ভারতীয় সমাজ ব্যবস্থায় বহু সামন্ত অবশেষ জীইয়ে রাখে, তাতে এ দেশটার অগ্রবিকাশ মন্দীভূত হয়, ভারপ্রস্ত হয়ে পড়ে ভারতীয় কৃষক। ভারতের বৃটিশ কর্তারা রায়ত চাষির ওপর চাপায় অসহ্য করভার, স্থানীয় সামন্ত অভিজাত ও উপনিবেশিক রাষ্ট্র এই দুনো জোয়ালের তলে রাখে তাকে । ১৮৫৩ সালের লেখায় এবং ভারতীয় বিদ্রোহ সম্পর্কে লেখা তীর ক্রমান্বয় প্রবন্ধগুলিতে মার্কস দেখান যে, অতি গুরুভার ট্যাক্স, আদায়, জবরদস্তি ও নিষ্ঠুর নির্যাতন সইতে হয় ভারতীয় চাষিকে, ট্যাক্স কলেক্টর সর্বত্রই তা চালায়। ভারতে বৃটেনের আর্থিক কর্মনীতির একটা সরকারিভাবে স্বীকৃত অঙ্গাঙ্গি প্রথা হয়ে দাঁড়ায় নির্যাতন €ভোরতে জুলুমের তদন্ত’, “ভারতে অভ্যুত্থান, “ভারতে ট্যাক্স ইত্যাদি)। অথচ, সংগৃহীত ট্যাক্সের কোনো অংশই পূর্ত কার্ষরূপে লোকের কাছে ফেরত আসত না, যদিও এই পূর্তকার্য অন্য যে কোনো দেশের চাইতে এশীয় দেশগুলিতেই বেশি অপরিহার্য _ এইটে মার্কস বিশেষ জোর দিয়ে দেখান । মার্কস সিদ্ধান্ত টানেন যে, ভারতে বৃটিশ হামলাদারদের লুঠেরা কর্মণীতি ও উপনিবেশিক শোষণের বর্বর পদ্ধতিই ভারতীয় বিদ্রোহ জাগিয়ে তোলে। অভ্যুত্থান শুরু হয় যেসব প্রত্যক্ষ কারণে তাকে মার্কস ও এঞ্গেলস ঘনিষ্ঠভাবে যুক্ত করেন ১৯ শতকের মাঝামাঝি বৃটিশ শাসনের ফলে ভারতে যেসব অদলবদল হয়, বিশেষ করে দেশীয় সৈন্যবাহিনীর কাজের ক্ষেত্রে, তাদের সঙ্গে। ‘বিভক্ত করে শাসন করা’ এই নীতিতে বৃটেন ভারত জয় ও কার্যত কোনো বিরাট দুর্যোগ বিনাই দেড় শতক ধরে তা শাসন করতে সক্ষম হয়। কিন্তু, মার্কস লেখেন, ১৯ শতকের মাঝামাঝি থেকে তাদের প্রভূত্বের পরিস্থিতিতে বেশ বদল হয়। ততদিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভূখণ্ড জয় শেষ করে একমাত্র বিজয়ীরূপে দেশে সুপ্রতিষ্ঠিত। ভারতীয় জনগণকে অধীনস্থ রাখার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহায়তা খুঁজত তার সৃষ্ট দেশীয় সৈন্যবাহিনীর কাছ থেকে, এ বাহিনীর প্রধান উদ্দেশ্য তখন সামরিক কাজ থেকে বদলে দাড়িয়েছে পুলিসী কাজ, বিজিত জনগণকে দমন। মার্কস বলেন, ২০ কোটির এক জনসংখ্যাকে এইভাবে অধীনে রাখা হচ্ছে ২ লক্ষের এক দেশীয় সৈন্যবাহিনী দিয়ে, যার অফিসাররা হল ইংরেজ এবং যাকে নিয়ন্ত্রণে রাখা হয় ৪০ হাজারের এক ইংরেজ ফৌজ দিয়ে। কিন্তু দেশীয় সৈন্যবাহিনী গড়ে বৃটিশরা ভারতে “সেই সঙ্গেই ভারতীয় জনগণের জন্য এই সর্বপ্রথম একটা সাধারণ প্রতিরোধ-কেন্দ্র সংগঠিত করে বসে’ বর্তমান সংকলনের ৪১ পৃঃ দ্রষ্টব্য)। মার্কস সিদ্ধান্ত টানেন, ঠিক এই কারণেই বুভুক্ষাপীড়িত লুঠিত রায়তদের থেকে নয়, সাধারণ অভ্যুত্থান শুরু করে সুবিধাভোগী মোটা মাইনের সিপাহিরা _ ইঙ্গ- ভারতীয় সৈন্যবাহিনীর সৈনিক ও অফিসাররা, যারা প্রধানত এসেছে উচু জাত থেকে। ইংরেজদের একটা একান্ত বিশ্বাস ছিল যে ভারতে তাদের সমস্ত শক্তিই হল সিপাহি সৈন্য, আর সেই সৈন্যদলই যে তাদের পক্ষে প্রধান বিপদসুত্র _ এ সত্যে অকস্মাৎ তাদের চোখ খোলে (ভারত থেকে ডিসপ্যাচ)। মার্কস কিন্তু দেখান যে, সিপাহীরা হাতিয়ারের বেশি কিছু নয় (ভারত প্রশ্ন)। অভ্যুত্থানের পেছনে প্রধান চালিকা শক্তি ছিল ভারতীয় জনগণ, অসহনীয় উপনিবেশিক পীড়নের বিরুদ্ধে তারা সংগ্রামে নামে। বৃটিশ শাসক শ্রেণিরা অজ্যু্থানকে কেবল সশস্ত্র সিপাহী বিদ্রোহ রুপে দেখাতে চায়, তার সঙ্গে যে ভারতীয় জনগণের ব্যাপক অংশ জড়িত তা লুকাতে চায় তারা _ এদের এই মিথ্যা দাবির খণ্ডন করেন মার্কস ও এঙ্গেলস। তীরা প্রথম থেকেই আন্দোলনটিকে দেখান একটা জাতীয় বিদ্রোহ হিসাবে, বৃটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জনগণের বিপ্লব রুপে (ভারতীয় সৈন্যবাহিনীতে বিদ্রোহ, “ভারতে অভ্যুর্থান' প্রভৃতি প্রবন্ধ এবং “ভারতীয় ইতিহাসের কালপঞ্জী)। মার্কস ও এঞ্গেলস বিশেব জোর দেন এই ঘটনায় যে, বিদ্রোহ শুধু বিভিন্ন ধর্মের হিন্দু-মুসলিম) এবং বিভিন্ন জাতের ব্রাহ্মণ, রাজপুত এবং কোনো কোনো ক্ষেত্রে শিখ) লোককে নয়, বিভিন্ন সামাজিক পঙ্ক্তির লোককেও একত্র করেছিল। মার্কস লেখেন, ‘এই প্রথম সিপাহী বাহিনী হত্যা করল তাদের ইউরোপীয় অফিসারদের, মুসলমান ও হিন্দুরা তাদের পারস্পরিক বিদ্বেষ পরিহার করে মিলিত হয়েছে সাধারণ মনিবদের বিরুদ্ধে, “হিন্দুদের মধ্য থেকে হাঙ্গামা শুরু হয়ে আসলে তা শেষ হয়েছে দিল্লীর সিংহাসনে
— صفحة ٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.