প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ১ সেপ্টেম্বর লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে ব০৮/-500199119 1190০ পত্রিকার ৫১১৮ নং সংখ্যায় ১৮৫৭ সালের ১৫ সেপ্টেম্বর প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত * জন কলিন __ সম্পাঃ। কার্ল মার্কস *ভারতে ব্রিটিশ আয় এশিয়ার বর্তমান পরিস্থিতি দেখে এ খৌঁজ নেবার ইচ্ছে হয়, ব্রিটিশ জাতি ও জনগণের কাছে তাদের ভারতীয় ডোমিনিয়নের আসল মূল্য কী? সরাসরিভাবে অর্থাৎ রাজকর রুপে, ভারতীয় আয় ব্যয়ের উদ্বৃত্ত রূপে কিছুই ব্রিটিশ কোষাগারে জমা পড়ে না। বিপরীত দিকে বাৎসরিক খরচাটাই অতি বৃহৎ। যখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপকভাবে দেশ জয়ের ভূমিকা নেয় _ আজ যার প্রায় শতাব্দী হতে চলল -_ সেই মুহূর্ত থেকে তাদের অর্থসঙ্গতি মুশকিল অবস্থায় পড়ে এবং বার বার তাদের পার্লামেন্টের কাছে আবেদন করতে হয় শুধু বিজিত ভূখণ্ড ধরে রাখার কাজে সামরিক সাহায্যের জন্যই নয়, দেউলিয়া অবস্থা থেকে পরিত্রাণের আর্থিক সাহায্যের জন্যও। সেইভাবে চলেছে বর্তমান এই মুহূর্ত পর্যন্ত যখন সৈন্যের জন্য অতো বড়ো একটা দাবি করা হয়েছে ব্রিটিশ জাতির ওপর, এবং নিঃসন্দেহে যার পরেই আসবে টাকার অনুরূপ দাবি। এযাবৎ তার বিজয় অভিযান চালাতে গিয়ে এবং ঠাট গড়তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেনা হয়েছে ৫,০০,০০,০০০ পাউন্ড স্টার্লিঙের বেশি, আর ব্রিটিশ সরকার ব্যয় করেছে বিগত বেশ কিছু বছর ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেশীয় ও ইউরোপীয় সৈন্য ছাড়াও ৩০ হাজার সৈন্যের এক স্থায়ী বাহিনীকে ভারতে পাঠানো, সেখানে রাখা ও সেখান থেকে নিয়ে আসার খরচা । এই যখন অবস্থা, তখন স্পষ্টই বোঝা যায় যে ভারত সাম্রাজ্য থেকে গ্রেট বৃটিনের যে সুবিধা সেটা কেবল ব্যক্তিগত কিছু ব্রিটিশ প্রজার মুনাফা ও উপকারেই সীমাবদ্ধ। সে মুনাফা ও উপকারের পরিমাণ যে বেশ, তা বলতেই হবে। সর্বাগ্রে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় ৩,০০০ স্টক হোল্ডার, সাম্প্রতিক সনদ অনুসারে ৫২) ষাট লক্ষ পাউন্ড স্টার্লিং পরিশোধিত মুলধনের ওপর এদের জন্য গ্যারান্টি করা আছে শতকরা সাড়ে দশ পাউন্ড স্টার্লিং বাৎসরিক ডিভিডেন্ট, বছরে যার পরিমাণ দাড়ায় ৬,৩০,০০০ পাউন্ড। ইস্ট ইন্ডিয়া স্টকের শেয়ার হাতবদল করা যায়, তাই যারই স্টক কেনার টাকা আছে সেই স্টক হোল্ডার হতে পারে এবং বর্তমান সনদ বলে সে স্টকের প্রিমিয়ম হল ১২৫ থেকে ১৫০ শতকরা । ৫০০ পাউন্ডের একটা স্টক যার দাম ধরা যাক ৬,০০০ ডলার, তা থাকলে স্টক হোল্ডার স্বত্বাধিকারী সভায় বক্তৃতা দিতে পারেন, কিন্তু ভোট দিতে হলে তার থাকা চাই ১,০০০ পাউন্ডের স্টক। ৩,০০০ পাউন্ড স্টক হোল্ডারের আছে দুটি ভোট, ৬,০০০ পাউন্ড স্টক হোল্ডারের চারটি ভোট। স্বত্বাধিকারীদের অবশ্য অধিকার বিশেষ নেই, শুধু ডিরেক্টর বোর্ডের নির্বাচন ছাড়া _ এ বোর্ডে তারা নির্বাচন করে ১২ জন ডিরেক্টর আর ক্রাউন নিযুক্ত করে ৬ জন, কিন্তু ক্রাউনের মনোনীত এ ব্যক্তিদের দশ বা তদুর্ব বৎসর ভারতে বাস করার গুণ থাকা চাই। প্রতি বছর ডিরেক্টরদের এক তৃতীয়াংশের পদ যায়, কিন্তু তারা পুনর্নির্বাচিত বা পুনর্নিযুক্ত হতে পারে। ডিরেক্টর হতে হলে ২,০০০ পাউন্ড স্টকের মালিক হওয়া চাই। ডিরেক্টরদের প্রত্যেকের বেতন হল ৫০০ পাউন্ড, সভাপতি ও সহসভাপতির বেতন দ্বিগুণ, কিন্তু এ পদলাভের প্রধান প্রেরণা হল বেসামরিক ও সামরিক সবরকম ভারতীয় অফিসার নিয়োগের মুরুব্বি হতে পারা _ বোর্ড অব কন্ট্রোল অবশ্য এ মুরুব্বিয়ানায় বহুলাংশে ভাগ বসায় এবং অতি গুরুত্বপূর্ণ পদগুলির ক্ষেত্রে প্রধানত তাদেরই একচেটিয়া। এ বোর্ডে ছয় জন সদস্য, সবাই প্রিভি কাউন্সিলর, এবং সাধারণত দু তিন জন ব্যাবিনেট মন্ত্রী, বোর্ড সভাপতি সর্বদাই তাই, আসলে তিনি হলেন ভারতের রাষ্ট্র সচিব। 43

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।