প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

পশ্চাদপসরণ করে? অবরোধকারীদের ক্ষতি হয় প্রভূত, তার পরিমাণ _- দুই শ বারো হতাহত। ১৪ জুলাই আর একটা হামলার ফলে আর একটা প্রবল লড়াই হয়, তার বিশদ বিবরণ এখনো এসে পৌছয়নি। ইতিমধ্যে অবরুদ্ধদের কাছে প্রবল বাড়তি শক্তি এসে পৌছেছে। বেরিলি, মোরাদাবাদ ও শাহজাহানপুর থেকে আগত রোহিলখণ্ড বিদ্রোহীরা ১ জুলাইয়ে তাদের দিল্লির সাথীদের সঙ্গে যোগাযোগ ঘটাতে পেরেছে = এদের মধ্যে আছে চার রেজিমেন্ট পদাতিক, এক রেজিমেন্ট অনিয়মিত ঘোড়সওয়ার এবং একটি গোলন্দাজ ব্যাটারি। লন্ডন টাইমস-এর বোম্বাই সংবাদদাতা বলেন, “আশা করা হয়েছিল যে, তারা গঙ্গা পেরতে পারবে না, কিন্তু নদীর জল প্রত্যাশিত পরিমাণ বাড়েনি এবং গুরুমুখসেরের কাছে তারা তা পার হয়, দোয়াব পাড়ি দেয় ও দিল্লিতে পৌছয়। দুই দিন ধরে আমাদের সৈন্যেরা সখেদে দেখেছে সৈন্যসামন্ত, কামান, ঘোড়া ও সব ধরনের ভারবাহী পশুর কোরণ বিদ্রোহীদের সঙ্গে ৫০,০০০ পাউন্ডের মতো একটা ধন ছিল) একটা লম্বা সারি নৌকার সেতু বাহিত হয়ে পৌছেছে শহরে, তা বন্ধ করার বা কোনো রকম বাধা দেবার কোনো সম্ভাবনাই ছিল না! রোহিলখণ্ডের গোটা পথটা দিয়ে অভ্যুত্থানীদের এই সফল মার্চ প্রমাণ করে যে, রোহিলখণ্ডের পাহাড় পর্যন্ত যমুনার পূর্ব পারের সমস্ত এলাকাটা ইংরেজ সৈন্যের কাছে বন্ধ, আর নিমাচ থেকে আগ্রা পর্যন্ত অভ্যুখানীদের নির্বিঘ্ন মার্চটা যদি ইন্দোর ও মহাও-এ বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে তাহলে যমুনার দক্ষিণ-পশ্চিমে বিন্ধ্য পর্বত পর্যন্ত সমস্ত এলাকাটার পক্ষেই সেই এক কথা। দিল্লি প্রসঙ্গে ইংরেজদের একমাত্র _ বস্তৃতপক্ষে একমাত্র _ সফল যুদ্বাকর্ম হল দিল্লির উত্তর ও উত্তর-পশ্চিম এলাকাটাকে জেনারেল ভ্যান কোটল্যান্ডের পঞ্জাব শিখ সৈন্য দিয়ে শান্ত করা। লুধিয়ানা ও সিরসার মধ্যবর্তী গোটা এলাকাটায় তাকে প্রধানত দস্যু উপজাতিদের সম্মুখীন হতে হয়, একটা দুরত্ত ও বালুকাময় মরুভূমিতে ছড়ানো বিরল সব গ্রামের বাসিন্দা এরা। ১১ জুলাই তিনি সিরসা ছেড়ে ফতেহাবাদের দিকে যাত্রা করেছেন বলে কথিত, সেখান থেকে মার্চ করবেন হিসারে _ এই ভাবে অবরোধকারী বাহিনীর পশ্চাদভাগের অঞ্চলটা উন্মুক্ত করে দেবেন। দিলি ছাড়া উত্তর-পশ্চিম প্রদেশগুলির আরো তিনটি জায়গা _ আগ্রা, কানপুর ও লক্ষ্ৌ _ দেশীয়দের সঙ্গে ইংরেজদের সংগ্রামের কেন্দ্র হয়ে দীড়িয়েছে। আগ্রার ব্যাপারটার এই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য যে, এইখানেই প্রথম দেখা গেল একটা দূরের ইংরেজ সামরিক কেন্দ্র আক্রমণের জন্য বিদ্রোহীরা একটা সংকলিত অভিযানে যাত্রা করেছে প্রায় ৩০০ মাইল এলাকার ওপর দিয়ে। ই প্র ,-*ক্ষন্ন্স্প্র ৫১) নামক আগ্রায় মুদ্রিত একটি পত্রিকার মতে নাসিরাবাদ ও নিমাচের সিপাহী রেজিমেন্ট, প্রায় দশ হাজার সৈন্য ধেরা যাক ৭,০০০ পদাতিক, ১,৫০০ ঘোড়সওয়ার ও ৮টি কামান) জুনের শেষাশেষি আগ্রার কাছে আসে, জুলাইয়ের প্রথম দিকে ছাউনি ফেলে আগ্রা থেকে ২০ মাইল দুরে সুসিয়া গ্রামের পেছনকার ডাঙ্গায় এবং ৪ জুলাই সম্ভবত শহর আক্রমণের আয়োজন করে। এই সংবাদ পেয়ে আশ্রার সম্মুখস্থ ক্যান্টনমেন্টের ইউরোপীয় অধিবাসীরা কেল্লায় আশ্রয় নেয়। আগ্রার কম্যান্ডার* প্রথমে কোটা বাহিনীর ঘোড়সওয়ার, পদাতিক ও গোলন্দাজদের পাঠায় শত্বুর বিরুদ্ধে আগুবাড় ঘাঁটি হিসাবে, কিন্তু লক্ষ্যস্থলে পৌঁছেই এরা দলকে দল গিয়ে যোগ দেয় বিদ্রোহীদের সঙ্জো। ৫ জুলাই আগ্রার দুর্গসৈন্যরা, তাদের মধ্যে ৩ নং বেঙ্গল ইউরোপীয় রেজিমেন্ট, একটি গোলন্দাজ ব্যাটারি এবং ইউরোপীয় স্বেচ্ছাবাহিনীর একটা কোর, বিদ্রোহীদের আক্রমণ করার জন্য মার্চ করে এবং গ্রাম থেকে তাদের পেছনকার ডাঙ্গায় তাড়িয়ে দেয় বলে শোনা যায়, কিন্তু স্পষ্টতই নিজেরাই আবার হটে আসে, এবং মোট ০ সৈন্যের মধ্যে ৪৯ জন হত ও ৯২ জন আহত হবার পর, শত্রুর ঘোড়সওয়ারগুলোয় বিব্রত ও বিপন্ন হয়ে এত তাড়াতাড়ি ফিরে আসতে বাধ্য হয় যে, উস্র,-শম্মন্সপ্রস্প্র-এর উক্তি অনুসারে “তাদের দিকে গুলিবর্ষণ করার মতো সময় ছিল না? অর্থাৎ ইংরেজরা সোজাসুজি পলায়ন করে ও কেল্লায় আটকে রাখে নিজেদের আর সিপাহীরা আগ্রায় পৌছিয়ে ক্যান্টনমেন্টের প্রায় সমস্ত বাড়ি ধ্বংস করে। পরের দিন ৬ জুলাই, দিল্লির পথে তারা ভরতপুরের দিকে যাত্রা করে। এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ফল হয়েছে এই যে, আগ্রা ও দিল্লির মধ্যে 41

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।