প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

অবশিষ্টাংশ বাঁচানো । খুবই সম্ভবত তাকে ফিরে যেতে হবে এলাহাবাদে। বস্তুত, এলাহাবাদ চূড়ান্ত গুরুত্বের একটা জায়গা, কারণ তা হল গঙ্গা যমুনার সংযোগস্থল এবং দুই নদীর মধ্যবর্তী দোয়াব অঞ্চলের চাবিকাঠি । মানচিত্রে চোখ বুলালেই দেখা যাবে, উত্তর-পশ্চিম প্রদেশগুলির পুনর্বিজয়ে সচেষ্ট ইংরেজ সৈন্যবাহিনীর পক্ষে যুদ্ধকর্মের প্রধান পথটা হল নিন্নগঙ্গার উপত্যকা বরাবর । দানাপুর, বারাণসী, মির্জাপুর এবং সর্বোপরি এলাহাবাদ _ যেখান থেকে আসল যুদ্ধাভিযান চলবে __ এগুলোকে তাই খাস বাংলা প্রদেশের ছোটোখাটো ও রণনীতির দিক থেকে গুতুত্বহীন সমস্ত স্টেশনের দুর্গসৈন্যদের টেনে এনে শক্তিশালী করা চাই। যুদ্ধকর্মের এই প্রধান পথটাই যে বর্তমানে গুরুতর বিপন্ন তা দেখা যাবে ই প্র. আদজ্জ জ্বপ্রন্ডক্ম পত্রিকা সমীপে একটি বোম্বাই পত্রের নিম্নোক্ত অনুচ্ছেদ থেকে : “দানাপুরে তিনটি রেজিমেন্টের বিগত বিদ্রোহে এলাহাবাদ ও কলকাতার মধ্যে যোগাযোগ নেদীপথে স্টিমারযোগে ছাড়া) ছিন্ন হয়ে গেছে। সম্প্রতিকালে যা ঘটেছে তার মধ্যে দানাপুর বিদ্রোহটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ কলকাতা থেকে ২০০ মাইলের মধ্যে গোটা বিহার জেলা এখন প্রজ্বলিত। আজ একটা খবর এসেছে যে, সীওতালরা ফের উথিত হয়েছে এবং রক্তপাত ও লুটপাটেই যাদের আনন্দ এমন ১,৫০,০০০ বন্যে বাংলা রাজ্য ছেয়ে গেলে সত্যিই ভয়ঙ্কর ব্যাপার হতে পারে! আগ্রা যতদিন টিকে থাকছে ততদিন যুদ্ধকর্মের গৌণ পথ বোম্বাই আর্মির পক্ষে ইন্দোর ও গোয়ালিয়র হয়ে আগ্রা, মাদ্রাজ আর্মির পক্ষে সাগর ও গোয়ালিয়র হয়ে আগ্রা, এই আগ্রার সঙ্জো পঞ্জাব আর্মির এবং এলাহাবাদ রক্ষাকারী কোরটির যোগাযোগ পথও পুনরুদ্ধার করা প্রয়োজন। মধ্য ভারতের দোদুল্যমান রাজারা যদি প্রকাশ্যেই ব্রিটিশের বিরুদ্ধে ঘোষণা করে এবং বোম্বাই আর্মির মধ্যে বিদ্রোহ গুরুতর রুপ ধারণ করে তাহলে সবরকম সামরিক জল্পনারই আপাতত অবসান হবে এবং কাশ্মীর থেকে কুমারিকা পর্যন্ত একটা অপরিসীম হত্যাকাণ্ড ছাড়া কিছুই নিশ্চিত থাকবে না। সর্বোত্তম ক্ষেত্রে যা করা যায়, তা হল নভেম্বরে ইউরোপীয় সৈন্যদের আগমন পর্যন্ত সমস্ত নির্ধারক ঘটনা পেছিয়ে দেওয়া। এটুকুও করা যাবে কিনা তা নির্ভর করবে স্যার কলিন ক্যামবেলের মস্তিষ্কের ওপর, এ পর্যন্ত তীর সম্পর্কে তীর ব্যক্তিগত সাহস ছাড়া আর কিছুই শোনা যায়নি। তিনি যদি তার পদের উপযুক্ত ব্যক্তি হয়ে থাকেন তাহলে যে কোনো মুল্যেই, দিল্লির পতন হোক বা না হোক, রণক্ষেত্রে দীড়াবার মতো একটা সৈন্যবাহিনী তিনি গড়ে তুলবেন, তা সে যত ছোটোই হোক। তবু, ফের বলি, শেষ সিদ্ধান্ত রয়েছে বোম্বাই আর্মির হাতে। কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ৬ অক্টোবর লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫১৫১ নং সংখ্যায় ১৮৫৭ সালের ২৩ অক্টোবর প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত * এই সংকলনের ৮১ পৃঃ দ্রষ্টব্য _ সম্পাঃ। * বর্তমান সংকলনের ৮৪ পৃঃ দ্রষ্টব্য _ সম্পাঃ। কার্ল মার্কস *ভারতে অভ্যুত্থান “আরাবিয়া'র ডাকে দিল্লি পতনের গুরুত্বপূর্ণ খবর এসেছে। অত্যল্স খুঁটিনাটি যেটুকু হাতে আছে তা থেকে বুঝতে পারা যায় যে, এ ঘটনা ঘটেছে সম্ভবত যুগপৎ বিদ্রোহীদের মধ্যে তীব্র বিভেদ, প্রতিদ্বন্দ্বী পক্ষদ্ধয়ের আনুপাতিক সংখ্যার পরিবর্তন এবং বহু পূর্বেই ৮ জুন থেকে যার প্রত্যাশা সেই দখলি ট্রেনটির ৫ সেপ্টেম্বর আগমনের ফলে। 55

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।