প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ব০৮/-500199119 1190০ পত্রিকার ৩৮৪০ নং সংখ্যায় ১৮৫৩ সালের ৮ আগস্ট প্রকাশিত * অপরিহার্য শর্ত _ সম্পাঃ। * “ইতালিয়দের চেয়ে মার্জিত ও পারদর্শী ৷! আ. দ. সালতিকভের বই Lettres Sur "Inde, Paris, 1848, p.6l থেকে মার্কসের উদ্ধাতি _ সম্পাঃ। কার্ল মার্কস ভারতীয় সৈন্যবাহিনীতে বিদ্রোহ ২৫) প্রায় দেড়শ বছর ধরে গ্রেট বৃটেন তার ভারত সাম্রাজ্যের মেয়াদ বজায় রাখার অপচেষ্টা করেছে যে মহা সুত্রে সেটি হল রোমানদের divide et iদ০era* বিভিন্ন জাতি, উপজাতি, বর্ণাশ্রম, ধর্মবিশ্বাস ও সার্বভৌমদের যে যোগফল থেকে গড়ে উঠেছে ভারত নামের ভৌগোলিক এক্য তাদের পরস্পর বৈরিতাই ব্রিটিশ প্রাধান্যের মূল নীতি হয়ে এসেছে। পরবর্তী কালে অবশ্য সে প্রাধান্যের পরিস্থিতিতে বদল হয়েছে। সিন্ধু ও পঞ্জাব বিজয়ের পর ইঙ্গ-ভারতীয় সাম্রাজ্য শুধু তার স্বাভাবিক সীমা পর্যন্ত পৌছল তাই নয়, স্বাধীন ভারতীয় রাষ্ট্রের শেষ চিহ্ৃও পদদলিত হল । যুদ্ধপ্রিয় সমস্ত দেশীয় উপজাতিদের দমন করা হল, গুরুত্বপূর্ণ সমস্ত আভ্যন্তরীণ সংঘর্ষের অবসান হল এবং অযোধ্যার বিগত সান্রাজ্য-ভূক্তিতে ২৬) ভালো করেই প্রমাণিত হল যে, তথাকথিত স্বাধীন ভারতীয় রাজ্যগুলির অস্তিত্ব-নিতান্তই অনুমতি-সাপেক্ষ। সুতরাং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থায় প্রভূত বদল হয়েছে। এখন আর ভারতের এক অংশের সহায়তায় অন্য অংশকে তা আক্রমণ করে না, সে নিজেই এখন সর্বপ্রধান, গোটা ভারত তার পদতলে । আর জয় করার কাজ নেই বলে এ এখন হয়ে উঠেছে দেশের একমাত্র বিজয়ী। তার সৈন্যদলের কাজ এখন আর রাজ্যবিস্তার নয়, রাজ্যটাকেই কেবল বজায় রাখা । সৈন্য থেকে তারা পরিণত হয়েছে পুলিসে, ২০ কোটি দেশীয়রা দমিত হচ্ছে ২ লাখ লোকের এক দেশীয় সৈন্যবাহিনী দ্বারা, যাদের অফিসাররা সব ইংরেজ, আর এই দেশীয় সৈন্যবাহিনীকে আবার সংযত করে রাখছে মাত্র ৪০,০০০ লোকের এক ইংরেজ সৈন্যবাহিনী। প্রথম দৃষ্টিতে দেখা যাচ্ছে, ভারতীয় জনগণের আনুগত্য নির্ভর করছে এই যে দেশীয় সৈন্যবাহিনীর বিশ্বস্ততার ওপর, তা গড়ে তুলে ব্রিটিশ রাজ সেই সঙ্গেই ভারতীয় জনগণের জন্য এই সর্বপ্রথম একটা সাধারণ প্রতিরোধ-কেন্দ্র সংগঠিত করে বসে। এই দেশীয় সৈন্যবাহিনীর ওপর কতোটা ভরসা করা যায় তা পরিষ্কার দেখা যাচ্ছে সাম্প্রতিক বিদ্রোহগুলিতে _ পারস্যের যুদ্ধের ফলে (২৭) বাংলা প্রেসিডেন্সি থেকে ইউরোপীয় সৈন্য প্রায় শুন্য হবার সঙ্গে সঙ্গে সে বিদ্রোহ দেখা দেয়। এর আগেও ভারতীয় সৈন্যবাহিনীতে বিদ্রোহ হয়েছে, কিন্তু বর্তমান বিদ্রোহ (২৮) কতকগুলি বৈশিষ্টসুচক ও মারাত্মক লক্ষণে চিহিত। এই প্রথম সিপাহী বাহিনী হত্যা করল তাদের ইউরোপীয় অফিসারদের, মুসলমান ও হিন্দুরা তাদের পারস্পরিক বিদ্বেষ পরিহার করে মিলিত হয়েছে সাধারণ মনিবদের বিরুদ্ধে, “হিন্দুদের মধ্য থেকে হাঙ্গামা শুরু হয়ে আসলে তা শেষ হয়েছে দিল্লির হিংসাহনে এক মুসলমান সন্্রটকে বসিয়ে," বিদ্রোহ শুধু কয়েকটি অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি, এবং পরিশেষে, ইঙ্গ-ভারতীয় সৈন্যবাহিনীর বিদ্রোহ মিলে গেছে ইংরেজ প্রাধান্যের বিরুদ্ধে বড়ো বড়ো এশীয় জাতিগুলির এক সাধারণ অসন্তোষের সঙ্গে, বেঙ্গল আর্মির বিদ্রোহ নিঃসন্দেহে পারস্য ও চিন যুদ্ধের সঙ্গে (২৯) ঘনিষ্ঠ সম্পর্কিত। চার মাস আগে বেঙ্গল আর্মিতে যে অসন্তোষ ছড়াতে শুরু করে তার তথাকথিত কারণ হল দেশীয়দের মনে এই আশঙ্কা যে, সরকার বুঝি তাদের ধর্মে হস্তক্ষেপ করবে। যে কাুঁজ বিলি করা হয় তা নাকি ষাঁড় ও শুয়রের চর্বি মাখানো কাগজে তৈরি, সুতরাং তা দীতে কাটলে ধর্মীয় অনুশাসন লঙ্ঘন করা হবে বলে দেশীয়রা মনে করে _ এই কার্ুজ বিলি থেকে আঞ্চলিক হাঙ্গামার সঙ্কেত। ২২ জানুয়ারি 20

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।