প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কার্ল মার্কস "ভারতে অভ্যুত্থান “বালটিক'এর ডাকে ভারতে কোনো নতুন ঘটনার রিপোর্ট নেই, কিন্তু অতি চিত্তাকর্ষক খুঁটিনাটি খবর আছে প্রচুর, পাঠকদের অবগতির জন্য তা আমরা সংক্ষিপ্ত করে দিচ্ছি। লক্ষণীয় প্রথম কথা এই যে, ১৫ জুলাই তারিখেও ইংরেজরা দিল্লি ঢুকতে পারেনি। সেই সঙ্গে তাদের ছাউনিতে কলেরা দেখা দেয়, প্রবল বর্ষা শুরু হচ্ছিল, এবং অবরোধ উত্তোলন ও অবরোধকারীদের অপসরণটা শুধু একটা সময়ের প্রশ্ন বলে মনে হয়েছিল। ব্রিটিশ প্রেস আমাদের বিশ্বাস করাতে চায় যে মড়কে জেনারেল স্যার এইচ. বার্নার্ড মারা গেলেও তার অল্পাহারী ও বহুশ্রমী সৈন্যেরা বেঁচে গেছে। তাই জনসাধারণের নিকট পেশ করা সুস্পষ্ট বিবৃতি থেকে নয়, শুধু স্বীকৃত ঘটনাগুলি থেকে অনুমান করেই আমরা অবরোধকারী সৈন্যদলের মধ্যে এই ভয়ঙ্কর রোগের ধ্বংসলীলা সম্পর্কে কিছুটা ধারণা করতে পারি। দিল্লির সম্মুখস্থ ছাউনির একজন অফিসার ১৪ জুলাই লিখছেন “দিলি দখলের দিক দিয়ে আমরা কিছুই করছি না, শত্রু হামলার বিরুদ্ধে কেবল আত্মরক্ষা করছি। পাঁচটি ইউরোপীয় রেজিমেন্টের অংশাছে আমাদের, কিন্তু কোনো কার্যকরী আক্রমণের জন্য জড়ো করতে পারি কেবল ২,০০০ ইউরোপীয়, প্রতি রেজিমেন্ট থেকে বড়ো বড়ো অংশ রাখা হয়েছে জলম্ধর, লুধিয়ানা, সুবাধু, দাঘশালে, কসৌলি, আধ্বালা, মিরাট ও ফিলাউর রক্ষার জন্য । আসলে প্রতি রেজিমেন্টের এক একটা ছোটো অংশই আমাদের সঙ্গে যোগ দিয়েছে। কামানের দিক দিয়ে শত্রু আমাদের চেয়ে অনেক প্রবল ! এ থেকে কিন্তু প্রমাণ হয় যে পঞ্জাব থেকে আসা সৈন্যরা দেখে যে, জলন্ধর থেকে মিরাট পর্যন্ত উত্তরের বিরাট যোগাযোগ পথটা বিদ্রোহের অবস্থায় এবং সেই কারণে প্রধান প্রধান ঘাঁটিতে ডিট্যাচমেন্ট রেখে নিজেদের সংখ্যা কমাতে বাধ্য হয়। এ থেকে বোঝা যায় পঞ্জাব থেকে আগত সৈন্যদের প্রত্যাশিত সংখ্যাটা জমায়েত করা যাচ্ছে না, কিন্তু ইউরোপীয় সৈন্যদল ২,০০০-এ নেমে গেল এটার ব্যাখ্যা মেলে না। ৩০ জুলাইয়ের পত্রে লন্ডন টাইমস-এর বোম্বাই সংবাদদাতা অবরোধকারীদের নিক্িয়তার ব্যাখ্যা দিতে চেয়েছেন আরেক ভাবে । তিনি লিখছেন : “অতিরিক্ত শক্তি সত্যিই আমাদের শিবিরে পৌছিয়েছে _ ৮নম্বরের কিওস্) একটা অংশ, ৬১ নম্বরের একটা, পদাতিক গোলন্দাজদের একটা কোম্পানি ও দেশীয় গোলন্দাজদের দুটি কামান, ১৪ নং অনিয়মিত ঘোড়সওয়ার রেজিমেন্ট (একটা বৃহৎ অস্ত্র-ট্রেন পাহারা দিয়ে নিয়ে এসেছে), ২ নং পঞ্জাব ঘোড়সওয়ার, ১ নং পঞ্জাব পদাতিক ও ৪ নং শিখ পদাতিক, কিন্তু অবরোধকারীদের সঙ্গে এইভাবে যোগ দেওয়া সৈন্যদলের দেশীয় অংশটা পুরোপুরি ও সমানভাবে বিশ্বাসভাজন নয়, যদিও ইউরোগীয়দের সঙ্গে তারা ব্রিগেড করা। পঞ্জাব সৈন্যদের ঘোড়সওয়ার রেজিমেন্টগুলির মধ্যে খাস হিন্দুস্তান ও রোহিলখণ্ড থেকে বহু মুসলমান ও উচ্চ শ্রেণির হিন্দু আছে আর বাংলা অনিয়মিত ঘোড়সওয়ার বাহিনীর অধিকাংশই এই ধরনের লোক। শ্রেণি হিসেবে এরা একান্তই অবিশ্বস্ত এবং সৈন্যবাহিনীর মধ্যে বেশ একটা সংখ্যায় এদের উপস্থিতি বিব্রতকর হওয়ার কথা _ এবং তাই প্রমাণিত হয়েছে। ২ নং পঞ্জাব ঘোড়সওয়ার বাহিনী থেকে জন সত্তর হিন্দুস্তানীকে নিরন্তর ও তিনজনকে ফাঁসি দেওয়ার প্রয়োজন হয়েছে, তার একজন উপরিওয়ালা দেশীয় অফিসার। ৯ নং অনিয়মিত বাহিনীটি কিছু দিন থেকে সৈন্যদলের সঙ্গে রয়েছে, তাদের কয়েকজন ঘোড়সওয়ার দল ছেড়ে পালিয়েছে, এবং ৪ নং অনিয়মিত ডিট্যাচমেন্ট ডিউটিতে থাকার সময় তাদের আযাডজুটেন্টকে খুন করেছে বলে আমার বিশ্বাস। এতে আর একটি গোপন রহস্য উদ্ঘাটিত হচ্ছে। দিল্লির সামনেকার ছাউনিটা মনে হয় যেন খানিকটা আগ্রামান্তের ছাউনির ৫৪৯) মতো, ইংরেজদের লড়তে হচ্ছে শুধু সামনের শত্রুদের সঙ্গে নয়, স্ববাহিনীর মধ্যস্থিত মিত্রদের সঙ্গেও। তবু আক্রমণাভিযানের জন্য কেন মাত্র ২,০০০ ইউরোগীয় পাওয়া যাচ্ছে তার যথেষ্ট হেতু এ তথ্য থেকেও মিলছে না। তৃতীয় একজন লেখক, ইস্র আনদজ্জ জ্প্রন্ক্ম-এর (৫০) বোম্বাই সংবাদদাতা বার্নার্ডের স্থলাভিষিক্ত জেনারেল রিডের অধীনে কত সৈন্য সমবেত হয়েছে তার একটা পরিষ্কার 39

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।