প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিরোধ-জনিত প্ররোচনা । নারীর ধর্ষণ, শিশুদের বেঅনেটে গাঁথা, গ্রামকে গ্রাম অগ্নিপক করে তোলা, এ সব বেয়াড়া খেলার কথা লিখে গেচে মান্দারিনরা নয়, খোদ ব্রিটিশ অফিসাররাই। বর্তমান বিপর্যয়েও নিদারুণ ভুল হবে যদি ভাবি যে, নিষ্ঠুরতা সবকিছুই সিপাহীদের তরফে আর ইংরেজদের তরফে শুধুই মানবিক দয়ার পয়ঃপ্রবাহ। ব্রিটিশ অফিসারদের চিঠিগুলি বিদ্বেষে পরিপূর্ণ। পেশোয়ার থেকে লেখা এক অফিসারের চিঠিতে বর্ণনা করা হয়েছে ৫৫ নং দেশীয় পদাতিকদের আক্রমণ করার হুকুম সত্বেও আক্রমণ না করায় ১০ নং অনিয়মিত ঘোড়সওয়ার বাহিনীকে কী ভাবে নিরস্ত্র করা হয়। এই ঘটনায় তার ভারি আহাদ যে, তাদের শুধু নিরস্ত্রই করা হয়নি, কোট ও বুটও খুলে নেওয়া হয়, তারপর মাথা পিছু ১২ পেঃ করে দিয়ে তাদের মার্চ করিয়ে নিয়ে যাওয়া হয় নদীতীরে, সেখানে নৌকোয় তুলে তাদের ভাসিয়ে দেওয়া হয় সিন্ধুর স্রোতে, যেখানে নদীর খরক্রোতে প্রতিটি মাতৃসত্তানেরই ডুবে মরার প্রত্যাশায় লেখক আনন্দিত। আর একজন লেখক জানাচ্ছেন যে পেশোয়ারের কিছু অধিবাসী বিবাহ উপলক্ষে বারুদের বোম পটকা ফাটিয়ে জাতীয় প্রথা) নৈশ হুঁশিয়ারির সৃষ্টি করায় সংশ্লিষ্ট লোকদের পরদিনই বেঁধে এনে “এমন চাবকানো হয় যে তারা সহজে ভুলবে না। পিণ্ডি থেকে খবর আসে যে তিন জন দেশীয় সর্দার চক্রান্ত করছে। স্যার জন লরেন্স জবাবে এক বার্তা প্রেরণ করে বলেন, একটি গোয়েন্দা যেন বৈঠকে হাজির থাকে। গোয়েন্দার রিপোর্ট পেয়ে স্যার জন দ্বিতীয় বার্তা পাঠান, ‘ফাসি দিয়ে দাও? সর্দারদের ফীসি হয়। এলাহাবাদ থেকে সিবিল সার্বিসের একজন অফিসার লিখছেন, ‘দণ্ডমুণ্ডের ক্ষমতা আছে আমাদের হাতে, এবং নিশ্চিত থাকুন যে আমরা ছেড়ে কথা কইছি না? ওইখান থেকেই আর একজন, ‘ওদের (সৈনিক নয়) দশ পনের জন করে ঝুলাচ্ছি না, এমন একটা দিনও যায় না। একজন অফিসার আহ্রাদ করে লিখছেন, “দলে দলে ওদের ফিতে ঝোলাচ্ছে হোম্স্‌ _ “দয়াবতারের মতো। বড়ো একদল দেশীয়কে সরাসরি ফীসি দেওয়ার ঘটনা প্রসঙ্গে আরেকজন, “তখন শুরু হল আমাদের মজা। তৃতীয় একজন, “ঘোড়ায় চেপেই আমরা কোর্ট-মার্শাল চালাই আর “কালা'দের দেখলেই আমরা হয় ঝুলিয়ে দিই, নয় গুলি করি। বারাণসী থেকে জানানো হচ্ছে যে দেশবাসীর প্রতি সহানুভূতির সন্দেহেই তিরিশ জন জমিদারকে ফীসি দেওয়া হয় ও একই অজুহাতে পোড়ানো হয় গ্রামকে গ্রাম। বারাণসী থেকে জনৈক অফিসারের চিঠি ছাপা হয়েছে .- ঈপ্রন্দ-এ, তিনি বলছেন, “দেশীয়দের মোকাবেলায় ইউরোপীয় সৈন্যরা পিশাচ হয়ে উঠেছে। তদুপরি ভোলা উচিত নয় যে ইংরেজদের নিষ্টুরতাকে যে ক্ষেত্রে বর্ণনা করা হয় সামরিক তেজের একটা ঘটনা হিসাবে, বলা হয় সহজে, চটপট করে, বীভৎস খুঁটিনাটি বাদ দিয়ে, সে ক্ষেত্রে দেশীয়দের জুলুম রোমহর্ষক হলেও তাকে ইচ্ছে করে আরো অতিরঞ্জিত করা হয়। দৃষ্টান্তস্বরূপ, দিল্লি ও মিরাটে অনুষ্ঠিত নৃশংসতার বিশদ বিবরণ যা প্রথমে [019 1117০5-এ ছাপা হয়, তারপর গোটা লন্ডন প্রেসে ঘুরছে, তা এসেছে কার কাছ থেকে? মহীশুরের বাঙ্গালোর-বাসী এক ভীরু পাদরির কাছ থেকে, জায়গাটা ঘটনাস্থল থেসক সরাসরি হাজার মাইলেরও বেশি দুরে। দিল্লির আল ঘটনা থেকে দেখা যাচ্ছে যে হিন্দু বিদ্োহীর দুরত্ত খেয়ালের চেয়েও বেশি ভয়াবহতা সৃষ্টি করতে এক ইংরেজ পাদরি সমর্থ। ম্যাঞ্চেস্টার শান্তি সমিতির সম্পাদক কর্তৃক ক্যান্টন বাসগৃহগুলির উপর তগপ্তলাল গোলা দাগা, বা জনৈক ফরাসি মার্শাল কর্তৃক গুহাশ্রয়ী আরবদের অগ্নিসিদ্ধ করা ৫৫) অথবা মুষল-মস্তক কোর্ট-মার্শালের নব-পুচ্ছ বেতে ব্রিটিশ সৈন্যদের জীবন্ত চামড়া তুলে নে৬য়া অথবা ব্রিটিশের প্রায়শ্চিত্ত বন্দিবাসে অন্য যেসব মানবদরদী ব্যবস্থা আছে, তার চেয়ে নাক স্তন ইত্যাদি কাটা অর্থাৎ সিপাহীদের অনুষ্ঠিত অগ্গচ্ছেদের ভয়াবহ ঘটনা অবশ্যই ইউরোগীয় মনের কাছে বেশি বদলায়। বিদগ্ধ পণ্ডিত সিজার সরল মনেই বর্ণনা করেছেন কী ভাবে তিনি সহস্র গল যোদ্ধার ডান হাত কেটে ফেলার হুকুম দিয়েছিলেন (৫৬) । এ কাজ করতে লজ্জা বোধ হত নেপোলিয়নের। তার বদলে তিনি রিপাবলিকানিজম্‌- এর সন্দেহে তীর নিজস্ব ফরাসি রেজিমেন্টদের চালান দিয়েছিলেন সাস্তো-দোমিঞ্গোতে, কালাদের ও প্লেগের কবলে মরতে। সিপাহীদের অনুষ্ঠিত জঘন্য অঞ্গাচ্ছেদ শুনে মনে হবে খ্রিস্টিয় বাইজানটিয়ান সাম্রাজ্যের প্রথার কথা, অথবা সন্গাট পঞ্চম চার্লসের (৫৭) ফৌজদারি বিধির কথা, কিংবা দেশদ্রোহের জন্য ইংরেজি শাস্তির কথা যা 46

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।