পার্লামেন্টে মর্যাদা বা আকর্ষণ কিছুরই অভাব না ঘটিয়ে এমন এক স্বাধীন বক্তার ভূমিকা কল্পনা করা যায়, যিনি ঘটনার বাস্তব ধারাকে প্রভাবিত করতে হতাশ হয়ে শ্লেষাত্বক নিরপেক্ষতার একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তুন্ট থাকছেন। তেমন একটা ভূমিকা মোটের ওপর সফলভাবে অভিনয় করেছিলেন লুই ফিলিপের প্রতিনিধি সভার বিগত মিঃ গার্নিয়ে-পাজেস, অস্থায়ী সরকারের গার্নিয়ে-পাজেস নয়, কিন্তু অপ্রচলিত এক উপদলের (৩৪) স্বীকৃত নেতা মিঃ ডিজরেলি এ ধারার সাফল্যকেও চরম পরাজয় বলে গণ্য করবেন। ভারতীয় আর্মির বিদ্রোহে নিশ্চয়ই বাগ্মিতা প্রদর্শনের একটা চমৎকার সুযোগ ছিল। কিন্তু সে প্রসঙ্গ আলোচনায় তাঁর বিরস রীতির কথা ছেড়ে দিলেও, যা উপলক্ষ করে বক্তৃতা তার সেই প্রস্তাবের সার কথাটা কী? এটা কোনো প্রস্তাবই নয়। তিনি দুটি সরকারি দলিলের সঙ্গে পরিচিত হবার উদ্বেগ দেখান, তার একটি যে সত্যই বর্তমান সে সম্পর্কে তিনি বিশেষ নিশ্চিত নন, এবং অন্যটি সম্পর্কে তিনি নিশ্চিত যে তা আলোচ্য বিষয়ের সঙ্গে আশু সম্পর্কিত নয়। সুতরাং তার প্রস্তাব ও তার বক্তৃতার মধ্যে শুধ এতটুকু ছাড়া আর কোনো যোগাযোগ ছিল না যে, প্রস্তাবটা লক্ষ্যহীন একটা বক্তৃতার আগমনী এবং লক্ষ্যটা স্বীকারোক্তি দিল যে তা নিয়ে বক্তৃতা চলে না। তথাপি, ইংলন্ডের অতি বিখ্যাত অ-পদস্থ রাষ্ট্র-নায়কের অতি বিস্তারিত মতামত হিসাবে মিঃ ডিজরেলির বক্তৃতায় বিদেশের মনোযোগ আকর্ষণীয়। আমি শুধু তার 109195109 ৮০৮৪-তেই* “ইঙ্গ-ভারতীয় সাম্রাজ্যের পতন বিষয়ে ভাবনার একটা ছোটো বিশ্লেষণ দিয়েই ক্ষান্ত হব। “ভারতে অশান্তি কি সামরিক হাঙ্গামা নাকি তা জাতীয় বিদ্রোহ? সৈন্যদের আচরণ কি একটা আকস্মিক আবেগের ফল, নাকি তা একটা সংগঠিত চক্রান্তের পরিণতি % এই কথার ওপরেই গোটা সমস্যাটা দাড়িয়ে আছে বলে মিঃ ডিজরেলি জোর দেন। তিনি সমর্থন করে বলেন যে গত দশ বছরের আগে পর্যন্ত ভারতের ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত থাকে divide et impera এই প্রাচনী নীতির ওপর - কিন্তু সে নীতি চালু করা হয় ভারতস্থ বিভিন্ন জাতিসত্তাকে সম্মান করে, তাদের ধর্মে হস্তক্ষেপ পরিহার করে এবং তাদের ভূসম্পত্তি রক্ষা করে। দেশের উদ্দাম প্রেরণাকে ধারণ করার সেফটি-বালব হিসাবে কাজ করেছে সিপাহী আর্মি। কিন্তু ইদানীং কালে ভারত সরকারে গৃহীত হয়েছে একটি নতুন নীতি _ জাতিসত্তা নাশের নীতি। এ নীতি কাজে পরিণত করা হয়েছে বলপ্রয়োগে দেশীয় রাজাদের ধ্বংস করে, মালিকানা ব্যবস্থার নড়চড় করে এবং জনগণের ধর্মে হাত দিয়ে। ১৮৪৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্থিক অবস্থা এমন সীমায় পৌছয় যে যে-করেই হোক রাজস্ব বাড়ানো প্রয়োজন হয়। তখন কাউন্সিলের (৩৫) একটি মিনিট প্রকাশিত হয়, তাতে প্রায় অনাবৃতভাবে এই নীতিটি বিধৃত হয় যে, বর্ধিত রাজস্ব পাবার একমাত্র পন্থা হল দেশীয় রাজাদের ঘাড় ভেঙে ব্রিটিশ এলাকা বাড়ানো। সেই অনুসারে সাতারার রাজার* মৃত্যুর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার পোষ্যপুত্রকে স্বীকার না করে সাতারা রাজ্যকে স্বীয় এলাকাভূক্ত করে। সেই সময় থেকে, স্বাভাবিক উত্তরাধিকারী না রেখে কোনো দেশীয় রাজার মৃত্যু হলেই রাজ্যগ্রাসের পদ্ধতি গ্রহণ করা হয়। ভারতীয় সমাজের ভিত্তি _ পোব্য গ্রহণের প্রথাকে সরকার নিয়মিতভাবে নাকচ করতে থাকে । এইভাবে ১৮৪৮-৫৪ সালের মধ্যে জোর করে ব্রিটিশ সান্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় এক ডজনেরও বেশি স্বাধীন রাজন্যের রাজ্য। ১৮৫৪ সালে ৮০,০০০ বর্গ মাইল এলাকার ৪০ থেকে ৫০ লক্ষ অধিবাসী ও প্রভূত সম্পদের বেরার রাজ্য জোর করে দখল করা হয়। বলপূর্বক রাজ্যগ্রাসের তালিকা মিঃ ডিজরেলি শেষ করেন অযোধ্যার কথা বলে, এতে পূর্ব ভাতরীয় সরকার শুধু হিন্দুদের সঙ্জো নয়, মুসলমানদের সঙ্গেও সংঘাতে আসে । মিঃ ডিজরেলি তারপর দেখান কী ভাবে গত দশ বছরে নতুন প্রথার শাসনে ভারতের মালিকানা বন্দোবস্ত বিদ্বিত হয়েছে। তিনি বলেন, “পোষ্য গ্রহণের নীতিটা শুধু ভারতের রাজা রাজড়াদের বিশেষ অধিকার নয়, হিন্দুস্তানের যারই ভূসম্পন্তি আছে ও যেই হিন্দুধর্মে বিশ্বাসী তেমন প্রতিটি লোকের ওপরেই তা প্রযোজ্য? একটা অনুচ্ছেদ উদ্ধৃত করি : “বড়ো বড়ো সামন্ত বা জায়গীরদার যারা সামন্ত প্রভূর জন্য রাজসেবা মারফত জমি ভোগ করে অথবা ইনামদার যারা কোনো রকম ভূমিকর না দিয়ে জমি ভোগ করে এবং যারা নিখুঁতভাবে না হলেও অন্তত চলতি 25
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।