প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ 77
📝 Text 📖 PDF

কলকাতা থেকে কিছু দূরের এক ক্যান্টনমেন্টে অগ্নিপ্রদানের ঘটনা ঘটে। ২৫ ফেব্রুয়ারি ১৯ নং দেশীয় রেজিমেন্ট বিদ্রোহ করে বহরমপুরে, কাতুঁজ নিতে আপত্তি করে সৈন্যরা। ৩১ মার্চ এ রেজিমেন্টকে ভেঙে দেওয়া হয়, মার্চের শেষে বারাকপুরে অবস্থিত ৩৪ নং সিপাহী রেজিমেন্ট এইটে হতে দেয় যে, একটি সৈন্য গুলি ভরা মাস্কেট নিয়ে লাইনের সামনে প্যারেডের ময়দানে এগিয়ে গেল ও সাথীদের বিদ্রোহে আহ্বান করে রেজিমেন্টের আযাডজুটেন্ট ও সার্জেন্ট-মেজরকে আক্রমণ ও আহত করতে পেল। এতে যে হাতাহাতি লড়াই শুরু হয়, তাতে শত শত সিপাই নিক্কিয়ের মতো চেয়ে চেয়ে দেখে আর বাকিরা লড়াইয়ে যোগ দিয়ে বন্দুকের কুঁদা দিয়ে আক্রমণ করে অফিসারদের। পরে এ বাহিনীটিকেও ভেঙে দেওয়া হয়। এপ্রিল মাস চিহ্নিত হল এলাহাবাদ, আগ্রা, আম্বালায় বেঙ্গল আর্মির কতিপয় ক্যান্টনমেন্টে অগ্নিপ্রদানের ঘটনায়, মিরাটে হালকা ঘোড়সওয়ারীদের ৩য় রেজিমেন্টের বিদ্রোহে এবং মাদ্রাজ ও বোম্বাই আর্মিতে অনুরুপ অসন্তোষের আবির্ভাবে। মে-র গোড়ায় অযোধ্যার রাজধানী লক্ষৌতে একটি বিদ্রোহের খ্রস্প্রঙ তোড়জোড় হয়, কিন্তু স্যার এইচ. লরেন্সের তৎপরতায় তা বন্ধ হয়। বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়ে ৯ মে মিরাটের ৩য় হালকা ঘোড়সওয়ার বাহিনীর বিদ্রোহীদের মার্চ করিয়ে ঢোকানো হয় জেলে। পরের দিন সন্ধেবেলায় ৩য় ঘোড়সওয়ার বাহিনীর সৈন্যরা ১১ নং ও ২০ নং-এর দেশীয় দুটি রেজিমেন্ট সহ কুচকাওয়াজে মাঠে জমায়েত হয়ে শান্ত করতে আসা অফিসারদের হত্যা করে, ক্যান্টনমেন্টে আগুল লাগিয়ে দেয় ও যাকে পায় তেমন সমস্ত ইংরেজকেই খুন করে। এ ব্রিগেডের ব্রিটিশ অংশটা এক রেজিমেন্ট পদাতিক, এক রেজিমেন্ট ঘোড়সওয়ার এবং ঘোড়াটানা ও পদাতিক গোলন্দাজদের একটা বিপুল শক্তি জড়ো করতে পারলেও রাত হওয়া পর্যন্ত তারা এগোতে পারেনি। বিদ্রোহীদের সামান্যই ক্ষতি করে তারা, খোলা মাঠ ধরে মিরাট থেকে গোটা চল্লিশেক মাইল দুরে দিল্লির ওপর চড়াও হতে তাদের দেয়। সেখানে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয় স্থানীয় সৈন্যাবাস, যাতে ছিল ৩৮ নং, ৫৪ নং ও ৭৪ নং পদাতিক রেজিমেন্ট এবং দেশীয় গোলন্দাজ বাহিনীর একটি কোম্পানি। আক্রান্ত হয় ব্রিটিশ অফিসাররা, হাতের কাছের সমস্ত ইংরেজ খুন হয় ও দিল্লির ভূতপূর্ব মোগলের* উত্তরাধিকারীকে** ঘোষণা করা হয় ভারতের রাজা। মিরাটে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে উদ্ধারের জন্য যে সব সৈন্য পাঠানো হয় তাদের মধ্যে দেশীয় স্যাপার ও মাইনারদের ছয়টি কোম্পানি ১৫ মে মিরাটে পৌছে সেনাপতি মেজর ফ্রেজারকে হত্যা করে অবিলম্বে খোলা মাঠের দিকে যাত্রা করে, তাদের পশ্চাদ্ধাবন করে ঘোড়াটানা গোলন্দাজ সৈন্যরা এবং ৬ নং ড্রাগুন গার্ডস্-এর কিছু সৈন্য । বিদ্রোহীদের পঞ্চাশ ষাট জন গুলি বিদ্ধ হয় কিন্তু বাকিরা দিল্লি পালাতে সক্ষম হয়। পঞ্জাবের ফিরোজপুরে ৫৭ নং ৪৫ নং দেশীয় পদাতিক রেজিমেন্ট বিদ্রোহ করে, কিন্তু সশক্তিতে তাদের দমন করা হয়। লাহোর থেকে আসা ব্যক্তিগত চিঠিতে বলা হচ্ছে যে সেখানকার সমস্ত দেশীয় সৈন্যই প্রকাশ্যে বিদ্রোহের অবস্থায়। ১৯ মে কলকাতায় অবস্থিত সিপাহীরা সেন্ট-উইলিয়ম দুর্গ দখলের অসফল চেষ্টা করে। বুশায়ার থেকে বোঙ্বাইয়ে ফিরে আসা তিন রেজিমেন্ট সৈন্যকে তৎক্ষণাৎ কলকাতায় পাঠানো হয়। এই সব ঘটনার পর্যালোচনা করতে গিয়ে মিরাটের ব্রিটিশ কম্যান্ডারের আচরণে অবাক হতে হয় বিদ্রোহীদের তিনি যে দুর্বলভাবে পশ্চাদ্ধীাবন করেন তার চেয়েও কম দুর্বোধ্য রণক্ষেত্রে তার বিলম্বিত উদয়। যমুনার দক্ষিণ তীরে দিল্লি ও বাম তীরে মিরাট, দুই তীরের মদ্যে কেবল দিল্লির কাছে এক ব্রিজ মারফতই যোগাযোগ, তাই পলাতকদের পশ্চাদপসরণ বন্ধ করার মতো এত সহজ কাজ আর কিছু ছিল না। ইতিমধ্যে মস্ত বিক্ষু জেলাতেই সামরিক আইন জারী হয়েছে। উত্তর, পূর্ব ও দক্ষিণ থেকে থেকে দিল্লির বিরুদ্ধে জমা হচ্ছে যে সৈন্য তা প্রধানত দেশীয়, আশেপাশের রাজন্যরা নাকি ইংরেজ রাজেরই পক্ষ- ঘোষণা করেছে, লর্ড এলগিন ও জেনারেল আ্যাশবার্নহ্যামের সৈন্যদের চিন যাত্রা স্থগিতের জন্য চিঠি পাঠানো হয়েছে সিংহলে, আর পরিশেষে প্রায় পক্ষকালের মধ্যেই ১৪,০০০ ব্রিটিশ সৈন্য পাঠানো হবে ইংলভ্ড থেকে ভারতে ৷ বর্তমান খতুতে ভারতের আবহাওয়া-জনিত বাধা ও পরিবহন ব্যবস্থার একান্ত অভাবে ব্রিটিশ সৈন্যের চলাচল যতই ব্যাহত হোক, দিল্লির বিদ্রোহীরা খুব সম্ভব কোনো দীর্ঘ প্রতিরোধ না দিয়েই ভেঙে পড়বে। তবু, যে ভয়ঙ্করতম ট্রাজেডির অনুষ্ঠান হতে চলেছে, এ হল তার প্রস্তাবনা মাত্র। 21

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.