা পার হয়ে যায়, তাই মানতেই হবে যে বিদ্রোহীরা তাদের প্রধান সৈন্যবাহিনীর ক্ষেত্রে সর্বনিকৃষ্ট পরিস্থিতির সর্বোত্তম ব্যবহারই করেছে। দখলের ঘটনাটা মনে হয় এই রকম -_ ৮ সেপ্টেম্বর ইংরেজ ব্যাটারি স্থাপিত হল তাদের আদি অবস্থান থেকে অনেকখানি এগিয়ে এবং দেওয়ালের ৭০০ গজের মধ্যে। ৮ থেকে ১১ তারিখ ব্রিটিশ ভারি কামান ও মর্টার আরো এগিয়ে নিয়ে যাওয়া হয় গাথনির কাছে, একটা আস্তানা গাড়া হয় ও ব্যাটারি স্থাপিত করা হয় অল্পই ক্ষতিতে _ কারণ মনে রাখা দরকার যে, দিল্লি দুর্গসৈন্যরা ১০ ও ১১ তারিখে দুটি হামলা করে, নতুন ব্যাটারি স্থাপন করার জন্য বারবার চেষ্টা করে ও রাইফেল বিবর থেকে প্রবল গুলিবর্ষণ বজায় রাখে । ১২ তারিখে ইংরেজদের ক্ষতি হয় হাতহতে প্রায় ৫৬ জন। ১৩ তারিখের সকালে একটা ঘাঁটিতে শত্রুদের একটা গুরুত্বপূর্ণ বারুদখানা উড়িয়ে দেওয়া হয়, সেই সঙ্গে উড়িয়ে দেওয়া হয় একটা হালকা কামানের গাড়ি, তালওয়ারা উপকণ্ঠ থেকে এটি গোলা দাগছিল ব্রিটিশ ব্যাটারির ওপর, এবং কাশ্মীর গেটের কাছে একটি কার্যকরী ভাঙন ঘটায় ব্রিটিশ ব্যাটারি। ১৪ তারিখে আক্রমণ করা হয়ে শহরের ওপর। কাশ্মীর গেটের কাছে ভাঙনটায় প্রবেশ করে সৈন্যরা, গুরুতর বাধা পেতে হয় না, আশেপাশের বড়ো বড়ো বাড়িগুলো দখল করে এবং র্যাম্পার্ট বরাবর মোরী ঘাঁটি ও কাবুল গেটের দিকে এগোয়, প্রতিরোধ তখন মরীয়া হয়ে ওঠে ও সেই হেতু ক্ষতি হয় গুরুতর। দখল করা ঘাঁটি থেকে শহরের ওপর কামান চালানো ও কম্যান্ডিং জায়গাগুলোয় আরো কামান ও মর্টার নিয়ে আসার আয়োজন চলে। ১৫ তারিখে বার্ন ও লাহোর ঘাঁটির ওপর কামান চালানো হয় মোরী ও কাবুল ঘাঁটিতে দখল করা কামান থেকে, আর ভাঙন ঘটানো হয় অস্ত্রাগারে ও গোলা দাগা শুরু হয় রাজপ্রাসাদে । অস্ত্রাগার চড়াও হয়ে দখল করা হয় ১৬ সেপ্টেম্বর দিবালোকে, আর ১৭ তারিখে অস্ত্রাগারের ঘেরাও থেকে মর্টার চালানো হয় রাজপ্রাসাদের ওপর । 56

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।