প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

“জুলুম যে চলে তার চেয়েও একটা ব্যাপার কমিশনকে বেশি ব্যথিত করেছে : সে হল ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিবিধান লাভের দুষ্করতা? এ দুক্করতার কারণ কমিশন দিয়েছেন : (১১) কলেক্টরের কাছে ব্যক্তিগতভাবে যারা নালিশ করচে চায় তাদের যতটা পথ অতিক্রম করতে ও কলেক্টরের অফিসে পৌছতে যে খরচা ও সময় ব্যয় হয়, (২) এই আশঙ্কা পাছে পত্রযোগে দরখাস্ত “একটা সাধারণ স্বাক্ষরে পাঠানো হবে তহশীলদার' _ জেলা পুলিস ও রাজস্ব অফিসারের কাছে _ অর্থাৎ ঠিক সেই লোকের কাছে যারা নিজেরা অথবা তাদের অধঃস্তন পুলিস কর্মচারী মারফত তার প্রতি অন্যায় করেছে, ৩) সরকারি অফিসাররা যখন এই ধরনের আচরণের নালিশে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হন তখনও আইনানুসারে তীদের বিরুদ্ধে মোকদ্দমা চালানো বা শাস্তি দেবার অকার্ষকরী ব্যবস্থা। দেখা যাচ্ছে যে এই ধরনের একটা অভিযোগ ম্যাজিস্ট্রেটের সামনে প্রমাণিত হলেও তার শাস্তি কেবল পঞ্াশ টাকা জরিমানা বা এক মাস কারাদণ্ড । উপায়ান্তর হল অভিযুক্তকে "শাস্তির জন্য ফৌজদারী জজের হাতে’ তুলে দেওয়া ‘অথবা সার্কিট আদালতের কাছে বিচারের জন্য পেশ করা! রিপোর্টে আরো বলা হয়েছে যে, “মনে হয় যে এইসব মোকদ্দমা বিরক্তিকর, শুধু একধরনের দোষেই -_ কর্তৃত্বের অপব্যবহারের ক্ষেত্রেই তা প্রযোজ্য, যথা পুলিসী চার্জে, এবং এ সম্পর্কে যা আবশ্যক তার পক্ষে তা একেবারেই অপর্যাপ্ত ৷ পুলিস বা রাজস্ব অফিসার একই ব্যক্তি কারণ রাজস্ব আদয় করে পুলিস, তার বিরুদ্ধে জুলুম করে টাকা আদায়ের নালিশ এলে তা প্রথমে বিচার করেন সহকারী কলেক্টর, সে তারপর আপিল করতে পারে কলেক্টরের কাছে এবং তারপর রাজস্ব বোর্ডে। বোর্ড তার মামলা পাঠাতে পারে সরকারি অথবা দেওয়ানি আদালতে । “আইনের এই অবস্থায় দারিদ্রয-পীড়িত কোনো রায়ত কোনো ধনী রাজস্ব কর্মচারীর বিরুদ্ধে লড়তে পারে না, এবং এই দুই বিধি বলে ১৮২২ ও ১৮২৮ সালের) আনীত কোনো অভিযোগের কথা আমাদের গোচরে আসেনি! তাছাড়া জুলুমবাজী আদায় প্রযোজ্য শুধু সরকারি টাকা হস্তগত করলে, অথবা রায়তের কাছ থেকে অতিরিক্ত আদায় করে অফিসারের পকেটস্থ হলে । সুতরাং সরকারি রাজস্ব আদায়ে বলপ্রয়োগের বিরুদ্ধে কোনো বৈধ শাস্তির ব্যবস্থাই নেই। এ সব উদ্ধৃতি যে রিপোর্ট থেকে, তা শুধু মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রযোজ্য । কিন্তু স্বয়ং লর্ড ডালহৌসি ১৮৫৫ সালের সেপ্টেম্বরে ডিরেক্টরদের” নিকট পত্রে লেখেন যে, প্রতিটি ব্রিটিশ প্রদেশেই যে অধঃস্তন কর্মচারীরা কোনো না কোনো আকারে জুলুম প্রয়োগ করে সে বিষয়ে বহুদিন থেকেই তিনি নিঃসন্দেহ। ব্রিটিশ ভারতের আর্থিক প্রথা হিসাবে জুলুমের সার্বজনীন অস্তিত্ব এই রুপে সরকারিভাবে স্বীকার করা হয়েছে, কিন্তু সে স্বীকৃতি এমন যাতে খোদ ব্রিটিশ সরকারকে তা আড়াল করে। বস্তুতপক্ষে, মাদ্রাজ কমিশনের সিদ্ধান্ত হল এই যে, জুলুম সম্পূর্ণই অধঃস্তন হিন্দু কর্মচারীদের দোষ এবং সরকারের ইউরোপীয় কর্মচারীরা সর্বদাই, যদি নিম্ষলভাবে, তা রোধের যথাসাধ্য চেষ্টা করেছে। এ উক্তির জবাবে মাদ্রাজ নেটিভ আযসোসিয়েশন ১৮৫৬ সালের জানুয়ারিতে পার্লামেন্টের নিকট এক আবেদনে জুলুম কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন নিম্নোক্ত কারণে : (১) আদৌ কোনো তদন্ত প্রায় হয়নি, কমিশন শুধু মাদ্রাজে বসে ছিলেন তাও কেবল তিন মাসের জন্য, অথচ নিতান্ত অল্প কয়েকটি ক্ষেত্র ছাড়া যাদের নালিশ ছিল সে সব দেশীয়ের পক্ষে বাড়ি ছেড়ে আসা ছিল অসম্ভব, (২) কমিশনাররা অন্যায়ের উৎস সন্ধানের চেষ্টা করেননি, তা করলে রাজস্ব আদায়ের ব্যবস্থাটাই যে মুলে, তা ধরা পড়ত, €৩) অভিযুক্ত দেশীয় কর্মচারীদের উপরওয়ালারা এ অনাচারের সঙ্গে কতটা পরিচিত তার কোনো অনুসন্ধান করা হয়নি। আবেদনকারীরা বলেন, “এ জবরদস্তির মূল তার প্রত্যক্ষ অনুষ্ঠাতাদের মধ্যে নয়, তা নেমে এসেছে তাদের আশু উপরওয়ালাদের কাছ থেকে, যারা আবার নির্ধারিত পরিমাণ আদায়ের জন্য তাদের ইউরোপীয় 36

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।