তীব্রতাও অবশ্যই বেড়েছে। তাই যে ডিসপ্যাচে আগ্রায় পশ্চাদপসরণ ও অন্তত সাময়িকভাবে মহা মোগলদের রাজধানী করতলগত করার প্রচেষ্টা ত্যাগের কথা বলা হয়েছে সেটা ইতিমধ্যেই সত্যি না হলে অচিরেই সত্যি হওয়ার কথা। গঙ্গার পথে জেনারেল হ্যাভলকের যুদ্ধাক্রিয়াটাই প্রধান আগ্রহের বস্তু, ফতেপুর, কানপুর ও বিথুরে তার যে কীর্তি সেটা স্বভাবতই আমাদের লন্ডন সহযোগীরা বেশ ফলাও করেই প্রশংসা করেছেন। আগেই বলেছি, কানপুর থেকে ২৫ মাইল এগিয়ে যাবার পর তিনি শুধু অসুস্থদের জমা দেবার জন্যেই নয়, নতুন সৈন্য জোগানের অপেক্ষা করার জন্যেও সেই জায়গাতেই ফিরে আসতে বাধ্য হন। সেটা খুব আফশোবের কথা, কারণ এতে বোঝা যাচ্ছে যে, লক্ষৌ উধারের চেষ্টা ব্যর্থ হয়েছে। সেখানকার ব্রিটিশ রক্ষী সৈন্যদের এখন একমাত্র আশা ৩,০০০ গুর্খার একটা সৈন্যদল, তা তাদের সাহায্যের জন্য জঙ্গ বাহাদুর পাঠিয়েছেন নেপাল থেকে। তারা যদি অবরোধ তুলতে না পারে তাহলে কানপুর হত্যাকাণ্ডের পুনরনুষ্ঠান হবে লক্ষমীতে। তাই সব নয়। বিদ্রোহীগণ কর্তৃক লক্ষৌ কেল্লা দখল ও তদনুসারে অযোধ্যায় তাদের শক্তি সংহতির ফলে দিল্লির বিরুদ্ধে সমস্ত ব্রিটিশ যুদ্ধত্রিয়া পার্শভাগ থেকে বিপন্ন হবে এবং বারাণসীতে ও সমগ্র বিহার জেলায় বিপক্ষ শক্তিগুলির ভারসাম্য নির্ধারিত হয়ে যাবে। লক্ষ্ৌৌর কেল্লা বিদ্রোহীরা দখল করে থাকায় কানপুরের গুরুত্ব অর্ধেক কমে যাবে এবং একদিকে দিলির সঙ্গে এবং অন্যদিকে বারাণসীর সঙ্গে তার যোগাযোগ বিপন্ন হবে। এ অঞ্চল থেকে সংবাদের জন্য যে কষ্টকর আগ্রহে অপেক্ষা করে থাকতে হচ্ছে তা এই ঘটনায় বাড়ছে। ১৬ জুন রক্ষিসৈন্যদল হিসেব করেছিল দুর্ভিক্ষ বরাদ্দে তারা টিকে থাকতে পারে ছয় সপ্তাহ। ডিসপ্যাচের সর্বশেষ তারিখটা নাগাদ তার পাঁচ সপ্তাহ ইতিমধ্যেই কেটে গেছে। ওখানে সবকিছুই এখন নির্ভর করছে নেপাল থেকে আসা সৈন্যদের ওপর, যার কথা শোনা গেছে কিন্তু এখনো নিশ্চিত নয়। গঙ্গার ভাটির দিকে, কানপুর থেকে বারাণসী ও বিহার জেলার দিকে এগুলে ব্রিটিশদের ভবিষ্যত আরো অন্ধকার । The Bengal Gazette (৬২), বারাণসী ৩ আগস্ট, একটা চিঠি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে যে, ‘দানাপুর থেকে বিদ্রোহীরা শোন পার হয়ে আরার দিকে মার্চ করেছে। ইউরোপীয় অধিবাসীরা ন্যায়তই তাদের নিরাপত্তায় শঙ্কিত হয়ে সেন্য প্রেরণের জন্য দানাপুরে লেখে। সেই হিসাবে মহারানির ৫ নং, ১০ নং ও ৩৭ নং রেজিমেন্ট থেকে কিছু ডিট্যাচমেন্ট নিয়ে দুটি স্টমার পাঠান হয়। মাঝরাত্রে একটি স্টিমার কাদায় আটকে যায়, তাকে নড়ানো যায় না। সৈন্যদের তাড়াতাড়ি করে নামিয়ে হাঁটিয়ে যাত্রা করানো হয়, কিন্তু কোনো সতর্কতা অবলম্বন না করে। হঠাৎ দুই দিকে তদের ওপর খুব কাছাকাছি থেকে তুমুল অগ্নিবর্ষণ শুরু হয়, এবং কয়েকজন অফিসার সহ ছোট্ট দলটার ১৫০ .-ত্রন্ম প্রড্লত্র। স্টেশনের সমস্ত ইউরোপীয়কে, সংখ্যায় প্রায় ৪৭ জন, হত্যা করা হয়েছে বলে ধরা হচ্ছে। ংলা প্রেসিডেন্সির শাহাবাদ নামক ব্রিটিশ জেলার একটি শহর আরা হল দানাপুর-গাজীপুর রাস্তা ওপরে, দানাপুরের পঁচিশ মাইল পশ্চিমে এবং গাজীপুরের পঁচাত্তর মাইল পূর্বে। খাস বারাণসীও বিপন্ন । এখানে ইউরোপীয় পদ্ধতিতে নির্মিত একটি কেল্লা আছে এবং বিদ্রোহীদের হাতে পড়লে তা আর একটা দিল্লি হয়ে উঠবে। বারাণসীর দক্ষিণে এবং গঙ্গার অপর পারে অবস্থিত মির্জাপুরে একটি মুসলমান ষড়যন্ত্র ধরা পড়েছে, আর কলকাতা থেকে মাইল আশী দূরে গঙ্গাতীরস্থ বহরমপুরে নিরস্ত্র করা হয়েছে ৬৩ নং দেশীয় পদাতিক বাহিনীকে । সংক্ষেপে, একপক্ষে অসন্তোষ এবং অন্যপক্ষে আতঙক ছড়াচ্ছে গোটা বাংলা প্রেসিডেন্সি জুড়ে, এমন কি কলকাতার দরজা পর্যন্ত, _ সেখানে মহরমের মহা উপবাস নিয়ে অতি দুর্ভাবনা দেখা দিয়েছে, ইসলাম-অনুগামীরা সে সময় একটা ধর্মান্ধ উত্তেজনায় তরোয়াল হাতে বেরিয়ে পড়ে, এতটুকু প্ররোচনাতেই লড়তে এগোয়, এ মহরম ইংরেজদের বিরুদ্ধে একটা সাধারণ আক্রমণে পর্যবসিত হবার সম্ভাবনা, সেখানে খোদ গভর্নর-জেনারেল* * তাঁর নিজের বডিগার্ডদের নিরস্ত্র করতে বাধ্য হন। পাঠকেরা তাই বুঝতে পারছেন যে, যোগাযোগের প্রধান পথ -_- গঙ্গা পথটা ব্যাহত, কর্তিত ও বিচ্ছিন হবার বিপদ রয়েছে। যে সৈন্যদলের নভেম্বরে আসার কথা তাদের অগ্রগতি এতে প্রভাবিত হবে এবং যমুনায় ব্রিটিশ যুদ্ধলাইন বিচ্ছিন্ন হয়ে পড়বে। 48
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।