প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

সেই সঙ্চে শিবিরে সত্যিই কী আশা করা হচ্ছে সেটাও তিনি আমাদের জানিয়েছেন, অর্থাৎ _ “কয়েকদিন ধরে শহরে গোলা দেগে একটা খাসা ভাঙন ঘটানো? অফিসারটি কিন্তু নিজেই যোগ করেছেন : “একটা সংযত হিসাবে, শত্রু এখন নিশ্চয় হাজার চল্লিশেক সৈন্য জড়ো করে থাকবে, তাছাড়া তাদের আছে অসংখ্য বেশ কার্যকরী কামান, পদাতিকরাও ভালো লড়ছে। দেওয়ালের পেছন দিকে যে মরীয়া জেদের সঙ্গে মুসলমানরা লড়তে অভ্যস্ত তার কথা ধরলে সত্যই খুবই প্রশ্ন জাগে ক্ষুদ্র ব্রিটিশ বাহিনী “একটা খাসা ভাঙনের' মধ্য দিয়ে ধেয়ে ঢোকার পর ফের ধেয়ে বেরিয়ে আসার সুযোগ পাবে কিনা। বস্তুত, বর্তমান ব্রিটিশ সৈন্যগণ কর্তৃক দিল্লির ওপর কোনো সফল আক্রমণের সম্ভাবনা শুধু একটা ক্ষেত্রেই থাকছে - বিদ্রোহীদের মধ্যে আভ্যন্তরীণ বিভেদ, তাদের গোলাবারুদ নিঃশেষ, সৈন্যদের মনোবলে ভাঙন ও আত্মবিশ্বাসের প্রেরণা অদৃশ্য হওয়ার ক্ষেত্রে। কিন্তু স্বীকার করতেই হবে যে ৩১ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত তাদের অব্যাহত লড়াই থেকে এ অনুমান প্রায় করা চলে না বলেই মনে হয়। সেই সঙ্গে কলকাতার একটি চিঠি থেকে পরিষ্কার ইঙ্গিত মিলছে কেন সমস্ত সামরিক নিয়মের বিরুদ্ধেও ইংরেজ জেনারেলরা দিল্লির সামনে মাটি আঁকড়ে থাকতে দৃঢ়সংকল্প । এতে বলা হয়েছে, ‘কয়েক সপ্তাহ আগে যখন দিলি থেকে আমাদের সৈন্য পশ্চাদপসরণ করবে কিনা এ প্রশ্ন ওঠে, কারণ দৈনন্দিন লড়াইয়ে তারা এতই বিপর্যস্ত যে অপরিসীম ক্লান্তি আর সইতে পারছিল না, তখন স্যার জন লরেন্স এ অভিপ্রায়ের তীব্র বিরোধিতা করেন, জেনারেলদের তিনি খোলাখুলি জানিয়ে দেন যে, তাদের পশ্চাদপসরণ করাটা হবে আশেপাশের জনসাধারণের অভ্যুত্থানের একটা সংকেত, তার ফলে তারা তৎক্ষণাৎ বিপন্ন হয়ে পড়বেন। এই মত মেনে নেওয়া হয় ও স্যার জন লরেন্স তীর যথাসাধ্য সমস্ত রকম অতিরিক্ত সৈন্যবল তাঁদের জন্য পাঠাবেন বলে প্রতিশ্রুতি দেনা? স্যার জন লরেন্স পঞ্জাবকে যেরকম নির্বল করেছেন তাতে পঞ্জাই এখন বিদ্রোহ করে বসতে পারে অথচ দিল্লির সামনেকার ছাউনির সৈন্যরা সম্ভবত শধ্যাশায়ী হবে, আর বর্ষার শেষে মাটি থেকে ওঠা মড়ক- ভাপে ক্ষয় পেতে থাকবে। জেনারেল ভ্যান কোটল্যান্ডের যে সৈন্যরা চার সপ্তাহ আগে হিসার পৌছয় ও দিলির* দিকে এগুচ্ছে বলে খবর এসেছে, তাদের সম্পর্কে আর কিছুই শোনা যায়নি। তারা নিশ্চয় গুরুতর বাধা পেয়েছে, নতুবা পথেই তাদের ভেঙে দেওয়া হয়েছে। গঙ্গার উজান এলাকায় ইংরেজদের বস্তৃতপক্ষে মরীয়া অবস্থা। অযোধ্যা বিদ্রোহীদের যুদ্ধকর্মে জেনারেল হ্যাভলক বিপন্ন, এরা লক্ষৌ থেকে বিথুর হয়ে এগুচ্ছে ও কানপুরের দক্ষিণ দিকে অবস্থিত ফতেপুরে জেনারেল হ্যাভলকের পশ্চাদপসরণের পথ কেটে দিতে চাইছে, আর সেই সঙ্গে যমুনার দক্ষিণ তীরের একটা শহর কল্সি থেকে গোয়ালিয়র বাহিনী মার্চ করছে কানপুর অভিমুখে । এই অভিকেন্দ্রিক গতিবিধিটা সম্ভবত নানা সাহেবের পরিকল্পনা, যিনি লক্ষৌর সর্বাধিনায়কত্ব গ্রহণ করেছেন বলে শোনা যাচ্ছে _ এ থেকে বিদ্রোহীদের পক্ষ থেকে এই প্রথম রণনীতির খানিকটা ধারণা প্রকাশ পেল, অথচ ইংরেজরা যেন তাদের কেন্দ্রাতিগ যুদ্ধের নির্বোধ পদ্ধতিটাই বাড়িয়ে যেতে ব্যস্ত। তাই শোনা গেল, জেনারেল হ্যাভলকের শক্তিবৃদ্ধির জন্য যে ৯০ নং পদাতিক ও ৫ নং ফিউজিলিয়রদের কলকাতা থেকে পাঠানো হয়েছিল তাদের স্যার জেমস উন্ট্যাম দানাপুরে থামিয়েছেন, তার মাথায় খেলেছে যে তাদের তিনি পরিচালিত করে নিয়ে যাবেন ফৈজাবাদ হয়ে লক্ষৌ। যুদ্ধকর্মের এই পরিকল্পনাটাকে লন্ডনের প্র .-র% স্প্রেতর্প্রত্র ৬৬) একটা ওস্তাদী মার বলে অভিনন্দিত করেছে, কারণ, এ পত্রিকার মতে, লক্ষৌ এই ভাবে দুই আগুনের মাঝখানে পড়বে, দক্ষিণে কানপুর ও বামে ফৈজাবাদ থেকে বিপন্ন হবে তা। যুদ্ধের সাধারণ নিয়ম অনুসারে অতীব দুর্বল যে সৈন্যবাহিনীটা তার বিচ্ছিন্ন সভ্যদের সমবেত করার বদলে এমন দুটো খণ্ডে নিজেকে খণ্ডিত করে যার মাঝখানে সমগ্র শত্রুসৈন্যের ব্যবধান, সে বাহিনী শুধু তাকে ধ্বংসের কষ্টটা থেকে শত্রুকে রেহাই দেয়। জেনারেল হ্যাভলকের পক্ষে আসলে প্রশ্নটা এখন আর লক্ষৌ বাঁচানো নয়, নিজের সৈন্যের বাদবাকিদের এবং জেনারেল নিলের ছোট্ট কোরটির 54

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।