প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ 77
📝 Text 📖 PDF

এক মুসলমান সন্ত্রটকে বসিয়ে, বিদ্রোহ শুধু কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি ...” বর্তমান সংকলনের ৪১ পৃঃ দ্রষ্টব্য)। বিদ্রোহে জনগণের অংশগ্রহণের কথা চেপে যাবার জন্য বৃটিশ প্রেস যথাসাধ্য করলেও মার্কস তীর প্রথম দিককার প্রবন্ধগুলিতেই জোর দিয়ে বলেন যে, ভারতীয় জনগণ শুধু বিদ্রোহে সাগ্রহ সহানুভূতি দেখাচ্ছে না, সর্ববিধ উপায়ে তার সহায়তাও করছে। “ভারতে অভ্যুত্থান প্রবন্ধে মার্কস নিঃসংশয়ে প্রমাণ করেন যে, জনগণের ব্যাপক অংশ, সবচেয়ে বেশি চাষিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অভ্যুত্থানে অংশ নেয়। মার্কস লেখেন, বিদ্রোহের অসীম ব্যাপকতা এবং স্বীয় সৈন্যদের জন্য সরবরাহ ও পরিবহন সংগ্রহে ইংরেজদের যে প্রতি পদে মুশকিলে পড়তে হচ্ছে এগুলি ইংরেজ হামলাদারদের প্রতি ভারতীয় কৃষকদের শত্রুভাবের সাক্ষ্য । ‘অযোধ্যা গ্রাস’, “লর্ড ক্যানিঙের ঘোষণা ও ভারতে ভূমি বন্দোবস্ত' এবং অন্যান্য প্রবন্ধে মার্কস দেখান যে, তখনো স্বাধীন ভারতীয় অঞ্চলগুলিকে গ্রাস ও দেশীয় রাজন্যদের ভূমি বাজেয়াপ্তি মারফত বৃটিশ সম্পত্তি সবলে সম্প্রসারণের নীতিও বিদ্রোহের একটি অন্যতম আশু কারণ। গ্রাস করা অঞ্চলগুলির জনসাধারণ বহু কষ্ট ভোগ করে। ভারতীয় সম্পন্তিবান শ্রেণিগুলির একটা বড়ো অংশের মধ্যে বৃটিশ প্রভুত্বের বিরুদ্ধে অসন্তোষ জেগে উঠে। দেশীয় রাজন্যদের সঙ্গে সম্পর্ক বিষয়ে বহু দশক ধরে যেসব চুক্তি চলে আসছিল তা মানে না ইংরেজরা । সরকারিভাবে স্বীকৃত চুক্তি ভঙ্গ করে তারা স্বাধীন ভারতীয় অঞ্চল গ্রাস করে নেয়। এই জন্যে এবং স্বাভাবিক উত্তরাধিকার না রেখে কোনো দেশীয় রাজা মারা গেলে তার রাজ্য বাজেয়াপ্ত করার ফলে ভারতীয় সামন্ত ভূস্বামীদেরও বিরাগ জাগে। বিদ্রোহের সময় ভারতীয় বুর্জোয়াদের মধ্যেও বৃটিশ বিরোধী মনোভাব যথেষ্ট ছিল _ কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক চালু ভারতীয় যুদ্ধ খণের ব্যর্থতায় এ ঘটনা সমর্থিত হয়। ভারতীয় জনগণের মুক্তি সংগ্রামে মার্স ও এঙ্গেলসের পরিপূর্ণ সহানুভূতি ছিল। তাদের আশা ছিল বিপ্লব বিজয়ী হবে। এই সাফল্যের শর্ত তারা দেখেছিলেন উপনিবেশিকদের বিরুদ্ধে ভারতীয় জনগণের সমস্ত সংগ্রামযোগ্য অংশের অভ্যুত্থানে, বিশেষ করে দক্ষিণ ও মধ্য ভারতে । যাই হোক, এ রকম সাধারণ সংগ্রাম সম্ভব হয়নি এবং তার কয়েকটি এতিহাসিক কারণ ছিল : ভারতের সামন্ত বিভাগ, ভারতীয়গণের নরকৌলিক বৈচিত্র্য, জনগণের মধ্যে ধর্ম ও জাতের বিচ্ছিন্নতা, এবং যারা বিদ্রোহে নেতলতব করেছিল সেই সব সামন্ত অভিজাতদের অধিকাংশের বিশ্বাসঘাতকতা । মার্কস ও এঙ্গেলসের বিবেচনায় অভ্যু্থানের পরাজয়ের একটা অন্যতম প্রধান কারণ হল একটি একক কেন্দ্রীভূত অভ্যুঙ্থানী নেতৃত্ব ও একটি একক সামরিক সেনাপত্যের অভাব। বিদ্রোহী শিবিরের আভ্যন্তরীণ সংঘর্ষ ও বিভেদও তার একটি কারণ। বিদ্রোহীদের নিকৃষ্ট সামরিক বল ও সুসজ্জিত ইউরোপীয় সৈন্যবাহিনী বিরুদ্ধে যুদ্ধ চালানোর অভিজ্ঞতার অভাবও বিদ্রোহের পরিণামের ওপর মারাত্মক হয়। বিদ্রোহের মূল ছকটা তাতে হয়ে পড়ে অস্থির, সামরিক মহড়ায় সাফল্যের সম্ভাবনা কমে এবং বিদ্রোহীদের মনোবল শোচনীয় রকমে নষ্ট হয়। বিদ্রোহীদের মধ্যে দেখা দেয় বিশৃঙ্খলা এবং শেষ পর্যন্ত পরাজয় হয় তাদের দিল্লী দখল", “লক্ষৌ দখল” লক্ষৌ আক্রমণের বিশদ বিবরণ)। কিন্তু, মার্কস ও এগ্গেলস মন্তব্য করেছেন, সমস্ত রকম কষ্ট ও অসুবিধা সত্তেও অভ্যুত্থানীরা সাহসী লড়াই চালায়, বিশেষ করে বিদ্রোহের প্রধান প্রধান কেন্দ্রে _ দিল্লী ও লক্ষৌতে ৷ দিল্লী রক্ষায় পরাজিত হলেও জাতীয় বিদ্রোহের পূর্ণ শক্তি তারা দেখিয়ে দেয়, সেটা, এগ্গেলস বলেন, আসলে আসে নিয়মিত যুদ্ধে ততটা নয়, যতটা গেরিলা লড়াইয়ে । একাধিক প্রবন্ধে মার্কস ও এঙ্গেলস “সুসভ্য' বৃটিশ উপনিবেশিক সৈন্যবাহিনীর, পরাজিত অভ্যুত্থানীদের ওপর তাদের বর্বরতার এবং অধিকৃত বিদ্রোহী শহর ও গ্রাম লুণ্ঠনের সর্বনাশা বিবরণ দিয়েছেন। ভারতীয় বিদ্রোহের এঁতিহাসিক তাৎপর্য বিচারে মার্কস দেখান যে, তাতে ভারতে উপনিবেশিক আমল বিশেষ কিছু পরিমাণে পরিবর্তিত না হলেও উপনিবেশিক দাসত্বের প্রতি ভারতীয় জনগণের সাধারণ ঘৃণা এবং মুক্তি সংগ্রামের দৃঢ় সামর্থ্য প্রকাশ পায়। বিদ্রোহের ফলে উপনিবেশিক শাসনের রূপ ও পদ্ধতি কিছুটা

— Page 5 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.