যোগাযোগহীন এক একটা জায়গায় আটকে পড়া ইউরোপীয়রা হয়ত বিদ্রোহীদের হাতে জবাই হয়, নয়ত একটা মরীয়া আত্মরক্ষার পথ নিতে হয় তাদের। খাস কলকাতাতেই, সরকারি শাসনগীঠকে সচকিত করার মতো খুঁটিনাটিতে অতি সম্পূর্ণ বলে কথিত একটা চক্রান্ত উদ্ঘাটিত ও সেখানে বহাল দেশীয় সৈন্য দলগুলিকে ভেঙে দেবার পর সেখানকার খিস্টান অধিবাসীরা একটি স্বেচ্ছা রক্ষী বাহিনী গড়েছে। বারাণসিতে একটি দেশীয় রেজিমেন্টকে নিরস্ত্র করার প্রচেষ্টায় বাধা দেয় একদল শিখ ও ১৩ নং অনিয়মিত ঘোড়সওয়ার বাহিনী। এ ঘটনাটা অতি গুরুত্বপূর্ণ, কারণ এতে দেখা যাচ্ছে যে, মুসলমানদের মতো শিখরাও ব্রাহ্মণদের সঙ্গে সমস্বার্থে মিলছে এবং এইভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন সমস্ত জাতির সাধারণ এঁক্য সত্বর প্রসারিত হচ্ছে। ইংরেজদের স্থির বিশ্বাস ছিল যে, ভারতে তাদের পুরো শক্তিটাই হল সিপাহী সৈন্যবাহিনী। এবার হঠাৎ তারা রীতিমতোই বুঝে ফেলেছে যে, এই সৈন্যবাহিনীটাই তাদের পরম বিপদ। বিগত ভারতীয় বিতর্কের সময় বোর্ড অব কন্ট্রোলের সভাপতি মিঃ ভের্নন স্মিথ তখনো ঘোষণা করেছিলেন যে, “দেশীয় রাজন্যদের সঙ্জো বিদ্রোহের কোনো সম্পর্ক নেই এ কথা খুব জোর করে বলা যায় না? দুই দিন পরে ওই একই ভের্নন স্মিথকে একটি ডিসপ্যাচ প্রকাশ করতে হয়, তাতে ছিল এই অশুভ অনুচ্ছেদটি : “আটক কাগজপত্র থেকে বড়যন্ত্রে জড়িত সন্দেহে অযোধ্যার ভূতপূর্ব রাজাকে* ১৪ জুন ফোর্ট উইলিয়মে চালান করা হয় ও তাঁর অনুচরদের নিরন্ত্র করা হয়? ক্রমশ অন্যান্য ঘটনাও ফাঁস হবে যাতে এমন কি জন বুলেরও এ প্রত্যয় জন্মাবে যে, সে যেটাকে সামরিক মিউটিনি বলে ভাবছে সেটা আসলে একটা জাতীয় বিদ্রোহ। ইংরেজ সংবাদপত্র এই বিশ্বাসে ভারি একটা সন্তোষলাভের ভান করছে যে, বিদ্রোহ এখনো বাংলা প্রেসিডেন্সির সীমা ছাড়ায়নি এবং বোম্বাই ও মাদ্রাজ আর্মির বিশ্বস্ততা সম্বন্ধে নাকি বিন্দুমাত্র সন্দেহ নেই। অবস্থার এই প্রীতিকর ধারণাটা কিন্তু গত ডাকে পাওয়া ওরঙ্গাবাদে নিজামের** ঘোড়সওয়ার বাহিনীর বিদ্রোহের ঘটনার সঙ্গে একেবারে খাপ খায় না। গুরঙ্গাবাদ হল বোম্বাই প্রেসিডেন্সির ওরঙ্গাবাদ জেলার সদর, তাই সত্য কথাটা এই যে, গত ডাকে বোম্বাই আর্মিতে বিদ্রোহ শুরুর সংবাদই এসেছে। ওরাঙ্গাবাদ বিদ্রোহ অবশ্য জেনারেল উডবার্ন সঙ্গে সঙ্গেই দমন করেছেন বলে কথিত। কিন্তু মিরাট বিদ্রোহও কি সঙ্গে সঙ্গেই দমিত বলে কথিত হয়নি? স্যার এইচ. লরেন্স লক্ষ্ৌ বিদ্রোহ শান্ত করার পর তা কি ফের পক্ষকাল পরে আরো দুর্জয় হয়ে আবির্ভৃত হয়নি? মনে পড়বে নাকি যে, ভারতীয় আর্মিতে বিদ্রোহের প্রথম সংবাদের সঙ্গে সঙ্গেই ছিল পুনস্থাপিত শৃঙ্খলার খবর ? বোম্বাই ও মাদ্রাজ আর্মির অধিকাংশই যদিও নিচু জাতের লোক দিয়ে গঠিত, তাহলেও তাদের প্রতি রেজিমেন্টেই শখানেক করে রাজপুত মেশানো আছে, বেঙ্গল আর্মির উচ্চবর্ণের বিদ্রোহীদের সঙ্গে আকর্ষক সংযোগ স্থাপনের পক্ষে সংখ্যাটা খুবই যথেষ্ট । পঞ্জাব শান্ত বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই সঙ্জে সংবাদ পাওয়া যাচ্ছে যে, “ফিরোজপুরে ১৩ জুন সামরিক প্রাণদণ্ডের ঘটনা ঘটেছে, আর ভোনের সৈন্যদল _ ৫ নং পঞ্জাব পদাতিককে প্রশংসা করা হচ্ছে ‘৫৫ নং দেশীয় পদাতিক বাহিনীর চমৎকার পশ্াদ্ধাবন করেছে বলে? মানতেই হবে যে, এটা ভারি একটা আশ্চর্য রকমের শান্তি’ । কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ৩১ জুলাই লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫০৯১ নং সংখ্যায় ১৮৫৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত * ওয়াজি আলি শাহ - সম্পাঃ। ** হায়দরাবাদ রাজ্যের অধিপতি - সম্পাঃ। 28
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।