টাকা তুলে নেওয়া হয়, সরকারি সিকিউরিটি বিক্রয়ের প্রায় অযোগ্য হয়ে পড়ে এবং শুধু বোম্বাইয়ে নয়, তার চারিপাশেও প্রচুর পরিমাণ মজুদের হিড়িক লাগে। কার্ল মার্কস কর্ৃৃক ১৮৫৭ সালের ১৭ জুলাই লিখিত সংবাদপত্রের পাঠ অনুসারে New-York Daily Tribune পত্রিকার ৫০৮২ নং সংখ্যায় ১৮৫৭ সালের ৪ আগস্ট প্রকাশিত * দ্বিতীয় বাহাদুর শাহ _ সম্পাঃ। * সিন্ধিয়া _ সম্পাঃ। ** জঙ্গ বাহাদুর _ সম্পাঃ। *** নাসির উদ-দিন _ সম্পাঃ। কার্ল মার্কস ভারত প্রশ্ন লন্ডন, ২৮ জুলাই, ১৮৫৭ “মৃত কক্ষে" ৩২) গত রাতে মিঃ ডিজরেলি যে তিন ঘণ্টা বক্তৃতা দিয়েছেন তা কানে না শুনে পড়লেই বরং লাভ হবে, ক্ষতি হবে না। কিছুকাল যাবৎ মিঃ ডিজরেলি বক্তৃতার একটা উদাত্ত গম্ভীর চাল, উচ্চারণের একটা বিশদ ধীরতা ও আনুষ্ঠানিকতার একটা নিরাবেগ পদ্ধতি গ্রহণ করছেন, তা একজন প্রত্যাশিত কষ্টকর। একদা তিনি মামুলী কথাতেও এপিঘ্রামের তীক্ষ ঝলক দিতে পারতেন। এখন এপিগ্রামকেও শালীনতার প্রথাসিদ্ধ বিবর্ণতায় সমাধিস্থ করতে তিনি চেষ্টিত। মিঃ ডিজরেলির মতো যে বক্তা খড়গ তোলার চাইতে ছোড়া চালাতেই বেশি ওস্তাদ, তার পক্ষে ভন্টেয়ার-এর এই হুঁশিয়ারি (Tous les genres sont bons excepte le genre ennUYeuUX)* ভোলা অতি অনুচিত। মিঃ ডিজরেলির বর্তমান বাঞ্মিতার চারিত্র্য সূচক এই টেকনিক্যাল বেশিষ্ট্যগুলি ছাড়া তিনি পামারস্টোনের ক্ষমতারোহণের পর হতে তীর পার্লামেন্টী অনুষ্ঠান থেকে বাস্তবতার সম্ভবপর প্রতিটি আকর্ষণকেই ছেঁটে দেবার রীতিমতো চেষ্টা করেছেন। প্রস্তাব পাশের জন্য তার বক্তৃতা নয়, বরং তার বক্তৃতার আয়োজনের জন্যই প্রস্তাব। এগুলিকে বলা চলে স্ব-নাকচী প্রস্তাব, কারণ তারা এমন ভাবে রচিত যে পাশ হলেও শত্রুর অনিষ্ট করবে না, হেরে গেলেও প্রস্তাবকের ক্ষতি হবে না। বস্তুত তাদের উদ্দেশ্য পাশ হওয়া বা হেরে যাওয়া নয়, নিতান্তই ভুলে যাওয়া। তারা এসিডও নয় আ্যলকালিও নয়, জাত-নিরপেক্ষ। বক্তৃতাটা কর্মের বাহন নয়, কর্মের শঠতা থেকেই বক্তৃতার অবকাশলাভ। পার্লাবেন্টী বাগ্সিতার ক্লাসিকাল ও চুড়ান্ত রূপ বস্তৃত বা এই, যে ভাগ্য _ জজ্ঞাল নামে অভিহিত হবার সেই সাধারণ ভাগ্যে আপত্তি করা উচিত নয়। আ্যারিস্টটল বলেছেন ক্রিয়া হল নাটকের প্রধান সূত্র | রাজনৈতিক বন্তৃতাতেও তাই। ভারত বিদ্রোহ প্রসঙ্গে মিঃ ডিজরেলির বক্তৃতা প্রয়োজনীয় জ্ঞান প্রচারণী সমিতির বিবরণীতে প্রকাশ হতে পারত, দেওয়া যেতে পারত মেকানিক বিদ্যালয়ের সভায়, অথবা বার্লিন আকাদমিতে তা পেশ করা যেতে পারত প্রতিযোগিতার প্রবন্ধ হিসাবে । কোনো স্থানে, কখন, কী ব্যাপারে বক্তৃতা দেওয়া হচ্ছে, স্থান কাল উপলক্ষ্ের প্রতি তাঁর বক্তৃতার এই অস্ত নিরপেক্ষতাই সবচেয়ে বেশি প্রমাণ করে যে, তা স্থান কাল উপলক্ষ্য কিছুরই যোগ্য নয়। রোম সাম্রাজ্যের পতন বিষয়ে যে পরিচ্ছেদ মতেস্ক্য বা গিবনের বইয়ে ৩৩) চমৎকার পড়া যায়, তা এক প্রচণ্ড ভুল হবে যদি তা বসানো হয় এক রোমান সিনেটারের মুখে, যার কাজই ছিল সে পতন রোধ করা। এ কথা সত্যি যে আমাদের আধুনিক 24
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।