প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

উপরওয়ালার কাছে জবাবদিহি করতে বাধ্য, এই ইউরোপীয় উপরওয়ালারাও আবার সেই বাবদে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে দায়ী। বস্তৃতপক্ষে, মাদ্রাজ রিপোর্ট যার ওপর ভিত্তি করার দাবি করেছে সেই সাক্ষ্যের কিছু উদ্ধৃতি দিলেই “ইংরেজদের কোনো দোষ নেই' এ উক্তি খণ্তিত হবে। যেমন, জনৈক বণিক মিঃ ডবলিউ. ডি. কোলহফ বলেন “জুলুমের বিভিন্ন ধরন এবং তা চলে তহশীলদার ও তার অধঃস্তনদের খেয়াল মাফিক, কিন্তু উচ্চতম কর্তৃপক্ষের কাছ থেকে কোনো প্রতিকার পাওয়া যায় কিনা তা আমার পক্ষে বলা শক্ত, কেননা তদন্ত ও জ্ঞাতার্থে সমস্ত নালিশই সাধারণত পাঠানো হয় তহশীলদারের কাছে? দেশীয়দের কাছ থেকে নালিশের ঘটনাবলীর মধ্যে পাই : “গত বছর আমাদেরপিসনাম প্রেধান ধান্য ফসল) অনাবৃষ্টিতে নষ্ট হওয়ায় আমরা বরাবরের মতো খাজনা দিতে পারিনি। জমাবন্দির সময় ১৮৩৭ সালে মিঃ ইডেন আমাদের কলেক্টর থাকা কালে যে চুক্তি হয় তার শর্তানুসারে আমরা এই ক্ষতির জন্য একটা রেহাই দাবি করি। এ রেহাই না দেওয়ায় আমরা পা্টা নিতে অস্বীকার করি। তহশীলদার তখন জুন থেকে আগস্ট মাসে ভয়ানক কড়াভাবে আমাদের টাকা দিতে বাধ্য করতে শুরু করে। আমাকে এবং আর সকলকে যেসব লোকের জিম্মায় দেওয়া হয়, তারা আমাদের রোদ্দুরে টেনে নিয়ে যেত। আমাদের হামা দিতে হত, পিঠের ওপর চাপানো হত পাথর, জ্বলন্ত বালিতে রাখা হত আমাদের । ৮টার পর আমাদের ধান খেতে যাবার ছাড়া পেতাম। এই নির্যাতন চলে তিন মাস ধরে। তার ভেতর আমরা মাঝে মাঝে কলেক্টরের কাছে দরখাস্ত দিতে গেছি, তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। দরখাস্ত আমরা দায়রা আদালতের কাছে দিয়ে আপিল করি, আদালত তা পাঠায় কলেক্টরের কাছে তবু কোনো ন্যায় বিচার হয় না। সেপ্টেম্বর মাসে আমাদের ওপর একটা নোটিশ হয় এবং পঁচিশ দিন পরে আমাদের সম্পত্তি ক্রোক ও পরে বিক্রি হয়। যা বললাম তা ছাড়া আমাদের মেয়েদের ওপর অনাচার হয়, তাদের বুকের ওপর কিন্তি দাগা হয়। কমিশনারদের প্রশ্নের উত্তরে একজন দেশীয় খ্রিস্টান বলেন : ‘কোনো ইউরোপীয় বা দেশীয় রেজিমেন্ট যাবার সময় বিনামূল্যে রসদ ইত্যাদি আনার জন্য জোর করা হয় সমস্ত রায়তদের ওপর, কেউ জিনিসের দাম চাইলে তার ওপর দারুণ নির্যাতন করা হয়? এরপর একটি ব্রাহ্মণের দৃষ্টান্ত আছে : তাকে এবং গাঁয়ের ও আশে পাশেরগীয়ের সকলকে ডেকে তহশীলদার বিনামূল্যে তক্তা, কাঠকয়লা, লকড়ী ইত্যাদি জোগাতে বলে যাতে তার কোলেরুন সেতু তৈরির কাজ চলে। আপত্তি করায় তাকে বারো জন লোক ধরে নানাভাবে নির্যাতন করে। তিনি বলছেন : ‘সাবকলেক্টর মিঃ ডবলিউ. ক্যাডেলের কাছে আমি একটা নালিশ দিই, কিন্তু তিনি কোনো তদন্ত না করেই আমার দরখাস্ত ছিড়ে ফেলেন। গরিবদের ঘাড় ভেঙে কোলেরুন সেতুর কাজ শস্তায় সেরে সরকারের কাছে নাম করতে চান বলে তহশীলদার যে খুনই করুক তিনি তাতে কোনো নজর দেন না! জুলুম ও জবরদস্তির শেষ মাত্রা পর্যন্ত চালানো অবৈধ অনাচারের প্রতি সর্বোচ্চ কর্তৃপক্ষের কী দৃষ্টিভঙ্গি, তা সবচেয়ে ভালো দেখা যায় ১৮৫৫ সালে পঞ্জাবের লুধিয়ানা জেলার ভারপ্রাপ্ত কমিশনার মিঃ ব্রিরটনেরর মামলায়। পঞ্জাবের চিফ কমিশনারের* রিপোর্ট অনুসারে প্রমাণিত হয় যে, “ডেপুটি কমিশনার স্বয়ং মিঃ ব্রিরটনের সরাসরি জ্ঞাতসারে বা পরিচালনায় সম্পন্ন নাগরিকদের গৃহ বিনা কারণে তল্লাসি করা হয়েছে, সে উপলক্ষে আটক করা সম্পত্তি দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয়েছে, বহু লোককে জেলে পোরা হয়েছে এবং সপ্তাহের পর সপ্তাহ সেখানে তাদের রাখা হয়েছে কানো অভিযোগ না দেখিয়েই, দুর্বৃত্তদের জামানত সম্পর্কিত আইন প্রয়োগ করা হয়েছে ঢালাও ভাবে ও নির্বিচার কঠোরতায়। জেলায় জেলায় ডেপুটি কমিশনারের অনুগমন করেছে কিছু পুলিস অফিসার ও গোয়েন্দা, কোথাও যেতে হলেই এদের তিনি নিয়োগ করতেন ও এরাই হল অনিষ্টের প্রধান কর্তা । এ মামলায় মন্তব্যে লর্ড ডালহৌসি বলেন : 37

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।