বোম্বাই প্রেসিডেন্সিতেও ব্যাপার অতি গুরুতর হয়ে উঠছে। কালাপুরে ২৭ নং বোম্বাই দেশীয় পদাতিক বাহিনীর বিদ্রোহা একটা ঘটনা, কিন্তু ব্রিটিশ সৈন্যদের হাতে তাদের পরাজয়টা গুজব মাত্র। বোম্বাই দেশীয় সৈন্যবাহিনী পরপর নাগপুর, ওরঙ্গাবাদ, হায়দরাবাদ এবং পরিশেষে কোলাপুরে বিদ্রোহ করেছে। বোম্বাই দেশীয় নৈস্যবাহিনীর আসল সংখ্যা ৪৩,০৪৮ জন, আর এ প্রেসিডেন্সিতে আসলে আছে মাত্র দুটি ইউরোপীয় রেজিমেন্ট। শুধু বোম্বাই প্রেসিডেন্সির অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষার কাজেই নয়, পঞ্জাবের সিন্ধু পর্যস্ত অতিরিক্ত সৈন্য প্রেরণ, মহাও ও ইন্দোরে প্রেরণের জন্য বাহিনী গঠন, এ জায়গাগুলির পুনরুদ্ধার ও রক্ষণ, আগ্রার সঙ্গে যোগাযোগ স্থাপন ও সেখানকার দুর্গসৈন্যদের সাহায্যদানেও ভরসা করা হয়েছে দেশীয় ক ওপর। এ কাজের জন্য ভার দেওয়া হয় ব্রিগেডিয়ার স্টুয়ার্টের যে বাহিনীর ওপর, তাতে ছিল ৩ নং বোম্বাই ইউরোপীয় রেজিমেন্টের ৩০০ সৈন্য, ৫ নং বোম্বাই দেশীয় পদাতিকের ১,০০০ সৈন্য, ১৯ নং বোম্বাই দেশীয় পদাতিকের ২০০ সৈন্য এবং হায়দরাবাদ কন্টিনজেন্টের ৩ বং ঘোড়সওয়ার রেজিমেন্টের ৮০০ সৈন্য । ২,২৫০ জন দেশীয় সৈন্যের এই বাহিনীর সঞ্জে আছে প্রায় ৭০০ ইউরোপীয়, প্রধানত মহারানির ৮৬ নং পদাতিক ও ১৪ নং লাইট ড্যাগুন থেকে। তাছাড়াও ইংরেজরা ওরঙ্গাবাদে দেশীয় সৈন্যদের একটি বাহিনী জমায়েত করেছে, তার লক্ষ্য হল খান্দেশ ও নাগপুরের অসম্তৃষ্ট এলাকাগুলিকে ভয় দেখনো ও সেই সঙ্গে মধ্য ভারতে সক্রিয় ভ্রাম্যমাণ দলগুলিকে সহায়তা করা। বলা হয়েছে, ভারতের ওই অঞ্চলে "শান্তি পুনঃস্থাপিত হয়েছে, কিন্তু এতে পুরোপুরি ভরসা করতে পারি না। বস্তুত, মহাও দখল করার ওপর নয়, দুই মারাঠা রাজা হোলকার ও সিঙ্িয়া কী পথ নেয় তার ওপরেই এ প্রশ্নের সিদ্ধান্ত। যে ডিসপ্যাচে মহাও-তে স্টুয়র্টের আগমনের কথা জানানো হয়, তাতেই বলা হয়েছে যে, হোলকার এখনো অটল থাকলেও তীর সৈন্যরা বেয়াড়া হয়ে উঠেছে। আর সিন্ধিয়ার কর্মনীতি সম্পর্কে একটি কথাও বলা হয়নি। ইনি যুবক, জনপ্রিয়, তেজী, সমস্ত মারাঠা জাতির স্বাভাবিক নেতা ও সমাবেশ কেন্দ্র বলে তীকে ধরা হবে। তীর নিজের ১০,০০০ সুশৃঙ্খল সৈন্য আছে। তিনি ব্রিটিশদের পক্ষ ত্যাগ করলে শুধু মধ্য ভারত তাদের হাতছাড়া হবে তাই নয়, বিপ্লবী সঙ্ঘটা পাবে বিপুল শক্তি ও সঙ্গতি । দিল্লির সন্মুখস্থ সৈন্যদলের পশ্চাদপসরণ, অসন্তৃষ্টদের হুমকি ও মিনতিতে তিনি শেষ পর্যন্ত দেশবাসীদের সঙ্গে যোগ দিতে প্ররোচিত হতে পারেন। হোলকার তথা সিন্ধিয়ার ওপর প্রধান প্রভাব ফেলবে কিন্তু দাক্ষিণাত্যের মারাঠারা, আগেই বলেছি* এ দাক্ষিণাত্যে বিদ্রোহ অবশেষে দৃঢ়ভাবে মাথা তুলেছে। এখানেই মহরম পার্বণটা বিশেষ রকম বিপজ্জনক । তাই বোম্বাই সৈন্যবাহিনীর একটা সাধারণ বিদ্রোহ আশা করার কিছুটা কারণ আছে। মাদ্রাজ আর্মিতে আছে ৬০,৫৫৫ জন দেশীয় সৈন্য, তারা সংগৃহীত হয়েছে হায়দরাবাদ, নাগপুর ও মালব থেকে, যেগুলি অতি গোঁড়া মুসলমান জেলা, দৃষ্টাত্ত অনুসরণে এ মাদ্রাজ আর্মিও বিশেষ দেরি করবে না। তাই আগস্ট ও সেপ্টেম্বরের বর্ষাকাল ব্রিটিশ সৈন্যের গতিবিধি পঙ্গু ও তাদের যোগাযোগ ব্যাহত করবে বলে যদি ধরা হয়, তাহলে এ অনুমান যুক্তিসঙ্গতই মনে হয় যে, বাহ্যিক বল সত্তেও ইউরোপ থেকে পাঠানো অতিরিক্ত যে শক্তি এসে পৌছবে অনেক দেরিতে ও অল্প অল্প করে তা তাদের ওপর অর্পিত দায়িত্বের পক্ষে অপর্যাপ্ত প্রমাণিত হবে। পরবর্তী অভিযানগুলিতে আফগানিস্তান বিপর্যয়ের এক পুরভিনয়ই প্রায় আশা করতে পারি ৬৩) । কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ১৮ সেপ্টেম্বর লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫১৩৪ নং সংখ্যায় ১৮৫৭ সালের ৩ অক্টোবর প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত * অস্ত্রত্যাগ করে _ সম্পাঃ। ** চার্লস জন ক্যানিং _ সম্পাঃ। * বর্তমান সংকলন ৮৭ পৃঃ দ্রষ্টব্য _ সম্পাঃ। 49
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।