কার্ল মার্কস লন্ডন, ৪ আগস্ট, ১৮৫৭ বিগত ভারতীয় ডাকে বিপুলায়তন রিপোর্ট লন্ডনে এসে পৌছেছে, বৈদ্যুতিক টেলিগ্রাফে তার নিতান্ত আভাসটুকু পাওয়া গিয়েছিল, তারপর থেকে দিল্লি দখলের গুজব দ্রুত ছড়ায় এবং এতই সঙ্গতি লাভ করে যে, স্টক এক্সচেঞ্জের লেনদেনও প্রভাবিত হয়। স্বল্লাকারে সেভাত্তপল দখলের ধাগ্লাটারই (৩৮) একটা দ্বিতীয় সংস্করণ তা। এই শুভ সংবাদটি যেখান থেকে সংগৃহীত বলে কথিত সেই মাদ্রাজ দলিলগুলোর তারিখ ও বিষয়বস্তুর বিন্দুমাত্র যাচাই করলেই ভ্রান্তি নিরসন হত। বলা হচ্ছে মাদ্রাজ সংবাদের ভিত্তি আগ্রা থেকে ১৭ জুন তারিখের লেখা ব্যক্তিগত চিঠিপত্র, কিন্তু ১৭ জুনে লাহোর থেকে প্রচারিত একটা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ১৬ তারিখের বিকাল চারটা পর্যন্ত দিল্লির সমুখে সবকিছুই চুপচাপ ছিল, আর ১ জুলাই তারিখের 17০ Bombay Times (৩৯) বলছে যে, ‘কতকগুলি হামলা প্রতিহল করার পর ১৭ তারিখ সকালে জেনারেল বার্নার্ড সৈন্যবৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন? মাদ্রাজ সংবাদের তারিখ নিয়ে এই পর্যন্ত । আর তার বিষয়বস্তু _ সেটা স্পষ্টতই সবলে দিল্লির টিলা দখল বিষয়ে জেনারেল বার্নার্ডের ৮ জুন তারিখের বুলেটিন এবং ১২ ও ১৪ জুন অবরুদ্ধদের হামলা সম্পর্কে কয়েকটি ব্যক্তিগত রিপোর্ট থেকে গড়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপ্রকাশিত পরিকল্পনাগুলি থেকে ক্যাপ্টেন লরেন্স অবশেষে দিল্লি ও তার সৈন্যাবাসগুলির একটা সামরিক ছক রচনা করেছেন। এ থেকে দেখি যে, প্রথমে যা বলা হয়েছিল দিল্লি ঠিক অতটা দুর্বলভাবে এবং এখন যা ভান করা হয়েছে ঠিক অতটা জোরালভাবে সুরক্ষিত নয়। এখানে একটা কেল্লা আছে, যা চড়াও হয়ে অথবা নিয়মিত অবরোধ দ্বারা দখল করা সম্ভব। দেওয়ালগুলো লঙ্বায় সাত মাইলের বেশি এবং নিরেট পাথরের পাকা গাঁথনি, কিন্তু খুব বেশি উঁচু নয়। পরিখাটা সরু এবং অতি গভীর নয় আর পার্শ্বভাগের গঠন থেকে সংযোজন দেওয়াল রক্ষার মতো অগ্নিবর্ষণ পুরোপুরি চলে না। কিছুটা পর পর মার্তেল্লো মিনার আছে। আকারে এগুলি অর্ধবৃত্তাকার ও বন্দুক চালাবার জন্য ছিদ্র করা। দেওয়ালের ওপর থেকে মিনারের মধ্য দিয়ে ঘুর-সিড়িতে পরিখার সমতলস্থ প্রকোষ্ঠে নেমে আসা যায়, পদাতিক দলের অগ্নিবর্ষণের জন্য এগুলিও ছিদ্র করা, পরিখা পেরিয়ে প্রাচীর উল্লম্ফনের জন্য প্রেরিত দলগুলির পক্ষে তা ভারি বিরক্তিকর হয়ে উঠতে পারে। সংযোজনী দেওয়াল রক্ষার জন্য যে গড়গুলো আছে তাতেও রাইফেলধারীদের জন্য ব্যাঙকয়েট আছে, কিন্তু গোলা দেগে তা দাবিয়ে রাখা যায়। অভ্যুত্থান যখন শুরু হয় তখন নগরের অভ্যস্তরস্থ অস্ত্রাগারে ছিল ৯,০০,০০০ কার্তৃজ, দুটি পরিপূর্ণ দখলি-কামান সরঞ্জাম, বহুসংখ্যক লড়ুয়ে কামান এবং ১০,০০০ মাস্কেট। অধিবাসীদের ইচ্ছাক্রমে বারুদের গুদাম বহু আগেই শহর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির বাইরে সৈন্যাবাসগুলিতে এবং অন্তত ১০,০০০ পিপে বারুদ আছে তাতে। ৮ জুন জেনারেল বার্নার্ড যে কম্যান্ডিং টিলাগুলো দখল করেন সেগুলো দিল্লির উত্তর-পশ্চিম দিকে, নগর প্রাচীরের বাইরের সৈন্যাবাসগুলিও ছিল সেখানে । প্রামাণিক পরিকল্পনার ওপর ভিত্তি করা এই বিবরণ থেকে বোঝা যাবে একটা coup de main-** বিদ্রোহের এ ঘাঁটি ভেঙে পড়ত যদি বর্তমানে দিল্লির সামনে যে ব্রিটিশ সৈন্য জড়ো হয়েছে তারা ২৬ মে তারিখেই সেখানে পৌছতে পারত, এবং তারা পৌছতে পারত যদি যথেষ্ট যানবাহন থাকত তাদের । 779 Bombay Times-এ প্রকাশিত ও লন্ডনের কাগজগুলিতে পুনঃপুনঃ প্রকাশিত জুনের শেষ পর্যন্ত যে রেজিমেন্টগুলি বিদ্রোহ করেছে তাদের তালিকা এবং কোন তারিখে তারা বিদ্রোহ করে তা পর্যালোচনা করলে নিসংশয়ে প্রমাণ হবে যে, ২৬ মে তারিখে দিল্লি দখল করেছিল মাত্র ৪,০০০ কি ৫,০০০ বিদ্রোহী, সাত মাইল লম্বা একটা দেওয়াল রক্ষার কথা এ বাহিনী মুহূর্তের জন্যও ভাবতে পারত না। মিরাট ছিল দিল্লি থেকে মাত্র ৪০ মাইল দূরে এবং ১৮৫৩ সালের শুরু থেকে তা সর্বদাই বেঙ্গল আর্টিলারির সদর দপ্তর হয়ে থেকেছে, এই মিরাটেই ছিল সামরিক-বৈজ্ঞানিক কাজের প্রধান গবেষণাগার এবং লড়ুয়ে কামান ও দখলি-কামান 29
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।