ইংরেজদের যোগাযোগ লাইন কেটে ফেলেছে বিদ্রোহীরা এবং সম্ভবত মোগলদের প্রাটীন নগরের সামনে তারা দেখা দেবে। গত ডাক থেকেই যা সুবিদিত, কানপুরে জেনারেল হুইলারের অধীনে প্রায় ২০০ ইউরোগীয়ের একটি বাহিনী, ৩২ নং পদাতিক বাহিনীর স্ত্রীপুত্র কন্যাগণসহ, একটা সুরক্ষিত জায়গায় আটকে ছিল এবং তাদের ঘেরাও করে বিথুরের নানা সাহেব পরিচালিত বিপুল সংখ্যক বিদ্রোহী । ১৭ এবং ২৪ থেকে ২৮ জুনের মধ্যে কেল্লার ওপর নানা আক্রমণ হয়, শেষ আক্রমণটায় জেনারেল হুইলার পায়ে গুলি লেগে জখমের ফলে মারা যান। ২৮ জুন নানা সাহেব ইংরেজদের আত্মসমর্পণ করতে বলেন। শর্ত থাকে তারা গঙ্গায় নৌকা করে এলাহাবাদে চলে যেতে পারবে। শর্ত মেনে নেওয়া হয়, কিন্তু ইংরেজরা নদীর মাঝামাঝি পর্যন্ত পৌছতে না পৌছতে নদীর ডান তীর থেকে কামান দাগা হয়। নৌকার যে লোকেরা অপর পারে পালাবার চেষ্টা করে তারা ধরা পড়ে ও একদল অশ্বারোহীর হাতে কাটা পড়ে। নারী ও শিশুদের বন্দী করা হয়। সাহায্যের জরুরী দাবি জানিয়ে কানপুর থেকে বার বার দূত গিয়েছিল এলাহাবাদে, তাই ১ জুলাই মেজর রেনোর অধীনে মাদ্রাজ ফিউজিলিয়ার ও শিখদের একটা বাহিনী যাত্রা করে কানপুরের দিকে। ফতেপুরের চার মাইলের মধ্যে ১৩ জুলাই ভোরে তাদের সঙ্গে যোগ দেন ব্রিগেডিয়ার জেনারেল হ্যাভলক, ইনি ৮৪ নং ও ৬৪ নং-এর প্রায় ১,৩০০ ইউরোপীয় সৈন্য, ১৩ নং অনিয়মিত ঘোড়সওয়ার এবং অযোধ্যা অনিয়মিত বাহিনীর অবশিষ্টদের নিয়ে বারাণসী থেকে এলাহাবাদে পৌছন ৩ জুলাই, তারপর ফোর্সড মার্চে মেজর রেনোর অনুসরণ করেন। রেনোর সঙ্গে সংযোগের দিনটাতেই তীকে লড়াইয়ে নামতে হয় ফতেপুরের সামনে, নানা সাহেব সেখানে তীর দেশীয় সৈন্যবাহিনী নিয়ে গিয়েছিলেন। মরিয়া একটা লড়াইয়ের পর জেনারেল হ্যাভলক শত্রুর পার্শভাগের দিকে একটা মহড়া নিয়ে ফতেপুর থেকে তাকে কানপুরের দিকে বিতাড়িত করতে সক্ষম হন, এবং ১৬ ও ১৬ জুলাই ফের কানপুরে তার সঙ্গে দুবার লড়তে হয়। শেষোক্ত তারিখেই কানপুর পুনর্দখল করে ইংরেজরা, নানা সাহেব পেছিয়ে যান বিথুরের দিকে _ এটি গঙ্গার তীরে অবস্থিত, কানপুর থেকে বারে মাইল দুরে এবং শোনা যায় বেশ সুরক্ষিত। ফতেপুরে অভিযান করার আগে নানা সাহেব বন্দী ইংরেজ নারী ও শিশুদের সবাইকে খুন করেন। কানপুর পুনর্দখল ইংরেজদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ কারণ এতে গঙ্গা দিয়ে তাদের যোগাযোগের পথটা নিরাপদ হল। অযোধ্যার রাজধানী লক্ষৌতে ব্রিটিশ রক্ষী সৈন্যরা প্রায় সেই বিপদের অবস্থায় পড়ে, যা কানপুরে তাদের সাধীদের পক্ষে অমন মারাত্মক হয় _ কেল্লায় আটকানো, বিপুল সংখ্যক সৈন্য দিয়ে ঘেরাও, রসদের টানাটানি এবং নেতৃহীন। নায়ক স্যার এইচ. লরেন্স মারা যান ৪ জুলাই, ২ তারিখের একটা হামলায় পায়ে জখম হয়ে টিটেনাস হয় তাঁর। ১৮ ও ১৯ জুলাইয়েও লক্ষৌ আত্মরক্মী করে থাকল। তার উদ্ধারের একমাত্র ভরসা ছিল কানপুর থেকে জেনারেল হ্যাভলকের সটৈন্যে এগিয়ে আসায়। কিন্তু পেছনে নানা সাহেবকে রেখে তিনি তা করতে সাহস করবেন কী না সেই হল প্রশ্ন। এতটুকু বিলম্ব হলে কিন্তু লক্ষৌর পক্ষে মারাত্মক হবেই, কারণ মরশুমী বর্ষায় অচিরেই ফিল্ড অপারেশন অসম্ভব হয়ে উঠবে । এইসব ঘটনা বিচার করলে আমরা এই সিদ্ধান্তে আসতে বাধ্য যে, বাংলার উত্তর-পশ্চিম প্রদেশগুলিতে ব্রিটিশ সৈন্য ক্রমশ এক বিপ্লবের সমুদ্রের মধ্যে যোগাযোগহীন শৈলশীর্ষে অবস্থিত কতকগুলি ছোটো ছোটো ঘাঁটিতে পর্যবসিত হতে চলেছে। আশেপাশের ভ্রাম্যমাণ ব্রাহ্মণগণ কর্তৃক পুণ্যধাম বারাণসী পুনর্দখলের একটা অসফল চেষ্টা ছাড়া নিম্ন বঙ্গে কেবল আংশিক অবাধ্যতার ঘটনা ঘটেছে মির্জাপুর, দানাপুর ও পাটনায়। পঞ্জাবে বিদ্রোহ মনোভাব জোর করে দমিয়ে রাখা হয়েছে, শিয়ালকোটে একটা এবং ঝিলমে একটা বিদ্রোহ দমন করা হয় এবং পেশোয়ারের অসন্তোষ সফলভাবে সংযত করা হয়েছে। জন অভ্যুত্থানের চেষ্টা আগেই হয়েছে গুজরাটে, সাতারার পান্ধারপুরে, নাগপুরে ও নাগপুর রাজ্যের সাগরে, নিজাম রাজ্যের হায়দরাবাদে এবং পরিশেষে মহীশুরের মতো দক্ষিণ অঞ্চলেও, ফলে বোষ্বাই ও মাদ্রাজ প্রেসিডেন্সির শান্তিটা মোটেই একেবারে পাকা বলে ভাবা চলে না। 42
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।