বর্তমানে তা আবার চিনাদের নিজস্ব পোস্ত চাষ শুরুতে বিপন্ন, তাছাড়া নিরর্থক ব্রহ্ম যুদ্ধের (৯) আশঙ্কিত খরচায় এ ব্যয় বাড়বে। মিঃ ডিকিনসন বলছেন, “অবস্থা যা দীড়িয়েছে, ভারতের সাম্রাজ্য খোয়া গেলে ইংলন্ড ধ্বংস পাবে বলে সে সাম্রাজ্য রাখার জন্য আমাদের নিজস্ব অর্থসঙ্গতিকেই ধ্বংসে টানা হচ্ছে? (২০) এইভাবে দেখালাম, ১৭৮৩ সালের পর ভারতীয় প্রশ্ন কীভাবে এই প্রথম ইংলন্ডের প্রশ্ন, মন্ত্রিসভার প্রশ্ন হয়ে উঠেছে। কার্ল মার্কস কর্তৃক ১৮৫৩ সালের সংবাদপত্রের পাঠ অনুসারে ২৪ জুন লিখিত New-York Daily Tribune পত্রিকার ৩৮১৬ নং সংখ্যায় ১৮৫৩ সালের ১১ জুলাই প্রকাশিত স্বাক্ষর : কার্ল মার্কস * বড় ধনপতিদের _ সম্পাঃ। * তৃতীয় জর্জ _ সম্পাঃ। * আধিপত্যের _ সম্পাঃ। * পরিসীমা _ সম্পাঃ। কার্ল মার্কস ভারতে ব্রিটিশ শাসনের ভবিষ্যত ফলাফল লন্ডন, শুক্রবার, ২২ জুলাই, ১৮৫৩ এ চিঠিতে আমি ভারত সম্পর্কে আমার মন্তব্যের উপসংহার টানতে চাই। ইংরেজ প্রভুত্ব ভারতে প্রতিষ্ঠিত হল কি করে? মহা মোগলদের একচ্ছত্র ক্ষমতা ভেঙে ফেলেছিল মোগল শাসনকর্তারা। শাসনকর্তাদের ক্ষমতা চূর্ণ করল মারাঠারা (২১)। মারাঠাদের ক্ষমতা ভাঙল আফগানরা ; এবং সবাই যখন সবার সঙঞ্জো সংগ্রামে লিপ্ত, তখন প্রবেশ করল বৃটেন এবং সকলকে অধীন করতে সক্ষম হল। দেশটা শুধু হিন্দু আর মুসলমানেই বিভক্ত নয়, বিভক্ত উপজাতিতে, বর্ণাশ্রম-জাতিভেদে; এমন একটা স্থিতিসাম্যের ভিত্তিতে সমাজটার কাঠামো গড়ে উঠেছিল যা এসেছে সমাজের সভ্যদের মধ্যস্থ একটা পারস্পরিক বিরাগ ও প্রথাবদ্ধ পরস্পর বিচ্ছিন্নতা থেকে; _ এমন একটা দেশ ও এমন একটা সমাজ, সে কি বিজয়ের এক অবধারিত শিকার হয়েই ছিল না? হিন্দুস্তানের অতীত ইতিহাস না জানলেও অন্তত এই একটি মস্ত ও অবিসংবাদী তথ্য তো রয়েছে যে এমন কি এই মুহ্র্তেও ভারত ইংরেজ রাজ্যভুক্ত হয়ে আছে ভারতেরই খরচে এক ভারতীয় সৈন্যবাহিনী দ্বারাই? বিজিত হবার নিয়তি ভারত তাই এড়াতে পারত না, এবং তার অতীত ইতিহাস বলতে যদি কিছু থাকে তো তার সবখানি হল পরপর বিজিত হবার ইতিহাস। ভারত সমাজের কোনো ইতিহাসই নেই __ অন্তত জানা কোনো ইতিহাস। ভারতের ইতিহাস বলে যা বলি, সে শুধু একের পর এক বহিরাক্রমণকারীর ইতিহাস, যারা ওই অগপ্রতিরোধী ও অপরিবর্তমান সমাজের নিক্কিয় ভিত্তিতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে গেছে। ভারত বিজয়ের অধিকার ইংরেজের ছিল কিনা, এটা তাই প্রহ্ন নয়, প্রশ্ন এই, আমরা কি চাই তুর্কি, পারসিক কি রুশদের দ্বারা ভারত-বিজয়, নাকি বৃটনদের দ্বারা ভারত-বিজয় ? ভারতবর্ষে এক দ্বিবিধ কর্তব্য পালন করতে হবে ইংলন্ডকে, একটি ধ্বংসমূলক এবং অন্যটি উজ্জীবনমূলক -_ পুরাতন এশীয় সমাজের ধ্বংস এবং এশিয়ায় পাশ্চাত্য সমাজের বৈষয়িক ভিত্তির প্রতিষ্ঠা। আরবি, তুর্কি, তাতার, মোগল যারা একের পর এক ভারত প্লাবিত করেছে তারা অচিরেই হিন্দু-ভূত হয়ে গেছে, ইতিহাসের এক চিরন্তন নিয়ম অনুসারে বর্বর বিজয়ীরা নিজেরাই বিজিত হয়েছে তাদের প্রজাদের 16
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।