অনুসারে সামরিক পরিকল্পনা না গড়ে ইংরেজরা যদি দিল্লিকে ছেড়ে রেখে বিচ্ছিন করে ফেলত, তাহলে তার কঙ্সিত গুরুত্ব সবই হরণ করত তারা, কিন্তু দিল্লির সামনে ছাউনি ফেলে, তাতে মাথা ঠুকে এবং তার ওপর তাদের প্রধান শক্তি ও বিশ্বের মনোযোগ কেন্দ্রীভূত করে তারা পশ্চাদপসরণকে ভূষিত করেছে একটা বেদম পরাজয়ের সবকিছু প্রতিক্রিয়ায়। এইভাবে যে বিদ্রোহীরা দিল্লিকে তাদের অভিযানের লক্ষ্য করতে চেয়েছিল তাদেরই সাহায্য করেছে তারা। কিন্তু তাই সব নয়। ইংরেজদের একথা বোঝানোয় খুব বিরাট একটা বুদ্ধিমত্তার প্রয়োজন ছিল না যে, তাদের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটা সক্রিয় ফিল্ড আর্মি গড়ে তোলা, যা দিয়ে অসন্তোষের স্ফুলিঙ্া দমন করা, নিজেদের সামরিক কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ অব্যাহত রাখা, শত্রুকে অল্প কয়েকটি জায়গায় ঠেলে দেওয়া ও দিল্লিকে বিচ্ছিন করে ফেলা সম্ভব হত। এই সহজ ও স্বতঃস্পষ্ট পরিকল্পনা নিয়ে না এগিয়ে তারা তাদের হাতের একমাত্র সক্রিয় সৈন্যবাহিনীটিকে অচল করে রেখেছে দিল্লির সামনে তাকে কেন্দ্রীভূত করে, খোলা মাঠ ছেড়ে দিয়েছে বিদ্রোহীদের জন্য অথচ তাদের নিজেদের দুর্গসৈন্যরা আগলে আছে পরস্পর থেকে বহুদূরে সংযোগহীন ছড়ানো এক একটা জায়গায়, এবং ঘেরাও হয়ে আছে প্রচুর সংখ্যক শত্রুসৈন্যে, যারা নিজেদের খুশিমতো সময় নিতে পারছে। প্রধান সচল বাহিনীটিকে দিলির সামনে নিবদ্ধ করে ইংরেজরা বিদ্রোহীদের টুটি চেপে ধরেনি, নিজেদের দুর্গসৈন্যদেরই ষার করে ফেলেছে। কিন্তু দিলিতে এই মূল ভ্রান্তি ছাড়াও এইসব দুর্গসৈন্যরা যুদ্ধক্রিয়া যে নির্বৃদ্ধিতায় চালিয়েছে তার তুলনা যুদ্ধের ইতিহাসে বিরল __ এদের কাজকর্ম চলেছে স্বাধীনভাবে, পরস্পরের অপেক্ষা না রেখে, কোনো রকম সর্বোচ্চ নেতৃত্ব ছাড়াই এবং সে কাজ চলেছে একক সৈন্যদলের সদস্য হিসাবে নয়, যেন বিভিন্ন জাতি এমন কি যেন শত্রুভাবাপন্ন জাতির সদস্যের মতো । দৃষ্টাত্তস্বরূপ কানপুর ও লক্ষৌর দৃষ্টান্ত নেওয়া যাক। দুটি সন্নিহিত জায়গা এবং আলাদা দুদল সৈন্য, কিন্তু ভারি ছোটো এবং অবস্থার তুলনায় সামান্য _ তারা রইল আলাদা আলাদা কম্যান্ডের অধীনে যদিও পরস্পরের মধ্যে দুরত্ব মাত্র ৪০ মাইল, এবং তাদের মধ্যে কাজের মিল এতই সামান্য যেন তারা দুই বিপরীত মেরুতে অবস্থিত। রণনীতির সাধারণতম নিয়মেই দরকার ছিল যেন কানপুরের সামরিক কম্যান্ডার স্যার হিউজ হুইলার অযোধ্যার চিফ কমিশনার স্যার এইচ. লরেন্সকে সসৈন্যে কানপুরে ডেকে পাঠাবার ও এইভাবে সাময়িকভাবে লক্ষৌ ছেড়ে এলেও নিজ ঘাঁটি জোরদার করতে পারার অধিকার পান। এতে করে দুটি দুর্গসৈন্য রক্ষা পেত এবং পরে হ্যাভলকের সৈন্যদের সঙ্গে যোগাযোগের ফলে ছেটো একটি সৈন্যবাহিনী গড়ে তোলা যেত যা অযোধ্যাকে সংযত ও আগ্রাকে মুক্ত করতে পারত। তার বদলে, দুটি জায়গায় স্বাধীন যুদ্বক্রিয়ার ফলে কানপুরের দুর্গসৈন্যরা জবাই হল, লক্ষ্ৌৌর কেল্লা সহ তার রক্ষী সৈন্যদের পতন এখন নিশ্চিত এবং হ্যাভলক যে তীর সৈন্যদের ১২৬ মাইল হাঁটিয়ে আনলেন আট দিনে, মার্চে যত দিন লেগেছে ততকটিই লড়াই লড়লেন, এবং তা সব করলেন ভারতীয় আবহাওয়ায়, ভর গ্রীষ্মে _ তীর চমৎকার বীরোচিত প্রচেষ্টা পর্যন্ত নিম্ষল হয়েছে। লক্ষৌ উদ্ধারের ব্যর্থ প্রচেষ্টায় তাঁর অতিপরিশ্রান্ত সৈন্যদের আরো হয়রাণ করে, কানপুর থেকে নিয়ত ক্ষীয়মাণ ব্যাসার্ধের ওপর চালানো বারম্বার অভিযানে নিম্ষল আত্মবলিতে নিশ্চিতই বাধ্য হয়ে তাকে শেষ পর্যন্ত খুবই সম্ভব এলাহাবাদে ফিরে যেতে হবে, এবং খুব কম সৈন্যই থাকবে তীর পেছনে । তীর সৈন্যদের কাজকর্ম থেকেই সবচেয়ে বেশি করে দেখা যায়, একটা মহামারীর ছাউনিতে জীবন্ত ধরা পড়ার বদলে ফিল্ড আ্যাকশনের জন্য কেন্দ্রীভূত হলে দিল্লির সম্মুখস্থ ছোট্ট ইংরেজ সৈন্যদলটাও কী করতে পারত। রণনীতির মূলকথা হল কেন্দ্রীকরণ। ভারতে ইংরেজরা যে পরিকল্পনা নিয়েছে সেটা বিকেন্দ্রীকরণ। তাদের করণীয় হত দুর্গসংখ্যা যথাসম্ভব কমিয়ে আনা, সেখান থেকে নারী ও শিশুদের অবিলম্বে সরানো, রণনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এমন সমস্ত স্টেশন ছেড়ে আসা এবং এইভাবে ফিল্ডের জন্য সর্বোচ্চ সম্ভব সৈন্যদল সংগ্রহ করা। কিন্তু কলকাতা থেকে গঙ্গা বেয়ে যে বিন্দু বিন্দু অতিরিক্ত বলের জোগান গিয়েছে তা অসংখ্য বিচ্ছিন্ন দুর্গগুলিতে এমন নিঃশেষে খেয়ে গেছে যে একটা ডিট্যাচ্মেন্টও এলাহাবাদে পৌছয়নি। আর লক্ষৌর ব্যাপারে আগের ডাকটায়* যে অতি দুর্ভাবনা জেগেছিল তা এখন সমর্থিত হয়েছে। হ্যাভলক ফের কানপুরে ফিরে আসতে বাধ্য হয়েছেন, মৈত্রীব্ধ নেপালি সৈন্যদের কাছ থেকে কোনো 5]
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।