প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

কথায় আমাদের নিষ্কর-ভোগীদের (০০1701001) সঙ্গে তুলনীয় _ এই দুই শ্রেণির লোকেরাই _ ভারতে তাদের সংখ্যা অগণ্য _ সর্বদাই স্বাভাবিক উত্তরাধিকারী না থাকলে এই নীতি মারফত মহালের উত্তরাধিকারী পায়। সাতারা-গ্রাস এই শ্রেণির সকলেরই গায়ে লগে, যে দশটি ছোটো কিন্তু স্বাধীন রাজার কথা আগেই বলেছি তাদের রাজ্যগ্রাসে এদের গায়ে লাগে এবং গায়ে লাগার চেয়েও বেশি -_ চরম আতঙক হয় তাদের, যখন বেরার রাজ্য গ্রাস করা হল। কোন লোকটা নিরাপদ ? যাদের আপন ওঁরসের সন্তান নেই, সারা ভারতের এমন কোন সামন্ত, কোন নিষ্কর-ভোগীটা নিরাপদ ? শুনুন, শুনুন) অলস আতঙক তা নয়, ব্যাপকভাবে এ নীতি অনুসরণ ও কার্যকরী করা হয়। ভারতে সেই প্রথম শুরু হল জায়গীর ও ইনাম বাজেয়াপ্তি। এমন অবিচক্ষণ মুহূর্ত অবশ্য আগেও এসেছে যখন পার্টা যাচাই করার চেষ্টা হয়েছে, কিন্তু পোষ্য গ্রহণের আইন বাতিল করার কথা কেউ স্বপ্নেও ভাবেনি, সুতরাং যে জায়গীরদার ও ইনামদারের স্বাভাবিক উত্তরাধিকারী নেই তার জায়গীর বা ইনাম বাজেয়াপ্ত করতে কোনো কর্তৃত্ব, কোনো সরকার পারেনি। এ হল রাজস্বের একটা নতুন উৎস, কিন্তু এই সব ব্যাপারে যখন হিন্দুদের ওই শ্রেণিগুলির মন চঞ্চল, তখন সরকার মালিকানা বন্দোবস্ত নড়চড় করার আর একটা পদক্ষেপ নেয় _ সভার মনোযোগ আমি এবার সেদিকে আকর্ষণ করতে চাই। ১৮৫৩ সালে কমিটির কাছে পেশ করা সাক্ষ্যের বিবরণ থেকে সভা নিশ্চয় জানেন যে ভারতের বহু জমি নিষ্কর। ভারতে ভূমিকর থেকে মুক্তি এদেশের ভূমিকর থেকে অব্যাহতির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা সাধারণভাবে ও সহজ করে বললে, ভারতে ভূমিকরই হল রাষ্ট্রের সমগ্র কর। “এই সব দান পাট্টার উৎস খুঁজে বার করা কঠিন, কিন্তু নিঃসন্দেহেই তা অতি প্রাটীন। নানা ধরনের এগুলি। ব্যক্তিগত নিষ্কর জমি যা বেশ ব্যাপক, তা ছাড়াও মন্দির মসজিদে দান করা বড়ো বড়ো জমি আছে যা ভূমিকর থেকে মুক্ত! করমুক্তির মিধ্যে দাবির অজুহাতে ব্রিটিশ বড়োলাট* ভারতীয় ভূসম্পত্তিগুলির পার্টা পরীক্ষা করে দেখার ব্যবস্থা নেন। ১৮৪৮ সালে প্রবর্তিত এই নতুন ব্যবস্থায়, “পাট্টা তদন্তের এ পরিকল্পনা একটা শক্তিশালী সরকার, তেজি একজিকিউটিভ ও সরকারি রাজস্বের অতি ফলম্ত উত্ন বলে তৎক্ষণাৎ গৃহীত হয়। সুতরাং বাংলা প্রেসিডেন্সি ও আশেপাশের অঞ্চলে ভূসম্পত্তির পাট্টা তদন্তের জন্য কমিশন জারি হল। বোম্বাই প্রেসিডেক্সিতেও তা জারি হয় এবং হুকুম হল নবপ্রতিষ্ঠিত প্রদেশগুলিতে জরিপ করার, যাতে জরিপ শেষ হবার পর এই সব কমিশনের কাজ চলে যথাযোগ্য দক্ষতায়। কোনোই সন্দেহ নেই যে গত নয় বছর ধরে ভারতের ভূসম্পত্তির নিষ্কর মালিকানার তদন্তকারী এই কমিশনগুলোর কাজ চলেছে বিপল গতিতে এবং প্রভূত ফল পাওয়া গেছে? মিঃ ডিজরেলির হিসাবে, স্বত্বাধিকারীরেদ সম্পত্তি বাজেয়াপ্তি বাংলা প্রেসিডেন্সিতে বছরে ৫ লক্ষ পাউন্ড, বোম্বাই প্রেসিডেন্সিতে ৩ লক্ষ ৭০ হাজার পাউন্ড, পঞ্জাবে ২ লক্ষ পাউন্ডের কম নয় ইত্যাদি। দেশীয়দের সম্পত্তি দখলের এই একটা পদ্ধতিতে তুষ্ট না থেকে ব্রিটিশ সরকার দেশীয় অভিজাতদের ভাতা বন্ধ করে দেয়, চুক্তি অনুসারে এ ভাতা দিতে তারা বাধ্য। মিঃ ডিজরেলি বলেন, “এ হল নতুন এক উপায়ে বাজেয়াপ্তি, কিন্তু অতি ব্যাপক, চাঞ্চল্যকর ও স্তম্ভিত করার মতো আয়তনে! মিঃ ডিজরেলি তারপর দেশীয়দের ধর্মে হাত দেওয়ার কথা বলেন _ এ পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা না করলেও চলে। তার এই সব প্রতিপাদন থেকে তিনি এই সিদ্ধান্তে এসেছেন যে বর্তমান ভারতীয় অশান্তিটা সামরিক হাঙ্গামা নয়, জাতীয় বিদ্রোহ, সিপাহীরা যার ক্রিয়মান হাতিয়ার মাত্র। বর্তমানের আক্রমণাত্মক ধারা অনুসরণ না করে ভারতের আভ্যন্তরীণ উন্নয়নের দিকে সরকারকে দৃষ্টি দেবার পরামর্শ দিয়ে তিনি ভাষণ শেষ করেন। কার্ল মার্কস কর্তৃক ১৮৫৭ সালের ২৮ জুলাই লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫০৯১ নং সংখ্যায় 26

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।