প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

পাঠিয়ে তিনি সৈন্য পাঠাচ্ছেন উত্তমাশা অন্তরীপ প্রদক্ষিণ করিয়ে। চিনের জন্য নির্দিষ্ট কয়েক হাজার সৈন্যকে সিংহলে থামিয়ে পাঠানো হয় কলকাতার দিকে যেখানে ৫ নং ফিউজিলিয়াররা আসলে এসে পৌছয় ২ জুলাই _ এই ঘটনাটাকে উপলক্ষ করে তিনি তাঁর বাধ্য বিনীত কমন্স সভ্যদের সেই সব লোককে নিয়ে একটু কুৎসিত উপহাস করেন, যীরা তীর চিন যুদ্ধকে এখনো ঠিক “সৌভাগ্য নয় বলে সন্দেহ করার সাহস রাখেন। কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ১৪ আগস্ট লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫১০৪ নং সংখ্যায় ১৮৫৭ সালের ২৯ আগস্ট প্রকাশিত * দিল্লি পতনের ভুয়া খবরের কথা বলা হচ্ছে (এই সংকলনের ৫৯ পৃঃ দ্রষ্টব্য) _ সম্পাঃ। * ভ্রম _ সম্পাঃ। কার্ল মার্কস ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি কমন্স সভার এবারকার অধিবেশন শেষ হবার পূর্বে সর্বশেষ বৈঠকের আগের বৈঠকটির সুযোগ নিয়ে লর্ড পামারস্টোন কমন্স সভ্যদের কিছুটা ঝাপসা আভাস দান করেছেন, বিদায়ী অধিবেশন ও আগামী অধিবেশনের মাঝখানটুকৃতে ইংরেজ জনসাধারণের জন্য কী খেল তিনি মজুত রেখেছেন। তার কর্মসূচির প্রথম দফাটা হল পারস্য যুদ্ধের পুনরারন্ত _ ৪ মার্চে নিম্পন্ন শান্তি চুক্তি বলে যে যুদ্ধটা নিশ্চিতই শেষ হয়ে গেছে বলে তিনি ঘোষণা করেছিলেন কয়েক মাস আগে। পারস্য উপসাগরে মোতায়েন সৈন্যসামন্ত নিয়ে কর্ণেল জেকবকে ভারতে ফেরার আদেশ দেওয়া হচ্ছে, জেনারেল দ্য লেসি এভানস এই আশা প্রকাশ করার পর লর্ড পামারস্টোন পরিষ্কার বলে দিলেন যে, পারস্য চুক্তিবদ্ধ দায়িত্বগুলি পালন করা পর্যন্ত কর্ণেল জেকবের সৈন্য অপসারণ করা যাবে না। হেরাত কিন্তু এখনো ছেড়ে আসা হয়নি। বরং গুজব ছিল যে হেরাতে আরো সৈন্য পাঠিয়েছে পারস্য। এ কথা অবশ্য প্যারিসের পারসিক রাষ্ট্রদূত অস্বীকার করেছেন, কিন্তু পারস্যের সততায় ন্যায়তই মহা সন্দেহ পোষণ করা হয়েছে এবং সেই কারণে কর্ণেল জেকবের অধীনস্থ ব্রিটিশ সৈন্য বুশায়ার দখল করেই থাকবে। লর্ড পামারস্টোনের বিবৃতির পরদিনই টেলিগ্রাফ ডিসপ্যাচে এই খবর আসে যে, মিঃ মারি হেরাত থেকে সৈন্যাপসরণের সোজাসাপটা দাবি চাপিয়েছেন পারস্য সরকারের ওপর _- এ দাবিটাকে একটা নতুন যুদ্ধ ঘোষণার অগ্রদূত বলে খুবই ধরা যায়। ভারতীয় বিদ্রোহের এই হল প্রথম আন্তর্জাতিক প্রতিক্রিয়া । লর্ড পামারস্টোনের কর্মসূচির দ্বিতীয় দফায় খুঁটিনাটির যে অভাব আছে তা পুষিয়ে দেওয়া হয়েছে একটা ব্যাপক পরিপ্রেক্ষিত উন্মোচিত করে। ইংলন্ড থেকে একটা বৃহৎ সামরিক শক্তি উঠিয়ে নিয়ে ভারতে পাঠানোর কথা যখন তিনি প্রথম ঘোষণা করেন, তখন গ্রেট ব্রিটেনের প্রতিরক্ষা-শক্তি হরণ ও এইভাবে তার দুর্বল অবস্থার সুযোগ গ্রহণে পরদেশগুলিকে সুবিধাদানের অভিযোগ যারা করেছিলেন সে বিরোধীদের তিনি জবাব দেন যে: ‘গ্রেট বৃটেনের জনগণ এমন কোনো কর্ম কখনো সহ্য করবে না, যে কোনো আপদাবস্থাই আসুক তনুহূর্তে ও দ্রুত যথেষ্ট লোক জোগাড় করা হবে! পার্লামেন্টের এবারকার অধিবেশন বন্ধ হবার প্রাক্কালে কিন্তু তিনি কথা বলছেন একেবারে ভিন্ন সুরে। ভারসে সৈন্য পাঠানো হোক স্কু-চালিত লাইন-যুদ্বাজাহাজে, জেনারেল দ্য লেসি এভান্সের এই পরামর্শের জবাবে তিনি আগের মতো ক্ফু-চালিত জাহাজের চেয়ে পাল-তোলা জাহাজের উৎকর্ষ দাবি করেননি, বরং স্বীকার করেন যে, জেনারেলের পরিকল্পনা প্রথম দৃষ্টিতে খুবই সুবিধাজনক । তবু কমন্স সভার মনে রাখা উচিত যে : 33

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।