“আমাদের তর্কাতীত প্রমাণ আছে __ স্বয়ং ব্রিবটনও যাতে আপত্তি করেননি এমন প্রমাণ _ যে চীফ কমিশনার তীর বিরুদ্ধে নিয়মভঙ্গ ও আইনভঙ্গের যে-গুরুভার তালিকার অভিযোগ করেছেন, যা ব্রিটিশ প্রশাসনের একাংশের দুর্নাম ঘটিয়েছে এবং বহুসংখ্যক ব্রিটিশ প্রজার উপর যা নিতান্ত অবিচার, স্বেচ্ছাচারী কয়েদ ও নিষ্ঠুর নির্যাতন চাপিয়েছে, তার প্রত্যেকটি দফাতেই ও-অফিসারটি অপরাধী? লর্ড ডালহৌসি একটা “মহৎ প্রকাশ্য দৃষ্টান্ত স্থাপন করতে চান, তাই এই মত দেন যে, “মিঃ ব্রিরটনের ওপর বর্তমানে ডেপুটি কমিশনারের কর্তৃত্ব উপযুক্তভাবে অর্পণ করা চলে না, তাকে ও-পদ থেসক সরানো উচিত প্রথম শ্রেণির আ্যাসিস্টেন্টের পদে। বু বুকেরএই উদ্ধৃতির পর উপসংহার টানা যেতে পারে মালাবার উপকুলস্থ কানাড়ার তালুকের অধিবাসীদের দরখাস্ত দিয়ে, সরকারের কাছে কয়েকবার দরখাস্ত পাঠিয়ে কোনো ফল হয়নি এই কথা বলে তারা তাদের বর্তমান অবস্থার সঙ্গে অতীত অবস্থার তুলনা দিচ্ছে : “রাণী, বাহাদুর ও টিপুর আমলে আমরা যখন সরস ও নীরস জমি, পাহাড়ে জমি, নিচু জমি ও বনজঙ্গলে চাষ করা কালে ধার্য লঘু খাজনা দিয়ে সুখে শান্তিতে ছিলাম, তখন তদানীন্তন সরকারি কর্মচারীরা আমাদের ওপর একটা বাড়তি কর চাপায় কিন্তু আমরা তা কখনো দিইনি। রাজস্ব আদায়ে কষ্ট নিপীড়ন বা অনাচার আমাদের সইতে হয়নি। সম্মানীয় কোম্পানির হাতে এ-দেশ সমর্পণ করার পর তারা আমাদের হাতমূচড়ে টাকা আদায়ের নানা ফন্দি খাটায়। এই কুমতলবে তারা নিয়মকানুন আবিষ্কার করে বিধিবিধান তৈরি করে এবং তা কার্যকরী করার জন্য আদেশ দেয় তাদের কলেক্টর ও দেওয়ানি জজদের। কিন্তু তখনকার কলেক্টর ও তাঁদের অধঃস্তন দেশীয় কর্মচারীরা কিছুকাল আমাদের অভাব অভিযোগের প্রতি যথারীতি মনোযোগ দেন ও আমাদের আকাঙক্ষানুসারে কাজ করেন। কিন্তু বিপরীত পক্ষে, বর্তমান কলেক্টর ও তীদের অধঃস্তন কর্মচারীরা যে করেই হোক প্রমোশন পাবার বাসনায় সাধারণভাবে লোকেদের কল্যাণ ও স্বার্থ উপেক্ষা করছেন, আমাদের অভাব অভিযোগ কানে তুলছেন না ও সর্ববিধ নিপীড়ন চালাচ্ছেন আমাদের ওপর ভারতে ব্রিটিশ শাসনের আসল ইতিহাসের একটা সংক্ষিপ্ত ও নরম-করে-বলা পরিচ্ছেদ দেওয়া গেল। এই সব তথ্য দেখে অনুন্তেজিত ও চিন্তাশীল ব্যক্তিদের হয়ত বা প্রশ্ন হবে, বিদেশী যে বিজয়ীরা এমন করে প্রজাদের ওপর অনাচার চালিয়েছে, তাদের বিতাড়ন করার চেষ্টা করা একটা জাতির পক্ষে যুক্তিযুক্ত কিনা। আর এ সব কাজ ইংরেজরা যদি করে থাকে স্থিত মস্তিষ্কে, তাহলে বিদ্রোহ ও সংঘাতের বিক্ষোভে অভ্যুর্থানী হিন্দুরা যদি তাদের বিরুদ্ধে আনীত অপরাধ ও নিষ্টরতার অভিযোগে দোষী হয়, সে কি আশ্চর্যের? কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ২৮ আগস্ট লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে [ব৩৬/-৬০৫ 19911911076 পত্রিকার ৫১২০ নং সংখ্যায় ১৮৫৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত * ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অব ডিরেক্টর্স _ সম্পাঃ। * জন লরেন্স _ সম্পাঃ। * ইন্ট ইন্ডিয়া কোম্পানি _ সম্পাঃ। 38
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।