এরপর হল এ মুরুব্বিয়ানার অনুগ্রহভাজনেরা _ পাঁচ শ্রেণিতে তারা বিভক্ত __ সিবিল, ক্লেরিকাল, মেডিকেল, সামরিক ও নৌবহরী। ভারতে, অন্তত সিবিল লাইনে চাকরি পেতে হলে তথাকার কথিত ভাষার কিছুটা জ্ঞান থাকা দরকার, এবং সিবিল সার্বিসের জন্য যুবক তৈরি করার একটি কলেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আছে হেলিবেরিতে । সামরিক সার্বিসের জন্য অনুরুপ একটি কলেজ স্থাপিত হয়েছে লন্ডনের কাছে আযাডিস্কোন্ব-এ, এইসব কলেজে ঢোকার ব্যাপারটা কোম্পানির ডিরেক্টরদের আনুকুল্যাধীনে ছিল, কিন্তু সনদের সাম্প্রতিক সংস্কারে প্রার্থীদের প্রকাশ্য পরীক্ষা মারংত তা প্রতিযোগিতায় উন্মুক্ত হয়েছে। ভারসে পৌছে একজন সিবিলিয়ান পায় মাসে ১৫০ ডলার, তারপর এক বা একাধিক দেশীয় ভাষায় প্রয়োজনীয় পরীক্ষা পাশ করার পর (পৌছবার বারো বাসের মধ্যে তা হওয়া চাই) তাকে সার্বিসভুক্ত করা হয়। বছরে তখন তার প্রাপ্তি ২,৫০০ ডলার থেকে ৫০,০০০ ডলার পর্যন্ত। শেষোক্ত পরিমাণটা বেঙ্গল কাউন্সিলের সদস্যদের বেতন, বোম্বাই ও মাদ্রাজ কাউন্সিলের সদস্যরা পান বছরে প্রায় ৩০,০০০ ডলার। কাউন্সিলের সদস্য নন এমন কোনো ব্যক্তি বছরে প্রায় ২৫,০০০ ডলারের বেশি বেতন পাবেন না এবং ২০,০০০ ডলার বা ততোধিক বেতনের চাকরির জন্য ভারতে বারো বছর বাস করা চাই। নয় বছর বাস করলে ১৫,০০০ থেকে ২০,০০০ ডলার বেতনের যোগ্যতা হয় এবং তিন বছর বাসে হয় ৭,০০০ থেকে ১৫,০০০ ডলার বেতনের যোগ্যতা । সিবিল সার্বিসের চাকুরি বাহযত কর্মকাল ও যোগ্যতা অনুসারে, কিন্তু আসলে অনেকখানিই চলে আনুকৃল্যলাভের ওপর। সিবিল সার্বিসের বেতন সবচেয়ে ভালো বলে তার জন্য প্রচুর কাড়াকাড়ি চলে, সে উদ্দেশ্যে সুযোগ পেলেই সামরিক অফিসাররা তাদের রেজিমেন্ট ছেড়ে আসে। সিবিল সার্বিসের সমস্ত বেতনের গড় ৮,০০০ ডলার বলে কথিত, কিন্তু তার মধ্যে পূর্ব-প্রয়োজন ও অতিরিক্ত ভাতাদি ধরা হয় না, যার পরিমাণ প্রায়ই বেশ বৃহৎ। এই সিবিল সার্বেন্টরা নিযুক্ত হন লাট, কাউন্সিলর, জজ, রাষ্ট্রদূত, সেক্রেটারি, রেভেন্যু কলেক্টর ইত্যাদি পদে _ সমগ্রভাবে সংখ্যাটা সাধারণত ৮০০-র মতো। ভারতের বড়োলাটের বেতন ১,২৫,০০০ ডলার, কিন্তু বাড়তি ভাতার পরিমাণ প্রায়ই তারো বেশি। চার্চ সার্বিসে আছে তিন জন বিশপ ও প্রায় ১৬০ জন চ্যাপলেন। কলকাতার বিশপ পান বছরে ২৫,০০০ ডলার, মাদ্রাজ ও বোষ্বাইয়ের বিশপ তার অর্ধেক, চ্যাপলেনরা পায় তাদের ফি ছাড়া ২,৫০০ থেকে ৭,০০০ ডলার। মেডিকেল সার্বিসে আছে শ আটেক চিকিৎসক ও অস্ত্রচিকিৎসক, বেতন ১,৫০০ থেকে ১০,০০০ ডলার । পরাধীন রাজারা যেসব বাহিনীর ভরণপোষণ করতে বাধ্য হয় তা সমেত ভারতে নিযুক্ত ইউরোপীয় সামরিক অফিসারদের সংখ্যা হাজার আটেক। পদাতিক বাহিনীতে নির্দিষ্ট বেতন হল : এনসাইনদের জন্য ১,০৮০ ডলার, লেফটন্যান্টদের ১,৩৪৪, ক্যাপ্টেনদের ২,২২৬, মেজরদের ৩,৮১০, লেফটন্যান্ট-কর্ণেলদের ৫,৫২০ ও কর্ণেলদের ৭,৬৮০ ডলার। এ হল সৈন্যাবাসে থাকাকালীন বেতন। সক্রিয় সার্বিসে এ বেতন আরো বেশি। অশ্বারোহী, গোলন্দাজ ও ইঞ্জিনিয়র বাহিনীতে বেতন কিছুটা উচু । স্টাফের কাজ বা সিবিল সার্বিসের কোনো পদ নিয়ে বহু অফিসার তাদের বেতন দ্বিগুণ করে নেয়। এই হল প্রায় হাজার দশেক ব্রিটিশ প্রজা যারা ভারতে শীসালো পদে অধিষ্ঠিত এবং ভারতীয় সার্বিস থেকে যারা বেতন পায়। এর সঙ্গে যোগ করা উচিত ইংলন্ডবাসী একটা বড়ো সংখ্যা _ নির্দিষ্ট পরিমাণ বৎসর কাজ করার পর প্রত্যেক সার্বিসেই পেনসন দেওয়া হয় এবং এরা পেনসন নিয়ে ইংলন্ডে বাস করছে। এই পেনসন এবং ডিভিডেন্ট ও দেনার জন্য ইংলন্ডে প্রদেয় সুদ বাবদ বছরে ভারত থেকে যায় দেড় দুই কোটি ডলার = কার্যত এটাকে ধরা যেতে পারে অপ্রত্যক্ষভাবে প্রজাদের মারফত ইংলন্ড সরকারের নিকট অতিরিক্ত রাজকর। বিভিন্ন সার্বিস থেকে যারা অবসর নেয় তারা প্রতি বছর তাদের বেতন থেকে প্রভূত পরিমাণ সঞ্চয় সঞ্জো নিয়ে যায়, ভারতের বাৎসরিক নিঃসরণের ওপর এটা হল বাড়তি । সরকারি সার্বিসে প্রত্যক্ষত নিযুক্ত এইসব ইউরোপীয় ছাড়াও ভারতে ৬,০০০ কি তারো বেশি ইউরোপীয় বাস করে, যারা বাণিজ্য বা ব্যক্তিগত ফাটকায় নিযুক্ত। গ্রামাঞ্চলের কিছু আখ, কফি ও নীলকর ছাড়া তারা হল কলকাতা, বোম্বাই, মাদ্রাজ ও তাদের লাগোয়া অঞ্চলের বাসিন্দা, প্রধানত বণিক, এজেন্ট ও 44
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।