সুইডেন, নরওয়ে ও ডেনমার্কের উদ্যমশীল যুবজন _ সে পার্টি এঁর সিংহাসনারোহণটাই অস্ত্রধারণের শুভক্ষণ বলে ভাববে । অন্যদিকে দুর্বল ও অথর্ব দিনেমার রাজ সপ্তম ফ্রেডারিক নাকি অবশেষে তাঁর অনুলোমা মহিষী কাউন্টেস দানার-এর কাছ থেকে অনুমতি পেয়েছেন ব্যক্তিগত জীবনে ফিরে যাবার _ এ অনুমতি এতদিনও তাঁর মেলেনি। এরই জন্যে রাজার খুড়া ও দিনেমার সিংহাসনের দাবিদার উত্তরাধিকারী প্রিন্স ফার্ডিন্যান্ডকে রাষ্ট্রীয় ব্যাপার থেকে অবসরগ্রহণ করতে হয়, পরে তাতে ফিরে আসেন তিনি রাজ পরিবারের অন্যান্য লোকেদের একটা বন্দোবস্তের ফলে। এই মুহূর্তে কাউন্টেস দানার নাকি কোপেনহেগেন বাস বদলাতে রাজী প্যারিস বাসের জন্য, এমন কি প্রিন্স ফার্ডিন্যান্ডের হাতে রাজদণ্ড সমর্পণ করে রাজনৈতিক জীবনের ঝড়ঝঞ্জা থেকে বিদায় নেবার জন্য রাজাকে প্ররোচিত করতেও সম্মত। প্রায় ৬৫ বছর বয়সের এই প্রিন্স ফার্ডিন্যান্ড কোপেনহেগেন রাজদরবারের প্রতি চিরকাল ঠিক সেই একই ব্যবহার করে এসেছেন, যা তুইলেরিদের দরবারের প্রতি করেন অর্তেয়ের কাউন্ট, পরে দশম চার্লস। জেদী, কঠোর ও রক্ষণশীল বিশ্বাসে একনিষ্ঠ এই লোকটি নিয়মতান্ত্রিক ব্যবস্থায় আনুগত্য ঘোষণার স্তরে কখনো নামেননি। অথচ তীর সিংহাসন আরোহণের প্রথম শর্তই হবে যা তিনি প্রকাশ্যে ঘৃণা করেন সেই সংবধানটিকেই শপথ করে স্বীকার। এই কারণেই আন্তর্জাতিক গোলমালের সম্ভাবনা, স্থ্যান্ডিনাভীয় পার্টি __ সুইডেন ও ডেনমার্ক উভয় ক্ষেত্রেই _ তা থেকে নিজ ফায়দা তোলায় দৃঢ়সংকল্প। অন্যদিকে, ডেনমার্কের সঞ্জো হলস্টেইন ও শ্লেসভিগ্ _ জার্মান এই দুটো ডাচির (৪৫) বিরোধে, এদের দাবি সমর্থন করছে প্রুশিয়া ও অস্ট্রিয়া অবস্থা আরো জটিল হবে এবং তাতে জার্মানি জড়িয়ে পড়বে উত্তরের আলোড়নে, এদিকে ১৮৫২ সালের যে লন্ডন চুক্তিতে ডেনমার্কের সিংহাসন প্রিন্স ফার্ডিন্যান্ডের জন্য নির্দিষ্ট হয় তার ফলে রাশিয়া, ফ্রান্স ও ইংলন্ডও জড়িয়ে পড়বে। কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ২১ আগস্ট লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫১১০ নং সংখ্যায় ১৮৫৭ সালের ৫ সেপ্টেম্বর প্রধান প্রবন্ধ হিসাবে প্রকাশিত * অস্কার প্রথম __ সম্পাঃ। ** চার্লস ল্যুদভিগ ইউগেন্ _ সম্পাঃ। কার্ল মার্কস *ভারতে জলুমের তদন্ত (৪৬) ভারতীয় বিদ্রোহ সম্পর্কে আমাদের যে লন্ডন সংবাদদাতার চিঠি গতকাল আমরা প্রকাশ করেছি, তাতে অতি সঙ্গতভাবেই এমন কতকগুলি পূর্ব ঘটনার উল্লেখ করা হয়েছে যা এই প্রচণ্ড অভ্যুর্থানের পথ তৈরি করে। আজকে আমরা কিছুটা সেই চিন্তাধারাই অনুবর্তন করে দেখাতে চাই যে ভারতের ব্রিটিশ শাসকেরা বিশ্বকে যা বোঝাতে চান, ভারতীয় জনগণের তেমন নিরীহ ও নিঙ্কলঙ্ক হিতৈষী তারা মোটেই নন। এই উদ্দেশ্যে আমরা পূর্ব ভারতীয় জুলুম প্রসঙ্গে সরকারি বু বুকের ৪৭) আশ্রয় নেব, ১৮৫৬ ও ১৮৫৭ সালের অধিবেশনে কমন্স সভার সামনে এ দলিল প্রকাশ করা হয়েছিল। দেখা যাবে যে সাক্ষ্যটা এমনই যে তার প্রতিবাদ অসম্ভব । প্রথমে নিচ্ছি মাদ্রীজের জুলুম কমিশনের রিপোর্ট ৪৮), এতে “রাজস্বের ব্যাপরে সাধারণভাবে জুলুমের অস্তিত্বে বিশ্বাস করা হয়েছে। এতে বলা হয়েছে : “রাজস্ব অনাদায়ের অপরাধে যত লোককে উৎগীড়ন করা হয় ফৌজদারী দায়ে তত লোককে উৎপীড়ন করা হয় কিনা সন্দেহ । ঘোষণা করা হয়েছে যে, 35
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।