দিল্লির ব্যাপারে তাই সবকিছুই নির্ভর করছে জুনের শেষ সপ্তাহের মধ্যে দিলি আক্রমণ শুরু করার মতো যথেষ্ট সৈন্য ও গোলাবারুদের জোগান জেনারেল বার্ণার্ড পেলেন কিনা সেই প্রশ্নের ওপর । অন্যদিকে, তার পশ্চাদপসরণে অভ্যুত্থানের নৈতিক বল অপরিসীম বাড়িয়ে দেবে এবং সম্ভবত প্রকাশ্যে বোম্বাই ও মাদ্রাজ আর্মির অভ্যুত্থানে যোগ দেওয়াও নিশ্চিত করে তুলবে। কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ৪ আগস্ট লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫০৯৪ নং সংখ্যায় ১৮৫৭ সালের ১৮ আগস্ট প্রকাশিত * মোক্ষম আঘাত = সম্পাঃ। * এই সংকলনের ৫৫ পৃঃ দ্রষ্টব্য _ সম্পাঃ। * প্রসঙ্গত __ সম্পাঃ। কার্ল মার্কস ভারতে অভ্যুত্থান লন্ডন, ১৪ আগস্ট, ১৮৫৭ ৩০ জুলাই ক্রিয়েস্ট টেলিগ্রাফ যোগে এবং ১ আগস্ট ভারতীয় ডাকে যখন ভারতীয় সংবাদ* প্রথম এসে পৌছয়, তখন সঙ্গে সঙ্গেই তার তারিখ ও বিষয়বস্তু থেকে আমরা দেখাই যে, দিল্লি দখলের কথাটা একটা শোচনীয় ধাপ্পা, অবিস্মরণীয় সেভাস্তপল পতনেরই একটা অতি নিকৃষ্ট অনুকরণ । কিন্তু জল বুলের বিশ্বাসপ্রবণতার গভীরতা এতই অতল যে তার মন্ত্রীরা, তার স্টকহোল্ডাররা ও তার সংবাদপত্র বস্তৃতপক্ষে যোগসাজশ করে তাকে বুঝিয়ে দিল যে, জেনারেল বার্নার্ডের নিতান্ত আত্মরক্ষামূলক অবস্থানের কথা যে সংবাদের ফীস হচ্ছে ঠিক সেইটাই নাকি তার শত্রুদের পরিপূর্ণ উচ্ছেদের সাক্ষ্য বহন করছে। দিনে দিনে তার বিভ্রম বাড়তে লাগল এবং অবশেষে তা এমন গাঢ় হয়ে উঠল যে অনুরুপ ব্যাপারে ঝানু ওস্তাদ জেনারেল স্যার দ্য লেসি এভান্স পর্যন্ত কমন্স সভার করতালি ধ্বনির মধ্যে এ ঘোষণা করতে প্ররোচিত হলেন যে, দিল্লি দখলের গুজবটা তিনি সত্যি বলে বিশ্বাস করেন। এই হাস্যকর প্রদর্শনীর পর কিন্তু বুদ্ুদ ফাটার জন্যে পেকে ওঠে এবং পরের দিন, ১৩ আগস্ট ক্রিয়েস্ট ও মার্সাই থেকে, ভারতীয় ডাকের পূর্বাভাস দিয়ে, পর পর টেলিগ্রাফ সংবাদ এসে পৌছল ও এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশই রাখল না যে ২৭ জুন তারিখেও দিল্লি যেখানে ছিল সেখানেই দাড়িয়ে, এবং জেনারেল বার্নার্ড তখনো আত্মরক্ষয় সীমাবদ্ধ আর অবরুদ্দদের বারম্বার প্রবল হামলায় ব্যতিব্যস্ত হয়েও ভারি খুশি যে সে সময় পর্যন্ত স্বভূমিতে তিনি টিকে থাকতে পেরেছেন। আমাদের ধারণা পরের ডাকে খুব সম্ভব ইংরেজ সৈন্যবাহিনীর পশ্চাদপসরণ বা অন্তত এই ধরনের পশ্চাদগতির আভাস দেওয়া ঘটনার খবর আসবে। দিল্লির দেওয়ালটা এত লম্বা যে তার সবখানিতে কার্যকরীভাবে সৈন্য বহাল রাখা সম্ভব এ বিশ্বাস করা চলে না, বরং সৈন্য-পুঞ্জীভূত করে আচমকা চালানো একটা জন্গ প্র স-এরই সুযোগ পাওয়া যায় তাতে, একথা নিশ্চিত। কিন্তু যেসব দুঃসাহসী উৎকেন্দ্রিকতায় স্যার চার্লস নেপিয়ার এশীয় মানসকে বজ্বীহত করতে পারতেন, তেমন কিছুর দিকে ঝৌকার বদলে জেনারেল বার্নার্ড যেন সুরক্ষিত শহর আর অবরোধ আর গোলাবর্ষণের ইউরোপীয় ধারণায় আচ্ছন্ন বলে মনে হয়। বস্তুত তার সৈন্যদল প্রায় ১২,০০০ সৈন্যে বেড়ে উঠেছে বলে শোনা যাচ্ছে _ ৭,০০০ ইউরোপীয় ও ৫,০০০ “বিশ্বস্ত দেশীয়, কিন্তু অন্যদিকে বিদ্রোহীরা যে প্রতিদিন নতুন নতুন সৈন্যের যোগান পাচ্ছিল তাও অস্বীকার করা হয়নি, ফলে সত্যই ধরে নেওয়া যেতে পারে যে, অবরোধকারী ও অবরুদ্ধদের মধ্যে সংখ্যাগত বিষমানুপাত 3]
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।