সমানই থেকে গেছে। তাছাড়া, যে একমাত্র জায়গার উপর আচমকা চড়াও হয়ে জেনারেল বান্নার্ড নির্ভুল সাফল্য নিশ্চিত করতে পারেন, সেটা হল মোগল প্রাসাদ, এটির অবস্থান চতুষ্পার্শকে শাসিত করার মতো, কিন্তু যে বর্ষাকাল এসে পড়ার কথা তার ফলে নদীর দিক থেকে প্রাসাদে প্রবেশ অসম্ভব হয়ে পড়বেই, আর নদী ও কাশ্মীর গেটের মাঝখান দিয়ে আক্রমণ করলে যদি ব্যর্থতা ঘটে তবে ভয়ানক ঝুঁকি পোয়াতে হবে আক্রমণকারীদের | পরিশেষে বর্ধাকালের ফলে নিশ্চিতই যোগাযোগ ও পশ্চাদপসরণের পথটাকে নিরাপদ রাখাই হবে জেনারেলের যুদ্ধক্রিয়ার প্রধান লক্ষ্য। সংক্ষেপে, আরো ভালো মরশুমে তিনি যা থেকে বিরত ছিলেন, বছরের সবচেয়ে অকার্ধকরী সময়টায়, তখনো অপ্রতুল সৈন্যবল নিয়ে তিনি ঠিক সেই ঝুঁকিটায় সাহস করবেন তা বিশ্বাস করার কোনো কারণ দেখি না। যে বিজ্ঞ অন্ধতায় লন্ডন প্রেস নিজেরা বোকা সাজতে চাইছে তা সত্ত্বেও সর্বোচ্চ মহলে যে গুরুতর আশঙ্কা পোষণ করা হচ্ছে তা দেখা যাবে লর্ড পামারস্টোনের মুখপত্র 175 Morning Post (8২) থেকে। এ পত্রিকার সেবাদাস ভদ্রলোকেরা জানাচ্ছেন : ‘এর পরে এমন কি সামনের ডাকেও যে দিল্লি দখলের সংবাদ মিলবে তাতে আমাদের সন্দেহ আছে, কিন্তু আমরা অবশ্যই আশা করি যে, অবরোধকারীদের সঞ্জো যোগ দেবার জন্য যে সৈন্যরা এখন এগুচ্ছে তারা পৌছনোর সঙ্গে সঙ্গেই, যথেষ্ট বড়ো কামান থাকলে _ যার সংখ্যা এখনো অপ্রতুল বলে মনে হয় _ এ কথা পরিষ্কার যে দুর্বলতা, দোদুল্যমানতা ও সরাসরি আহাম্মুকি করে ব্রিটিশ জেনারেলরা দিল্লিকে ভারতীয় বিদ্রোহের রাজনৈতিক ও সামরিক কেন্দ্রের মর্যাদায় তুলে দিয়েছে। দীর্ঘ অবরোধের পর ইংরেজ আর্মির পশ্চাদপসরণ অথবা মাত্র আত্মরক্ষা চালিয়ে যাওয়াকে ধরা হবে ডাহা পরাজয় বলে এবং একটা সাধারণ অভ্যুত্থানের সঙ্কেত দেবে তা। তাচাড়া একটা ভয়ঙ্কর মড়কের বিপদ ঘনাবে ব্রিটিশ সৈন্যদের মধ্যে _ এখনো পর্যন্ত তা থেকে তারা রক্ষা পেয়েছে হামলা ও সংঘাতসঙকুল একটা অবরোধের মহা উত্তেজনায় এবং অচিরেই শত্রুদের ওপর রক্তাক্ত প্রতিশোধ তোলার আশায়। আর ব্রিটিশ শাসনের প্রতি হিন্দুদের উদাসীনতা বা চাই কি দরদের যে সব কথা তা একান্ত অর্থহীন। খাঁটি এশীয়বাসীর মতো রাজন্যরা তাদের সুযোগের অপেক্ষায় আছে। মুষ্টিমেয় ইউরোপীয় কর্তৃক যেখানে তারা বশীভূত নয় সেখানেই গোটা বাঙলা প্রেসিডেন্সি জুড়ে জনগণ একটা সানন্দ নৈরাজ্য ভোগ করছে, এমন কেউ নেই যার বিরুদ্ধে উিত হতে পারে তারা। ভারতীয় বিদ্রোহের কাছ থেকে ইউরোপীয় বিপ্লবের বৈশিষ্ট্য আশা করা হবে একটা তাজ্জবা ভু ত্র ভ্র=*. মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেলসিতে সৈন্যবাহিনী এখনো পক্ষ ঘোষণা না করায় জনগণও অবশ্যই চঞ্চল হয়নি। শেষ পর্যন্ত পঞ্জাবই এই মুহূর্ত পর্যন্ত ইউরোপীয় সৈন্যদের প্রধান কেন্দ্রীয় ঘাঁটি, তার দেশীয় সৈন্যদল নিরম্ত্ব। তাকে জাগাতে হলে আশেপাশের আধাস্বাধীন রাজাদের দিয়ে পাল্লা ভারি করা চাই। কিন্তু বেঙ্গল আর্মির মধ্যে যে বিশদ ষড়যন্ত্র দেখা গেল তা যে দেশীয়দের গোপন প্রশ্রয় ও সমর্থন ছাড়া এত বিপুল আকারে চালানো যেত না তা যেমন নিশ্চিত, সরবরাহ ও যোগাযোগ পেতে ইংরেজদের যে মহা অসুবিধায় পড়তে হয় __ তাদের সৈন্যদের মন্থর জমায়েতের প্রধান কারণ __ তাও তেমনি কৃষক সম্প্রদায়ের অনুকূল মনোভাবের লক্ষণ নয়। টেলিগ্রাফিক ডিসপ্যাচের অন্যান্য খবর এই দিক থেকে গুরুত্বপূর্ণ যে তাতে দেখা যায় যে, বিদ্রোহ জাগছে পঞ্জাবের একেবারে শেষ প্রান্তে, পেশোয়ারে, এবং অন্যদিকে তা দিল্লি থেকে দক্ষিণে দ্রুত এগুচ্ছে বোম্বাই প্রেসিডেন্সির দিকে, ঝাঁসি, সাগর, ইন্দোর, মহাও-এর মধ্য দিয়ে, অবশেষে পৌছচ্ছে ওরঙ্গাবাদে, যা বোস্বাইয়ের ১৮০ মাইল উত্তর-পূর্বে। বুন্দেলখণ্ডের ঝাঁসি সম্পর্কে বলা যেতে পারে যে, এটি সুরক্ষিত শহর এবং তার ফলে হয়ে উঠতে পারে সশস্ত্র বিদ্রোহের আর একটি কেন্দ্র। অন্যদিকে বলা হচ্ছে, জেনারেল ভ্যান কোটল্যান্ড উত্তর-পশ্চিম থেকে দিল্লির সম্মুখে জেনারেল বার্নার্ডের সৈন্যদের সঙ্গে মিলিত হবার পথে সিরসায় বিদ্রোহীদের পরাস্ত করেছেন _ দিল্লি থেকে তিনি তখনো ১৭০ মাইল দুরে । তাকে আসতে হবে ঝাঁসি হয়ে, সেখানে ফের সম্মুখীন হতে হবে বিদ্রোহীদের । আর ইংলন্ডীয় সরকারের প্রস্তুতির ব্যাপারে, লর্ড পামারস্টোন বোধ হয় যেন ভাবে, সবচেয়ে ঘোরানো পথটাই সবচেয়ে হুস্ব এবং সেই কারণে মিশরের মধ্য দিয়ে সৈন্য না 32
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।