ভূমিকা ভারতে ১৮৫৭-৫৯ সালের জাতীয় মুক্তি বিদ্রোহের ওপর কার্ল মার্কস ও ফ্রেডারিক এঞ্জোলস (New- York Daily Tribune) পত্রিকায় যে সব প্রবন্ধ লিখেছিলেন, প্রধানত তাই এ সংকলনে সন্নিবেশ করা হয়েছে। সেই সঙ্গো আছে বিপ্নবের প্রাক্কালে ১৮৫৩ সালে ভারত পরিস্থিতির ওপর মার্কসের লেখা কিছু প্রবন্ধ, তীর “ভারতীয় ইতিহাসের কালপঞ্জী' থেকে কিছু উদ্ধৃতি এবং তঅর্ভ্যুখান বিষয়ে মার্কসবাদের প্রতিষ্ঠাতাদের গুরুত্বপূর্ণ কিছু পত্রাংশ। ১৮৫০-এর দশকের শুরু থেকেই মার্কস ও এঞ্জোলস পুঁজিবাদী দেশগুলির উপনিবেশিক কর্মনীতি ও নিপীড়িত জাতিগুলির জাতীয় মুক্তি সংগ্রামে সর্বদাই খুব আগ্রহ দেখিয়েছেন। প্রাচ্য দেশগুলির, বিশেষ করে এশিয়ার উপনিবেশিক ও পরাধীন দেশগুলির, প্রধানত ভারত ও চীনের ইতিহাস অনুধবান করেন তীরা। লুঠেরা পুঁজিবাদী উপনিবেশিক কর্মনীতির লক্ষ্যস্থল এই দুটি বৃহৎ দেশের এঁতিহাসিক ভবিতব্য নিয়ে মার্কস ও এঞ্গেলস যা ভেবেছেন সেটা সর্বোপরি প্রলেতারীয় মুক্তি সংগ্রামের দৃষ্টিভঙ্গি থেকে। ভারত ও চিনে পিতৃতান্ত্রিক ও সামন্ত সম্পর্কের ভাঙন এবং পুঁজিবাদী বিকাশের পথে তাদের ক্রমিক উত্তরণের সঙ্গে সঙ্ে সেখানে যে সুদূরপ্রসারী পরিবর্তনের আয়োজন গড়ে উঠছিল তার বিপ্লবী প্রতিক্রিয়াকে মার্কস ও এঞ্গেলস দেখেছিলেন একটা নতুন গুরুত্বপূর্ণ করণিকা হিসাবে, যা অনিবার্ষই আসন্ন ইউরোপিয় বিপ্লবকে প্রভাবিত করবে। এই জন্যই মার্কস ও এঞ্গেলস ১৮৫৭ সালের বসন্তে যে ভারত অভ্যুর্থান দেখা দেয় তা অত মনোযোগ দিয়ে অনুসরণ করেছিলেন। অভ্যুত্থানের প্রতিটি প্রধান প্রধান ঘটনায় সাড়া দিয়েছেন তীরা, প্রবন্ধাদিতে বিশদভাবে আলোচনা করেছেন তার কারণ, পরাজয়ের হেতু, লড়াই ও তার এঁতিহাসিক প্রতিক্রিয়া নিয়ে। তাদের মতে ১৮৫০-এর দশকে প্রায় সারা এশিয়ায় নিপীড়িত জাতিগুলির যে সাধারণ উপনিবেশ-বিরোধী মুক্তি সংগ্রাম আত্মপ্রকাশ করছিল, তারই একটা অংশ হল এ অভ্যু্থান। তারা এটা দেখেছিলেন যে এ অভ্যুত্থান ইউরোপিয় বিপ্লবের সঙ্গে জড়িত এবং তাদের মত ছিল, সে ইউরোপিয় বিপ্লব ঘটবে সে সময় ইউরোপের দেশগুলিতে ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রথম বিশ্ব অর্থনৈতিক সংকট ভেঙে পড়েছিল তারই পরিণতি হিসেবে । সংকলন শুরু হয়েছে মার্কসের “ভারতে বৃটিশ শাসন, “ইস্ট ইন্ডিয়া কোম্পানি _ তার ইতিহাস ও ফলাফল’ এবং “ভারতে বৃটিশ শাসনের ভবিষ্যত ফলাফল, এই তিনটি প্রবন্ধ দিয়ে। এগুলি তিনি লিখেছিলেন ১৮৫৩ সালে, যখন পার্লামেন্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ পুনর্বিবেচিত হয় সেই প্রসঙ্গে। ভারত ইতিহাসের ওপর বহু প্রামাণ্য লেখকের রচনা খুঁটিয়ে পর্যালোচনার ভিত্তিতে এ প্রবন্বগুলি লেখা, উপনিবেশিকতার প্রসঙ্গে মার্কসের আপোসহীন বিরোধিতা তাতে জাজ্বল্যমান, জাতীয় উপনিবেশিক সমস্যা প্রসঙ্গে তার সেরা রচনাগুলির মধ্যে এগুলির নিঃসন্দেহ স্থান আছে। বস্তৃতপক্ষে, ১৮৫৭ সালের অভ্যুত্থান যে কারণে অনিবার্য হয়ে ওঠে তার অর্থনৈতিক ও রাজনৈতিক পূর্বপ্রতিজ্ঞা এতে পাওয়া যাবে। এই সব প্রবন্ধে ভারত বিজয় ও তার দাসত্ববন্ধনের একটা গভীর বৈজ্ঞানিক বিশ্লেষণ দিয়েছেন মার্কস এবং বৃটিশ উপনিবেশিক শাসন তথা শোষণের রূপ ও পদ্ধতির বৈচিত্র দেখিয়েছেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি বর্ণনা করেছেন ভারত বিজয়ের হাতিয়ার রূপে এবং এইটে জোর দিয়ে দেখিয়েছেন যে, ভারত ভূখণ্ড তারা দখল করে লুঠেরা যুদ্ধ মারফত, স্থানীয় রাজন্যদের সামন্ত কলহের সুযোগ নিয়ে এবং ভারতীয় জনগণের মধ্যে বর্ণ, ধর্ম, কুলগোষ্ঠী ও জাতিভেদপ্রথার উসকানি দিয়ে। মার্কস দেখিয়েছেন, বৃটেনের শাসক চক্রতন্ত্রের সমৃদ্ধির একটা প্রধান সুত্র হল ভারতের উপনিবেশিক লুণ্ঠন এবং তাতে করে ভারতীয় অর্থনীতির এক একটা সমগ্র শাখা ভেঙে পড়ে, চূড়ান্ত রকমের দরিদ্র হয়ে পড়ে এই সুবিশাল, সমৃদ্ধ ও প্রাচীন দেশটির জনগণ। তিনি বলেন, বৃটিশ হামলাদাররা পূর্ত কর্মে অবহেলা করে ভারতের সেচ-কৃষির ধ্বংস সাধন করে। স্থানীয় শিল্প, বিশেষ করে তাত ও চরকাকে ধ্বংস করে তারা লক্ষ লক্ষ ভারতীয়কে অনশনে নিক্ষেপ করে __ ভারতীয় বাজার ছেয়ে ফেলা বৃটিশ সৃতীমালের সঙ্জো এঁটে উঠা ছিল এদের পক্ষে অসম্ভব। উপনিবেশিকরা গোষ্ঠীগত ভূমি-মালিকানার পিতৃতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলে। সেই সঙ্গে কিন্তু জমিদারি ও রায়তোয়ারি এই দুই ধরনের ভূমি খাজনা ও ভূমি বন্দোবস্ত প্রবর্তন করে তারা
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.