প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

তালিকা দিয়েছেন _ এটা বিশ্বাসযোগ্য মনে হয় কেননা যে সব বিভিন্ন উপাদানে সৈন্য গঠিত তার আলাদা আলাদা হিসাব দিয়েছেন তিনি। তাঁর বিবৃতি অনুসারে, প্রায় ১,২০০ ইউরোপীয় ও ১,৬০০ শিখ, অনিয়মিত ঘোড়সওয়ার ইত্যাদি, ধরা যাক প্রায় ৩,০০০ সৈন্য ব্রিগেডিয়ার জেনারেল চেম্বারলেনের নেতৃত্বে পঞ্জাব থেকে দিলির সম্মুখস্থ শিবিরে পৌছয় ২৩ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে। অন্যদিকে, জেনারেল রিডের অধীনে এখন জমায়েত সমস্ত সৈন্যের হিসাব তিনি ধরছেন ৭,০০০, গোলন্দাজ ও দখলি ট্রেনও তার অন্তর্গত, তার ফলে পঞ্জাব থেকে বাড়তি শক্তি এসে পৌছবার আগে দিল্লি সৈন্যের সংখ্যা ৪,০০০ ছাড়াতে পারে না। ১৩ আগস্টের লন্ডন টাইমস বলে যে স্যার এইচ. বার্নার্ড ৭,০০০ ব্রিটিশ ও ৫,০০০ দেশীয়দের এক সৈন্যবাহিনী সমবেত করেছেন। এটা যদিও একটা বিষম অত্যুক্তি, তাহলেও বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে, তখন ইউরোপীয় শক্তি ছিল প্রায় ৪,০০০ সৈন্য, এবং তাদের পেছনে কিছুটা কমসংখ্যক দেশীয়। জেনারেল বার্নার্ডের অধীনস্থ আদি সৈন্যবাহিনীটা তাহলে জেনারেল রিডের অধীনে সম্প্রতি সমবেত সৈন্যবাহিনীটার সমানই ছিল। সুতরাং পঞ্জাব থেকে আসা নতুন শক্তিতে শুধু ক্ষয়ক্ষতিটাই পুরণ হয়েছে, অবরোধকারীদের সংখ্যা যাতে প্রায় অর্ধেকে দীড়িয়েছিল _ এটা একটা প্রচণ্ড ক্ষতি, তা ঘটেছে অংশত বিদ্রোহীদের অবিরাম হামলায় ও অংশত কলেরার ধ্বংসলীলায়। এইভাবেই বোঝা যায়, “কার্যকরী আক্রমণের জন্য ব্রিটিশেরা কেন জোগাড় করতে পারে মাত্র ২,০০০ ইউরোপীয় । দিলির সম্মুখে ব্রিটিশ সৈন্যদের সংখ্যা সম্পর্কে বলা গেল। এবার তাদের যুদ্ধকর্ম। তা যে খুব চমতকার গোছের নয়, বেশ আন্দাজ করা যায় এই সহজ তথ্যটি থেকে যে, ৮ জুন জেনারেল বার্নার্ড যখন দিলির সামনেকার টিল দখল করার রিপোর্ট দেন তার পর হেডকোয়ার্টার্স থেকে কোনো রকম বুলেটিনই প্রকাশিত হয়নি। একটিমাত্র ব্যতিক্রম বাদে লড়াইগুলো সবই হয়েছে অবরুদ্ধদের হামলা যা প্রতিহত করেছে অবরোধকারীরা। অবরোধকারীদের ওপর আক্রমণ হয়েছে কখনো সামনে কখনো পার্খভাগে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দক্ষিণ দিকের পশ্চাদভাগে। হামলা হয়েছে ২৭ ও ৩০ জুনে, ৩, ৪, ৯ ও ১৪ জুলাইয়ে। ২৭ জুন লড়াইটা ছিল বর্ঘিটির সংঘর্ষে সীমাবদ্ধ, চলে কয়েক ঘণ্টা কিন্তু বিকালের দিকে খতুর প্রথম প্রবল বারিপাতে ব্যাহত হয়। ৩০ জুন অভ্যু্থানীরা অবরোধকারীদের দক্ষিণ ভাগের ঘেরাওর মধ্যে সদলবলে দেখা দেয় ও তাদের পাহারা ও সহায়ক বাহিনীগুলিকে জ্বালাতন করে। ৩ জুলাই ভোরে অবরুদ্ধরা ইংরেজ ঘাঁটির দক্ষিণে পশ্চাদভাগে ফাকা আক্রমণ করে তারপর ছাউনির দিকে প্রেরিত রসদ ও ধনসম্পদের একটা কনভয় ট্রেন আটকারবার জন্য কর্ণেল রোড দিয়ে চলে যায় পশ্চাদভাগে, একেবারে আলিপুর পর্যন্ত । যাবার পথে ২ নং পঞ্জাব অনিয়মিত ঘোড়সওয়ার বাহিনীর একটা বহির্ঘাটির সম্মুখীন হয় তারা ও তা সঙ্গে সঞ্জেই রণে ভঙ্গ দেয়। ৪ তারিখ শহরে ফেরার সময় বিদ্রোহীদের আক্রমণ করে তাদের পথ আটকাবার জন্য ইংরেজ শিবির থেকে পাঠানো ১,০০০ পদাতিক ও দুই স্কোয়াড়ন ঘোড়সওয়ারের এক বাহিনী। বিদ্রোহীরা কিন্তু পিছু হটা সম্পূর্ণ করতে পারে অল্প ক্ষতি, অথবা মোটেই কোনো ক্ষতি না সয়ে এবং সমস্ত কামান বাঁচিয়ে। ৮ জুলাই ব্রিটিশ ছাউনি থেকে একটি সৈন্যদল পাঠানো হয় দিল্লি থেকে মাইল ছয়েক দুরে বুস্সি গ্রামের একটি খালে সাঁকো ধ্বংস করার জন্য, আগেকার হামলায় এই সাঁকো ব্যবহার করে বিদ্রোহীরা ব্রিটিশের চূড়ান্ত পশ্চাদভাগ আক্রমণ করার এবং কর্ণেল ও মিরাটের সঙ্গে ব্রিটিশ যোগাযোগে বাধা দেবার সুযোগ পায়। সীকোটি ধ্বংস করা হয়। ৯ জুলাই অভ্যু্থানীরা ফের সদলবলে বেরিয়ে আসে ও ব্রিটিশ ঘাঁটির দক্ষিণ পশ্চাদভাগ আক্রমণ করে। সেই দিন তারযোগে লাহোরে পাঠানো সরকারি বিবরণে আক্রমণকারীদের ক্ষতির হিসাব দেওয়া হয়েছে __ প্রায় ১ হাজার নিহত, কিন্তু এ হিসাব অতিশয় বাড়ানো বলে মনে হয়, কারণ শিবির থেকে ১৩ জুলাই তারিখের একটা চিঠিতে পড়ি : “আমাদের লোকেরা শত্রুপক্ষের আড়াই শত মৃতকে কবর দেয় ও পোড়ায় এবং বহু সংখ্যককে ওরাই সরিয়ে নিয়ে যায় শহরের মধ্যে? The Daily News-এ প্রকাশিত এই একই চিঠিতে এ ভান করা হয়নি যে ব্লিটিশেরা সিপাহীদের হটিয়ে দেয়, উন্টো বলা হয়েছে, ‘সিপাহীরা আমাদের সবকটি কর্মরত দলকে হটিয়ে দিয়ে তারপর 40

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।