প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

লিপিবদ্ধ রেখে গেছেন বিচারক র্যাকস্টোন ৫৮)। ধর্ম হিন্দুদের করে তুলেছে আত্মনিগীড়নে ওস্তাদ, তাদের জাতি-ধর্মের শত্রুদের ওপর এই নির্যাতন তাই তাদের কাছে খুবই স্বাভাবিক, এবং তা আরো স্বাভাবিক ঠেকা উচিত ইংরেজদের কাছে, যারা মাত্র কয়েক বছর আগেও এক নিষ্ঠুর ধর্মের রক্তাক্ত পুজা রক্ষা করে ও তাতে সহায়তা করে আয় করত জগন্নাথ উৎসব থেকে। কবেট যা বলতেন, সেই “ধাড়ী রক্তাক্ত ঈপ্র ঈপ্রন্ম-এর' উন্মত্ত গর্জন, মোজার্টের অপেরার সেই এক ক্রুদ্ধ চরিত্রের ভূমিকা গ্রহণ, যে তার শত্রুকে প্রথমে ফাসি পরে অগ্নিদর্ধ তারপর চতুষ্থণ্ড করে অতঃপর বেঅনেটে গেঁথে ও পরে জীবন্তই ছাল ছাড়িয়ে নেবার কল্পনায় অতি সুরেলা ঝঙ্কারে গান ধরে ৫৯) -_ প্রতিশোধের কামনায় এই মাথা কোটা _ এ সবই নিতান্ত নির্বোধ বলে মনে হত যদি ট্রাজেডির বিষাদের আড়ালে পরিষ্কার না ফুটে উঠত কমেডির চালাকি । ঈপ্র”-- ঈপ্রন্ম তার ভূমিকার অতিঅভিনয় যে করছে সেটা কেবল আতঙ্কে নয়। প্রতিশোধের তারতুফ তেমন একটা বিষয়বস্তব দান করেছে কমেডিতে, মলিয়ের পর্যন্ত যার খোঁজ পাননি। এ শুধু চায় ফন্ডের গুণ গেয়ে সরকারকে আড়াল করতে । জেরিকোর প্রাচীরের ৬০) মতো দিল্লির প্রাচীর যেহেতু কেবল বাতাসের ঝাপটায় ভেঙে পড়েনি, তাই আকর্ণব্যাদান প্রতিশোধের চিৎকারে আচ্ছন্ন করতে হবে জন বুলকে, যাতে সে ভুলে যায় যে অনিষ্টটা পাকিয়ে তোলা ও বিপুল আয়তনে পৌছতে দেবার জন্য তারই সরকার দায়ী। কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ৪ সেপ্টেম্বর লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫১১৯ নং সংখ্যায় ১৮৫৭ সালের ১৬ সেপ্টেম্বর প্রকাশিত * এই সংকলনের ৭৩-৭৯ পৃঃ দ্রষ্টব্য সম্পাঃ। * জন বাউরিং _ সম্পাঃ। কার্ল মার্কস *ভারতে অভ্যুত্থান ভারত থেকে যে সংবাদ গতকাল আমাদের কাছে পৌছেছে তার মধ্যে ইংরেজদের পক্ষে একটা ভারি বিপর্যয়কর ও আশঙ্কার দিক আছে, যদিও অন্য স্তম্ত থেকে দেখা যাবে, আমাদের বুদ্ধিমান লন্ডন সংবাদদাতা সেটিকে অন্যভাবে দেখছেন (৬১)। দিল্লি থেকে ২৯ জুলাইয়ের বিশদ বিবরণ এবং পরে এই মর্মে একটি রিপোর্ট পাওয়া গেছে যে, কলেরার ধ্বংসলীলায় অবরোধকারী সৈন্যরা দিলির সামনে থেকে সরে গিয়ে আগ্রায় ডেরা নিতে বাধ্য হয়েছে। লন্ডনের কোনো পত্রিকাই এ রিপোর্ট স্বীকার করেনি তা সত্য, কিন্তু আমরা বড়ো জোর এটিকে কিছুটা অকালপ্রসৃত বলে ভাবতে পারি। সমস্ত ভারতীয় সংবাদ থেকে আমরা জানি যে, অবরোধকারী সৈন্যবাহিনী ১৪, ১৮ ও ২৩ জুলাইয়ের হামলায় গুরুতর ভূগেছে। এই দিনগুলোয় বিদ্রোহীরা আগের চেয়ে অনেক বেপরোয়া প্রচণ্ডতায় লড়েছে এবং তাদের কামানের উৎকর্ষের ফলে লড়েছে অতি সুবিধা নিয়ে। একজন ব্রিটিশ অফিসার লিখছেন, “আমরা দাগছি ১৮ পাউন্ডি কামান আর ৮ ইঞ্চি হাউইসার অথচ বিদ্রোহীরা জবাব দিচ্ছে চব্বিশ ও বত্রিশ? আর একজন বলছেন, “যে আঠারোটা হামলা আমাদের রুখতে হয়েছে তাতে হতাহতে এক তৃতীয়াংশ সংখ্যা আমরা হারিয়েছি? অতিরিক্ত সৈন্য যোজনের যেটুকু আশা করা যায় তা হল জেনারেল ভ্যান কোটল্যান্ডের অধীনে একদল শিখ। কয়েকটি সফল লড়াইয়ের পর জেনারেল হ্যাভলক কানপুরে ফিরে আসতে বাধ্য হয়েছেন, লক্ষ্ৌ ত্রানের কাজটা আপাতত স্থগিত রেখেছেন। সেই সঙ্গে “দিলির সামনে প্রবল বর্ষা শুরু হয়েছে, ফলে কলেরার 47

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।