কারখানা মালিক। আমদানি রপ্তানির প্রতিক্ষেত্রে প্রায় ৫ কোটি ডলার মুল্যের ভারতের সমগ্র বৈদেশিক বাণিজ্যই প্রায় সবটা এদের হাতে এবং তাদের মুনাফা নিঃসন্দেহেই বেশ বড়ো। এ থেকে বোঝা যায় যে ভারতের সঙ্গে ইংলন্ডীয় সম্পর্কের ফলে ব্যক্তিগতভাবে লোকেদের অনেক লাভ এবং অবশ্যই সে লাভটায় মোট জাতীয় সম্পদই বাড়ে। কিন্তু তার উল্টোদিকে একটা অতি বড়ো বরাদ্দ ধরতে হবে। ভারত ডোমিনিয়নের প্রসারের সঙ্গে সঙ্গে ইংলন্ডবাসীর পকেট থেকে দেওয়া সামরিক ও নৌবাহিনীর খরচা ক্রমাগত বেড়েছে। এর সঞঙ্জে যোগ করতে হবে ব্রহ্ম, আফগান, চিন ও পারস্য যুদ্ধের খরচ। বস্তৃতপক্ষে, বিগত রুশ যুদ্ধের গোটা খরচাটাও ভারত বাবদে ধরা উচিত, কেননা যে রুশাতঙক ও রুশাশঙকা থেকে সে যুদ্ধের শুরু, তা সম্পূর্ণই ভারতে রাশিয়ার অভিসন্ধি জনিত ঈর্ধা থেকে। এর সঙ্গে, ভারত দখলে রাখার ফলে ইংরেজরা যে অশেষ জয়াভিযান ও নিরন্তর আক্রমণের মধ্যে জড়িত হচ্ছে তা যোগ করলে রীতিমতো সন্দেহ হয় যে, মোটের ওপর ও ডোমিয়িন থেকে আদৌ যতটা মুনাফা তোলার আশা আছে, ঠিক ততটাই খরচা হবার আশঙ্কা থাকছে কিনা । কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের সেপ্টেম্বরের গোড়ায় লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে জুপ্রন্ডু-ক্র অআদ্জ্জ ঈত্রুপ্র পত্রিকার ৫১২৩ নং সংখ্যায় ১৮৫৭ সালের ২১ সেপ্টেম্বর প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত কার্ল মার্কস ভারতে অভ্যুত্থান লন্ডন, ৪ সেপ্টেম্বর, ১৮৫৭ ভারতে বিদ্রোহী সিপাহীরা যে অত্যাচার করেছে তা বাস্তবিকই ভয়ঙকর, বীভৎস, অবর্ণনীয় _ যা কেবল অভ্যুথানী যুদ্ধে, জাতিযুদ্ধে, বর্ণযুদ্ধে ও সর্বোপরি ধর্মযুদ্ধেই দেখার জন্য তৈরি থাকতে হয়, এক কথায়, তেমনি অত্যাচার, শালীন ইংলন্ড যার তারিফ করেছে যখন তা ভেদীয়রা চালিয়েছে ‘বু'্দের ওপর, স্পেনীয় গেরিলারা চালিয়েচে নাস্তিক ফরাসিদের ওপর, সার্বীয়রা চালিয়েছে তাদের জার্মান ও হাঙ্গেরির প্রতিবেশিদের ওপর, ক্রোশীয়রা চালিয়েছে ভিয়েনার বিদ্রোহীদের ওপর, কাভেনিয়াক-এর গার্ড মোবিল বা বোনাপার্টের ডিসেম্বিস্টরা চালিয়েছে ফ্রান্সের প্রলেতারিয় ছেলেমেয়েদের ওপর ৫৩)। সিপাহীদের আচরণ যতই নিন্দনীয় হোক তা শুধু ইংলন্ডের প্রাচ্য সাম্রাজ্য প্রতিষ্ঠার পর্বেই নয়, গত দশ বছরের দীর্ঘস্থাপিত শাসনেও ইংলন্ড নিজে যা আচরণ করেছে তারই একটা পুষঞ্জিভূত প্রতিফলন। এ শাসনের চরিত্র নির্ণয় করতে হলে এই বললেই হবে যে তার আর্থিক কর্মনীতির অঙ্গার্গি ব্যবস্থা হল জুলুম” | মানব ইতিহাসে প্রতিশোধ বলে একটা কথা আছে, আর এতিহাসিক প্রতিশোধের নিয়মই হল যে তার অস্ত্র গড়ে দেয় গীড়িত নয়, গীড়ক স্বয়ং। ফরাসি রাজতন্ত্রের ওপর প্রথম আঘাত এসেচিল চাষিদের কাছ থেকে নয়, অভিজাতদের কাছ থেকে। ব্িটিশের হাতে নিগীড়িত, অবমানিত ও বিবস্ত্র রায়তদের মধ্য থেকে ভারতীয় বিদ্রোহ শুরু হয়নি, শুরু হয়েছে ব্রিটিশদের হাতে খাওয়া, পরা, পিঠচাপড়ানি, পুষ্টি ও শীবদার পাওয়া সিপাহীদের কাছ থেকে। সিপাহী নৃশংসতার তুলনা দিতে হলে কিচু লন্ডন সংবাদপত্র যা ভান করছে সেভাবে মধ্যযুগ খুঁজে দেখার দরকার নেই, সমসাময়িক ইংলন্ভীয় ইতিহাসের বাইরে পা দেবারও প্রয়োজন হবে না। শুধু প্রথম চিন যুদ্ধটা ৫৪) বিচার করলেই হবে _ এ ঘটনা তো বলা যেতে পারে গতকালের। ইংরেজ সৈন্য তখন যেসব জঘন্য কাজ করেছে তা নিতান্ত মজা দেখার জন্য _ তাদের এ রোষের পেছনে ছিল না কোনো ধর্মীয় উন্মাদনার শুদ্ধি, ছিল না অভিযানকারী জুলুমবাজ এক জাতির বিরুদ্ধে ঘৃণার প্রকোপ, না ছিল বীরোচিত এক শত্রুর কঠোর 45
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।