প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কার্ল মার্কস "ভারতে অভ্যুত্থান গতকাল “আ্যাটলান্টিক' ভারত থেকে যে সংবাদ এনেছে তার মধ্যে দুটি বিশিষ্ট কথা আছে যথা, লক্ষৌর সাহায্যে অগ্রসর হতে জেনারেল হ্যাভলকের ব্যর্থতা এবং দিল্লিতে ইংরেজদের জেদ করে থাকা। শেষের ঘটনাটির অনুরুপ দৃষ্টান্ত আছে কেবল ব্রিটিশ ইতিহাসেই এবং ওয়ালচেরেন অভিযানে ডে৪)। ১৮০৯ সালের আগস্টের মাঝামাঝি সে অভিযানের ব্যর্থতা নিশ্চিত হওয়ায় তারা পুনরবতরণ নভেম্বর পর্যন্ত পেছিয়ে দেয়। ওখানে একটা ইংরেজ সৈন্যদল অবতরণ করেছে শুনে নেপোলিয়ন বলেন, ওদের আক্রমণ করতে হবে না, ওদের ধ্বংস ফরাসিরা রোগের হাতেই ছেড়ে দিক, ফ্রান্সের এক সেন্টাইমও খরচ হবে না, কামানের চেয়ে রোগেই তাদের বেশি ক্ষতি করবে নিশ্চিত। বর্তমান মহা মোগল নেপোলিয়নের চাইতেও বেশি ভাগ্যবান, তিনি দেখছেন যে রোগের সঙ্গে হামলা এবং হামলার সঙ্গে রোগ তিনি লাগাতে সমর্থ । কাগলিয়ারি, ২৭ সেপ্টেম্বর তারিখের একটি ব্রিটিশ ডিসপ্যাচ আমাদের বলছে যে, ‘দিল্লির শেষ খবর ১২ আগস্টের, তখনো শহরটা বিদ্রোহীদের দখলে, কিন্তু শিগগিরই একটা আক্রমণ চালানো হবে বলে আশা করা হচ্ছে, কেননা প্রভূত অতিরিক্ত শক্তি নিয়ে জেনারেল নিকলসনের পৌছতে আর একদিনের মার্চ লাগবে? উইলসন ও নিকলসন তীদের বর্তমান শক্তি নিয়ে আক্রমণ না করা পর্যন্ত যদি দিল্লি দখল করা না হয়, তাহলে তার দেওয়ালগুলো আপনা থেকেই পড়ে না যাওয়া পর্যন্ত দাঁড়িয়েই থাকবে। নিকলসনের প্রভূত শক্তির পরিমাণ হল প্রায় ৪,০০০ শিখ _ দিল্লি আক্রমণের জন্য এ শক্তিটা অসম্ভব কম, কিন্তু শহরের সামনেকার হিবির না তুলে নেবার একটা আত্মহত্যাকর অজুহাত জোগানোর পক্ষে যথেষ্ট জেনারেল হুইট কর্তৃক মিরাট বিদ্রোহীদের দিলি যেতে দেওয়ার ত্রুটি, সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় এমন কি অপরাধই করার পরে এবং শহরের ওপর একটা অনিয়মিত আচমকা হামলা হতে দিয়ে প্রথম দুই সপ্তাহ বৃথা কাটানোর পর দিলি অবরোধের পরিকল্পনা প্রায় দুর্বোধ্য একটা অপন্রান্তি বলে মনে হয়। লন্ডন টাইমস-এর সামরিক দৈববাণীর ওপরেও যাঁকে স্থান দেব এমন এক প্রামাণ্য ব্যক্তি নেপোলিয়ন প্রায় মামুলী কথার মতো শোনাবে এমন দুটি নিয়ম নির্দেশ করেছিলেন যুদ্ধবিগ্রহের, ১ম _ “শুধু সেই কর্তব্যই গ্রহণ করা উচিত যা সমর্থন করা যাবে এবং যেখানে সাফল্যের সম্ভাবনা সবচেয়ে বেশি! ২য় __ “প্রধান শক্তি নিয়োগ করতে হবে শুধু সেখানে যেখানে রয়েছে যুদ্ধের প্রধান লক্ষ্য, শত্রুর ধ্বংস! দিল্লি অবরোধের পরিকল্পনায় এই প্রাথমিক নিয়মদুটো ভঙ্গ করা হয়েছে। ইংলন্ডের কর্তৃপক্ষীয়দের নিশ্চয় জানার কথা যে সম্প্রতি ভারত সরকারই দিল্লির রক্ষাব্যবস্থাগুলি এমন ভাবে মেরামত করেছে যে, শহরটা অধিকার করা যায় কেবল একটা নিয়মিত অবরোধে, যাতে অন্তত ১৫,০০০ থেকে ২০,০০০-এর একটা অবরোধী সৈন্যবাহিনী প্রয়োজন, এবং প্রতিরক্ষা যদি গড়পড়তা কায়দায় চালানো হয় তাহলে প্রয়োজন আরো অনেক বেশি। তাই এ উদ্দেশ্যে ১৫,০০০ থেকে ২০,০০০ লোক প্রয়োজন হলে ৬,০০০ কি ৭,০০০ সৈন্য নিয়ে তা করতে যাওয়া হদ্দ বেকুবি। ইংরেজরা আরো জানত যে, একটা দীর্ঘকালীন অবরোধের ক্ষেত্রে, যা তাদের সংখ্যাল্পতার জন্য অবশ্যম্ভাবী, ওই অঞ্চলে, ওই আবহাওয়ায় ও ওই খতুতে তাদের সৈন্যবাহিনীকে এক অজেয় ও অদৃশ্য শত্রুর আক্রমণের মুখে ফেলে দেওয়া হবে, যা ছড়াবে ধ্বংসের বীজ। তাই সাফল্যের সম্ভাবনার দিক থেকে সবই ছিল দিলি অবরোধের বিরুদ্ধে। আর যুদ্ধের লক্ষ্য সে তো নিঃসন্দেহেই ভারতে ইংরেজ শাসন বজায় রাখা। সে লক্ষ্য সাধনে দিল্লি মোটেই একটা রণনৈতিক তাৎপর্যের জায়গা নয়। এঁতিহাসিক এতিহ্যের ফলে দেশীয়দের চোখে তার একটা সংস্কারাচ্ছন গুরুত্ব বর্তেছে সত্য, যার সঙ্গে তার আসল প্রভাবের সংঘাত আছে, এবং বিদ্রোহী সিপাহীরা যে একে তাদের সাধারণ সম্মিলন ক্ষেত্র বলে বেছে নেবে তার এই কারণটাই যথেষ্ট । কিন্তু দেশীয় কুসংস্কার 50

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।