চালনার চীদমারি, তাই আরো দুর্বোধ্য ঠেকে যে ব্রিটিশ সৈন্যরা যে ধরনের ০০০]১3 0০ 1791 দিয়ে সর্বদাই দেশীয়দের ওপর প্রভুত্ব স্থাপন করেছে তা চালানোর মতো প্রয়োজনীয় উপায়ের অভাব ঘটবে ব্রিটিশ সেনাপতির। প্রথমে শুনলাম যে দখলি-কামান বাহিনীর* অপেক্ষা করা হচ্ছে, পরে শোনা গেল যে সৈন্যবৃদ্ধি প্রয়োজন, আর এখন লন্ডন কাগজগুলির মধ্যে অন্যতম ওয়াকিবহাল পত্রিকা উগ্র উত্প্রন্মন্দ 8০) আমাদের জানাচ্ছে : “আমাদের সরকার একথা সত্য বলে জানে যে, জেনারেল বার্নার্ডের রসদ ও গুলিগোলার ঘাটতি আছে, গুলিগোলা যেটুকু আছে তাতে সৈন্য পিছু বড়ো জোর ২৪ রাউন্ড করে হবে। দিল্লির টিলাগুলো দখল করা সম্পর্কে ৮ জুন তারিখের জেনারেল বার্ার্ডের নিজস্ব বুলেটিন থেকে দেখি যে, তিনি পরের দিনই দিল্লি আক্রমণ করবেন বলে প্রথমে স্থির করেছিলেন। এ পরিকল্পনা পূরণ না করে একটা না একটা আকস্মিক ঘটনায় তিনি অবরুদ্ধদের বিরুদ্ধে আত্মরক্ষাতেই সীমাবদ্ধ । এই মুহুর্তে উভয় পক্ষের সৈন্যবলের হিসাব করা অতি কঠিন। ভারতীয় সংবাদপত্রের বিবৃতিগুলি একান্তই পরস্পরবিরোধী, কিন্তু বোনাপার্ট-পন্থী 78১3 (৪১) পত্রিকার একটা ভারতীয় সংবাদের ওপর কিছুটা ভরসা করা যায় বলে আমাদের ধারণা, মনে হয় এটির উৎস কলকাতার ফরাসি কনসাল থেকে। তার মতে ১৪ জুন জেনারেল বার্ার্ডের ছিল প্রায় ৫,৭০০ সৈন্য। ওই মাসের ২০ তারিখে প্রত্যাশিত সৈন্যাগমে তা দ্বিগুণ হবে (% বলে আশা করা হচ্ছিল। তার গোলন্দাজ বাহিনীতে আছে ৩০টি ভারি দখলি-কামান অথচ অভ্যুত্ানীদের সৈন্যবল ধরা হচ্ছে ৪০,০০০ লোক, তাদের সংগঠন খুব খারাপ, কিন্তু আক্রমণ ও প্রতিরক্ষার সর্ববিধ উপায় তাদের হাতে প্রচুর আছে। En passant * বলি যে, আজমীর গেটের বাইরে সম্ভবত গাজী খার কবরখানায় যে ৩,০০০ অভ্যুর্থানী ছাউনি ফেলেছে তারা কিছু কিছু লন্ডন কাগজ যা ভাবছে সে ভাবে ইংরেজ ফৌজের সম্মুখীন নয়, বরং দিল্লির গোটা প্রস্থ তাদের মাঝখানে, কেননা আজমীর গেট হল আধুনিক দিল্লির দক্ষিণ-পশ্চিম অংশের এক প্রান্তে, প্রাচীন দিল্লির ধ্বংসাবশেষের উত্তরে । শহরের এ দিকটায় এমন কিছু নেই যাতে এ রকম আরো কয়েকটা ছাউনি ফেলা অভ্যুথানীদের বন্ধ হয়। শহরের উত্তর-পূর্ব বা নদীর দিকে তারা ভাসমান সেতু দখলে রেখেছে, দেশবাসীর সঙ্গে তাদের অবিরত যোগাযোগ বজায় আছে, সৈন্য ও রসদের অব্যাহত জোগান পেতে পারে তারা। ক্ষুদ্রতর আকারে দিলি হল এক দুর্গ, স্বদেশের সমস্ত অভ্যন্তরের সঙ্গে যোগাযোগের পথ যার খোলা (সেভাস্তপল-এর মতে)। ব্রিটিশ আক্রমণের বিলম্বে অবুদ্ধরা প্রতিরক্ষার জন্য একটা বৃহৎ সংখ্যা জড়ো করতে পেরেছে তাই নয়, বহু সপ্তাহ ধরে দিলি দখলে রাখা ও ক্রমাগত হামলা করে ইউরোপীয় সৈন্যদের হয়রান করতে পারার চেতনায় এবং সেই সঙ্গে সমগ্র আর্মিতে নতুন নতুন বিদ্রোহের সংবাদ এসে পৌছনয় নিঃসন্দেহে সিপাহীদের মনোবল বেড়ে গেছে। ক্ষুদ্র সৈন্যবল দিয়ে ইংরেজরা অবশ্যই শহর অবরোধ করে রাখার কথা ভাবতে পারে না, চড়াও হয়ে তা দখল করতে হবে। যাই হোক, যদি পরের নিয়মিত ডাকে দিল্লি অধিকারের সংবাদ না আসে, তাহলে আমরা প্রায় নিশ্চিত থাকতে পারি যে, আগামী কয়েক মাস ব্রিটিশদের পক্ষ থেকে সমস্ত গুরুতর ক্রিয়াকলাপ বন্ধ রাখতে হবে। পুরোদমে বর্ষাকাল শুরু হয়ে যাবে ও “যমুনার গভীর খরজ্রোতে' পরিখা ভরে উঠে শহরের উত্তর-পূর্ব দিকটা রক্ষা পাবে আর ৭৫ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রার সঙ্গে গড়ে নয় ইঞ্চি বারিপতন মিলে ইক্ষরোপীয়দের ছারখার করবে খাঁটি এশীয় কলেরা । তখন সঠিক প্রমাণিত হবে লর্ড এলেনবরোর এই কথা : “আমার মতে স্যার এইচ. বার্নার্ড যেখানে আছেন সেখানে থাকতে পারেন না _ আবহাওয়ার কারণেই তা বারণ। প্রবল বর্ষা শুরু হলে তিনি মিরাট, আম্বালা ও পঞ্জাব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, খুব একটা সংকীর্ণ ভূমিখণ্ডে আটকা পড়বেন তিনি, এবং এমন পরিস্থিতিতে পড়বেন যেটা বিপজ্জনক একথা বলছি না, কিন্তু যার একমাত্র পরিণাম সর্বনাশ ও ধ্বংস। আশা করি উনি সময় থাকতেই ফিরে যাবেন! 30
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।