স্বদেশে যথেষ্ট সামরিক ও নৌসৈন্য রাখার ন্যায্যতার দিক থেকে অন্য কিছু বিবেচনার কথাও মনে রাখতে হবে । ... যতটুকু একান্ত আবশ্যক তার বেশি নৌশক্তি দেশ থেকে পাঠিয়ে দেওয়ার অনুপযুক্ততার দিকে অঙ্গুলিসঙেকেত করছে কতকগুলি অবস্থা। বাম্প-চালিত লাইন-যুদ্ধজাহাজগুলো অবশ্য এমনিই দাঁড়িয়ে আছে, বর্তমানে তাদের খুব একটা কাজ নেই। কিন্তু যা ইঙ্গিত করা হয়েছে তেমন কিছু ঘটনা যদি ঘটে এবং এরা তাদের নৌবল যদি সমুদ্রে পাঠাতে চায় তাহলে যে বিপদ ঘনিয়েছে তা এরা ঠেকাবে কী করে যদি এদের লাইন-যুদ্ধজাহাজগুলিকে ছেড়ে দেওয়া হয় ভারতের জন্য পরিবহনের কাজে? যে নৌবাহিনীকে ইউরোপে ঘটা পরিস্থিতির জন্য অতি অল্প নোটিসে নিজ প্রতিরক্ষার জন্য সশস্ত্র করার প্রয়োজন হতে পারে, তাকে যদি এরা ভারতে পাঠায় তবে ভয়ানক ভুল করবে! অস্বীকার করা যাবে না যে লর্ড পামারস্টোন এক অতি সুক্ষ্ম উভয়-সংকটের মধ্যে ফেলেছেন জন বুলকে। ভারতীয় বিদ্রোহকে চুড়ান্ত রূপে দমনের জন্য পর্যাপ্ত উপায় যদি সে ব্যবহার করে তবে স্বদেশে সে আক্রান্ত হবে, এবং যদি ভারতীয় বিদ্রোহকে সে সংহত হতে দেয় তাহলে, মিঃ ডিজরেলি যা বলেছেন, “মঞ্চে দেখা দেবে ভারতের দেশীয় রাজন্যরা ছাড়াও অন্যান্য চরিত্র, যাদের মোকাবিলা করতে হবে। অমন রহস্যজনকভাবে ইঙ্গিত করা “ইউরোগীয় পরিস্থিতির ওপর দৃষ্টিপাত করার আগে ভারতে ব্রিটিশ সৈন্যের আসল অবস্থা সম্পর্কে কমন্স সভার এ অধিবেশনে যেসব স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলি জড়ো করা অপ্রাসঙ্গিক হবে না। প্রথমত, হঠাৎ দিল্লি অধিকারের সমস্ত শুভ আশা যেন একটা পারস্পরিক বোঝাপড়া করে নিয়ে ছেড়ে দেওয়া হল এবং আগেকার দিনগুলোর বড়ো বড়ো প্রত্যাশা নেমে এল এই অধিকতর যুক্তিসঙ্গত অভিমতে যে নভেম্বরে, দেশ থেকে পাঠানো সৈন্যবলের জোগান যখন ঘটকে ততদিন পর্যন্ত ইংরেজরা যদি নিজেদের ঘাঁটি আগলে থাকতে পারে তাহলেই ধন্য বোধ করা উচিত। দ্বিতীয়ত, এই ধরনের অতি গুরুত্বপূর্ণ ঘাঁটি কানপুর হাতছাড়া হবার সম্ভাবনা সম্পর্কে আশঙকাও বেরিয়ে এসেছে, মিঃ ডিজরেলির কথা মতো এই কানপুরের ভাগ্যের ওপরেই সবকিছু নির্ভর করছে, এবং কানপুরে সাহায্যদান তার মতে দিল্লি অধিকারের চাইতেও বেশি তাৎপর্যপূর্ণ। গঙ্গার ওপরে এর মাঝামাঝি অবস্থিতি, অযোধ্যা, রোহিলখণ্ড, গোয়ালিয়র ও বুন্দেলখণ্ডের ওপর তার প্রভাব এবং দিল্লি অভিমুখে একটা অগ্রণী কেল্লা হিসাবে তার ভূমিকায় কানপুর বস্তৃত বর্তমান পরিস্থিতিতে প্রধান গুরুত্বের একটা স্থান। পরিশেষে, কমন্স সভার অন্যতম সামরিক সদস্য স্যার এফ স্মিথ এই ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করেন যে, তাদের ভারতীয় আর্মিতে আসলে কোনো ইঞ্জিনিয়র ও স্যাপার নেই, তারা সকলেই দলত্যাগ করে চলে গেছে এবং “দিল্লির একটা দ্বিতীয় সারাগোস্সায়' ৪৩) পরিণত হবার সম্ভাবনা আছে। অন্যদিকে লর্ড পামারস্টোন ইংলন্ড থেকে ইঞ্জিনিয়র কোরের কোনো কোনো অফিসার বা লক্কর পাঠাতে অবহেলা করেছেন। এবার “ভবিষ্যতে আসন্ন” বলে কথিত ইউরোপীয় ঘটনাবলীর প্রসঙ্গে এলে সঙ্গে সঙ্গেই অবাক হতে হয় পামারস্টোনের ইঙ্গিতগুলির ওপর লন্ডন টাইমস-এর মন্তব্যে। দ্য টাইমস বলছে, ফরাসি সংবিধান উৎখাত হতে পারে, জীবননাট্য থেকে বিদায় নিতে পারেন নেপোলিয়ন, এবং সেক্ষেত্রে বর্তমান নিরাপত্তার যা ভিত্তি সেই ফরাসি মৈত্রী শেষ হয়ে যাবে। অন্য কথায়, ব্রিটিশ ক্যাবিনেটের মহা মুখপত্র দ্য টাইমস মনে করছে যে, কোনো দিন ফ্রান্সে একটা বিপ্লব ঘটা অসম্ভব ব্যাপার নয় এবং সেই সঙ্গে ঘোষণা করছে যে, বর্তমান মৈত্রীটা ফরাসি জনগণের সহানুভূতির ওপর নয়, প্রতিষ্ঠিত ফরাসি জবরদখলির সঙ্গে নিতান্ত একটা ষড়যন্ত্রের ওপর। ফ্রান্সে একটা বিপ্লব ছাড়াও রয়েছে ডানিউৰ কলহ €8৪)। মলদাভীয় নির্বাচন নাকচ করায় তা থামেনি, শুধু নতুন একটা পর্যায়ে প্রবেশ করেছে। সর্বোপরি রয়েছে স্থ্যান্ডিনাভীয় উত্তর, অদূর ভবিষ্যতে তা নিশ্চিতই মহা উত্তেজনার মঞ্চ হয়ে দাঁড়াবে এবং হয়ত বা ইউরোপে একটা আন্তর্জাতিক সংঘর্ষের সংকেত দেবে। উত্তরে এখনো শান্তি বহাল আছে, কারণ উদ্প্রীব হয়ে প্রতীক্ষা করা হচ্ছে দুটি ঘটনার __ সুইডেনের রাজার* মৃত্যু এবং ডেনমার্কের বর্তমান রাজার সিংহাসন ত্যাগ । খ্রিস্টিয়ানিয়ায় প্রকৃতিবিদদের একটা বিগত সভায় সুইডেনের বংশানুক্রমিক যুবরাজ** একটা স্থ্যান্ডিনাভীয় ইউনিয়নের পক্ষে সুদৃঢ় অভিমত দেন। ইনি এখন জীবনের শুরুতে, দৃঢ়সংকল্প ও উদ্যোগী চরিত্রের লোক, তাই যে স্থ্যান্ডিনাভীর পার্টিটির সভ্যসাধারণের মধ্যে রয়েছে 34
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।