হয়েছে, আর এ আর্মির বাকিটা থেকে কয়েকটা রেজিমেন্ট খোলাখুলিই ঘোষণা করেছে যে তারা ব্রিটিশ কর্তৃতেবর প্রতি বিশ্বস্ত ও সমর্থক থাকবে শুধু দেশীয় সৈন্যদের যে কাজে লাগানো হচ্ছে সেই কাজটি বাদে, দেশীয় রেজিমেন্টের বিদ্রোহীদের বিরুদ্ধে কর্তৃপক্ষকে তারা সাহায্য করবে না, বরং সাহায্য করবে তাদের “ভাইয়া'দের। কলকাতা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা স্টেশনেই তার সত্যকার দৃষ্টান্ত মিলেছে। দেশীয় সিপাহীরা কিছুকাল নিষ্ক্রিয় হয়ে থাকে, কিন্তু সেই ধারণা হয় যে তাদের যথেষ্ট শক্তি আছে, অমনি বিদ্রোহ করে বসে। যে সব রেজিমেন্ট এখনো ঘোষণা করেনি এবং যে সব দেশীয় অধিবাসী এখনো বিদ্রোহীদের সঙ্জো হাত মেলায়নি, তাদের ‘বিশ্বস্ততা’ সম্বন্ধে কোনো সন্দেহের অবকাশ রাখেননি ৯প্র,== ঈপ্রন্ম-এর (৩০) একজন ভারতস্থ সংবাদদাতা । তিনি বলেন, সব শান্ত এ কথা পড়লে বুঝবেন যে তার অর্থ দেশীয় সৈন্যরা এখনো প্রকাশ্য বিদ্রোহ করেনি, অধিবাসীদের অসন্তুষ্ট অংশ এখনো খোলাখুলি বিদ্রোহ করেনি, তারা হয় অতি দুর্বল, অথবা ভাবছে যে তারা দুর্বল, নয়ত অপেক্ষা করছে আরো উপযুক্ত একটা মুহূর্তের জন্য। ঘোড়সওয়ার বা পদাতিক কোনো দেশীয় বেঙ্গল রেজিমেন্টের “বিশ্বস্ততার পরিচয়এর কথা যখন পড়বেন তখন বুঝবেন যে তার অর্থ তথা- ংসিত রেজিমেন্টগুলির শুধু অর্ধেকটাই সত্যিই বিশ্বস্ত, বাকি অর্ধেকটা শুধু অভিনয় করছে যাতে বরং ইউরোপীয়দের অসতর্ক অবস্থায় পায়, নয়ত তাদের ওপর সন্দেহ না থাকায় বিদ্রোহভাবাপন্ন সাথীদের যাতে আরো সহজে সাহায্য করতে পারে। পঞ্জাবে প্রকাশ্য বিদ্রোহ নিরোধ করা গেছে শুধু দেশীয় সৈন্যবাহিনী ভেঙে দিয়ে। অযোধ্যায় ইংরেজরা কেবল রেসিডেন্সি লক্ষৌ দখলে রাখতে পেরেছে বলা যায়, তাছাড়া সর্বত্রই দেশীয় রেজিমেন্টগুলি বিদ্রোহ করেছে, গুলিগোলা নিয়ে পালিয়েছে, সমস্ত বাংলো পুড়িয়ে ছাই করেছে, এবং যোগ দিয়েছে হাতিয়ার তুলে ধরা অধিবাসীদের সঙ্জে। প্রসঙ্গত, ইংরেজ আর্মির আসল অবস্থা সবচেয়ে ভালো প্রকাশ পাচ্ছে এই ঘটনায় যে পঞ্জাব ও রাজপুতানা উভয় ক্ষেত্রেই ভ্রাম্যমাণ কোর স্থাপন করা প্রয়োজনীয় মনে হয়েছে। তার অর্থ, বিক্ষিপ্ত সৈন্যদলগুলির মধ্যে যোগাযোগ বহাল রাখতে ইংরেজরা তাদের সিপাহী সৈন্য বা দেশীয় অধিবাসীদের ওপর ভরসা করতে পারছে না। উপদ্ধীপীয় যুদ্ধ (পেরিনীজ) কালে ৩১) ফরাসিদের মতো তারা শুধু স্বীয় সৈন্যাধিকৃত ভূমিটুকু এবং তদধীন পরিপার্থটুকু শাসনে রাখছে। আর তাদের আর্মির বিচ্ছিন্ন অগ্গগুলির মধ্যে যোগাযোগের জন্য তারা নির্ভর করছে ভ্রাম্যমাণ কোর-এর ওপর -_ এ দলের কাজ এমনিতে অতি সঙ্গীন, তাতে যত বেশি জায়গা জুড়ে তা ছড়াবে, স্বভাবতই তত কমে যাবে তার প্রবলতা। ব্রিটিশ সৈন্যের বাস্তব অপ্রতুলতা আরো প্রমাণ হয় এই ঘটনায় যে, বিক্ষু স্টেশনগুলি থেকে ধনসম্পদ সরাবার জন্য তারা বহনে সিপাহীদেরই লাগাতে বাধ্য হয় _ সিপাহীরা বিনা ব্যতিক্রমে যাত্রাপথে বিদ্রোহ করে ও ভার-পাওয়া ধনসম্পদ নিয়ে ফেরার হয়। ইংলন্ড থেকে পাঠানো সৈন্যরা যেহেতু সর্বোন্তম ক্ষেত্রেও নভেম্বরের আগে পৌছবে না এবং মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি থেকে ইউরোগীয় সৈন্য টেনে আনা যেহেতু আরো বিপজ্জনক হবে -_ মাদ্রাজ সিপাহীদের ১০ নং রেজিমেন্ট ইতিমধ্যেই বিক্ষোভের লক্ষণ দেখিয়েছে _ তাই বাংলা প্রেসিডেন্সি থেকে নিয়মিত কর সংগ্রহের ধারণা ত্যাগ করতে হবে ও ভাঙনের প্রক্রিয়াকে চলতে দিতেই হবে। যদি ধরে নিই যে বর্মীরা এ উপলক্ষে ফয়দা ওঠাবে না, গোয়ালিয়রের মহারাজা* ইংরেজদের সমর্থন করেই যাবে এবং সর্বোৎকৃষ্ট ভারতীয় সৈন্য যার হাতে আছে নেপালের সেই অধিপতি** শান্তই থাকবে, বিক্ষুব্ধ পেহোয়ার অশান্ত পার্বত্য উপজাতিদের সঙ্গে যোগ দেবে না এবং পারস্যের শাহ*** হেরাত ছেড়ে যাওয়ার মতো মূর্খতা দেখাবে না, এমন কি তাহলেও গোটা বাংলা প্রেসিডেন্সিকে ফের জয় করতে হবে এবং গোটা ইঙ্গ-ভারতীয় সৈন্যবাহিনীকে ফের গড়তে হবে। এই বৃহৎ ব্যাপারের খরচাটা সবই পড়বে ব্রিটিশ জনগণের ওপর। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় খণ মারফত প্রয়োজনীয় অর্থ তুলতে পারবে বলে লর্ড গ্রেনভিল লর্ড সভায় যে ধারণা দিয়েছেন তা কতো পাকা, তার বিচার হবে উত্তর-পশ্চিম প্রদেশগুলির বিক্ষুব্ধ অবস্থায় বোস্বাইয়ের টাকার বাজারের প্রতিক্রিয়া থেকে। তৎক্ষণাৎ দেশীয় পুঁজিপতিদের মধ্যে আতঙ্ক ছড়ায়, ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ 23
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।