প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

১৮৫৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত * আ্যারিস্টটল __ “পোয়েটিকস্‌*, ৬ষ্ঠ পরিচ্ছেদ _ সম্পাঃ। * নিজস্ব উক্তিতে __ সম্পাঃ। * আগ্লা সাহেব _ সম্পাঃ। * ডালহৌসি _ সম্পাঃ। কার্ল মার্কস ভারত থেকে ডিসপ্যাচ (৩৬) লন্ডন, ৩১ জুলাই, ১৮৫৭ ১৭ জুন পর্যন্ত দিল্লির সংবাদ এবং ১ জুলাই পর্যস্ত বোহ্বাইয়ের সংবাদ নিয়ে যে সর্বশেষ ভারতীয় ডাক এসে পৌছেছে তাতে অতি অশুভ আশঙকাগুলি সত্য হয়ে উঠেছে। যখন বোর্ড অব কন্ট্রোলের সভাপতি (৩৭) মিঃ ভের্নন স্মিথ কমন্স সভায় প্রথম ভারতীয় বিদ্রোহের খবর পেশ করেন, তখন তিনি সপ্রত্যয়ে বলেছিলেন, পরের ডাকেই সংবাদ আসবে যে দিল্লি ধুলিসাৎ হয়েছে। ডাক এল, কিন্তু “ইতিহাসের পাতা থেকে' দিল্লি তখনো “নিশ্চিহ” হয়নি। তখন বলা হল যে, গোলন্দাজ ব্যাটারি ট্রেন ৯ জুনের আগে এসে পৌছতে পারছে না, তাই মৃত্যুদণ্তিত নগরটির ওপর আক্রমণ ওই তারিখ পর্যন্ত পিছতে হবে। ৯ জুনও কেটে গেল কোনো উল্লেখযোগ্য ঘটনা ছাড়াই। ১২ ও ১৫ জুন কিছু ঘটনা ঘটে, কিন্তু সেটা বরং উল্টোদিকে, ইংরেজরা দিল্লির ওপর চড়াও হল না, বরং ইংরেজদের ওপরেই আক্রমণ করল অভ্যুত্থানীরা, যদিও তাদের বারম্বার আক্রমণগুলো প্রতিহত হয়। দিল্লির পতন তাই ফের মুলতুবী রইল, তার তথাকথিত কারণ এবার আর দখলি- কামানের অভাবমাত্র নয়, বলবৃদ্ধির জন্য জেনারেল বার্নার্ডের অপেক্ষা করার সিদ্ধান্ত, কারণ তীর প্রায় তিন হাজারী সৈন্যবাহিনী ৩০,০০০ সিপাহী দ্বারা সুরক্ষিত এবং সবরকম সামরিক রসদে সমৃদ্ধ প্রাচীন রাজধানীটি দখলের পক্ষে একান্তই অপ্রতুল। আজমীর গেটের বাইরে এমন কি একটা ছাউনিও ফেলেছে বিদ্রোহীরা । এতদিন পর্যন্ত সমস্ত সামরিক লেখকেরা এ বিষয়ে একমত ছিলেন যে, ৩০ কি ৪০ হাজার লোকের একটা সিপাহী সৈন্যবাহিনীকে দলিত করতে ৩ হাজার লোকের একটা ইংরেজ বাহিনীই যথেষ্ট, ঘটনা যদি তা নাহয় তাহলে লন্ডন টাইমস-এর ভাষায়, ভারত 'পুনর্বিজয়ে' ইংলন্ড কী করে সমর্থ হবে? ভারতে ব্রিটিশ আর্মি আসলে হল মোট ৩০,০০০ লোক নিয়ে। আগামী ছয় মাসের মধ্যে ইংলন্ড থেকে সর্বোচ্চ যে সংখ্যাটা তারা পাঠাতে পারে, তা ২০,০০০ কি ২৫,০০০-এর বেশি হবে না, তার মধ্যে ৬,০০০ যাবে ভারতে ইউরোপীয় সৈন্যদের শুন্য পদ পুরণে, বাকি ১৮,০০০ কি ১৯,০০০ লোকের সংখ্যা যাত্রাজনিত ক্ষয়ক্ষতি, আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতি ও অন্যান্য দুর্ঘটনায় কমে গিয়ে দাড়াবে ১৪,০০০ সৈন্যের মতো, যা রণাঙ্গনে পৌছতে পারবে। ব্রিটিশ সৈন্যবাহিনীকে হয় অতি অসমান অনুপাতে বিদ্রোহীদের সম্মুখীন হবার সিদ্ধান্ত নিতে হবে, নয় আদৌ সম্মুখীন হওয়া বাদ দিতে হবে। তবুও দিল্লির চারপাশে সৈন্য জমায়েতে তাদের ধীরতার কারণ এখনো আমাদের বোধগম্য নয়। স্যার চার্লস নেপিয়ারের সময় যেটা প্রতিবন্ধক হয়ে ওঠেনি সেই গরম যদি বছরের এই সময়টায় একটা দুর্জয় বাধা হয়ে দীড়িয়ে থাকে, তাহলে কয়েক মাস পরে, ইউরোপীয় সৈন্যরা যখন এসে পৌছবে তখন চুপ করে থাকার আরো নিশ্চিত একটা অজুহাত পাওয়া যাবে বর্ষা থেকে। এ কথা কখনো ভোলা উচিত নয় যে, বর্তমান বিদ্রোহ আসলে শুরু হয় জানুয়ারি মাসে, তাই বারুদ মজুত ও সৈন্য তৈরি রাখার যথেষ্ট হুশিয়ারি ব্রিটিশ সরকার পেয়েছিল । অবরোধকারী ব্রিটিশ সৈন্যদের মুখে সিপাহীরা দীর্ঘদিন দিলি অধিকার করে থাকার স্বাভাবিক ফল অবশ্যই দেখা দিয়েছে। বিদ্রোহ ছড়ায় একেবারে কলকাতার ফটক পর্যস্ত, পধ্চাশটি বেঙ্গল রেজিমেন্ট অদৃশ্য হয়, খোদ বেঙ্গল আর্মিটা হয়ে দীড়ায় অতীতের এক কল্পকথা, এবং বিস্তীর্ণ এলাকা ধরে ছড়িয়ে থাকা ও 27

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।