প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ٧٧
📝 نص 📖 PDF

শোষণের দরুন, এবং যে বিপুল এম্বর্য জোর করে আদায় করে ইংলন্ডে পাচার করা হয়েছিল তার দরুন। ১৮১৩ সালে ভারত বাণিজ্য উন্মুক্ত হওয়ার কিছু কাল মধ্যেই তা তিন গুণেরও বেশি বেড়ে ওঠে। কিন্তু এই সব নয়। বাণিজ্যের গোটা চরিত্রই বদলে যায়। ১৮১৩ সাল পর্যন্ত ভারত ছিল প্রধানত রপ্তানিকারী দেশ আর এখন সে হয়ে দাড়াল আমদানিকারক, এবং এমন দ্রুত গতিতে যে, ১৮২৩ সালেই যে বিনিময় হার ছিল সাধারণত টাকায় ২ শিঃ ৬ পেঃ তা নেমে গেল ২ শিলিঙে। অবিস্মরণীয় কাল থেকে দুনিয়ার সুতিমালের বৃহৎ কারখানা ভারতবর্ষ এবার ভেসে গেল ইংরেজি টুইস্ট ও সুতিবস্ত্রে। ভারতের নিজস্ব উৎপন্নকে ইংলল্ড থেকে বহিষ্কৃত করা বা কেবল অতি কঠোর শর্তে প্রবেশানুমতি দেবার পর ব্রিটিশ কারখানা-মাল অল্প এবং নামামাত্র শুক্ষে প্লাবিত হতে থাকল ভারতে যার ফলে তার একদা অতো বিখ্যাত দেশীয় সুতিবস্ত্রের ধ্বংস। ১৭৮০ সালে ব্রিটিশ উৎপন্ন ও কারখানা-মালের মূল্য ছিল মাত্র ৩,৮৬,১৫২ পাঃ, সেই বছরেই রপ্তানি বুলিয়নের পরিমাণ ছিল ১৫,০৪১ পাঃ এবং ১৭৮০ সালে রপ্তানির মোট মূল্য ছিল ১,২৬,৪৮,৬১৬ পাঃ অর্থাৎ ভারত বাণিজ্য ছিল গোটা বৈদেশিক বাণিজ্যের মাত্র ১/৩২ ভাগ। ১৮৫০ সালে গ্রেট ব্রিটেন ও আয়র্ল্যান্ড থেকে ভারতে রপ্তানির মোট পরিমাণ ছিল ৮০,২৪,০০০ পাঃ, যার মধ্যে শুধু সুতিবস্ত্রের পরিমাণ ৫২,২০,০০০ পাঃ, অর্থাৎ মোট রপ্তানির ১/৮ ভাগের বেশি এবং বৈদেশিক সুতি বাণিজ্যের ১/৪ অংশেরও বেশি। কিন্তু সুতি মাল উৎপাদনেও এখন ব্রিটেনের ১/৮ ভাগ লোক নিযুক্ত এবং তা থেকে আসছে সমগ্র জাতীয় আয়ের ১/১২ ভাগ । প্রত্যেকটা বাণিজ্য সংকটেই পূর্ব ভারতীয় বাণিজ্য ব্রিটিশ সুতি কারখানা মালিকদের পক্ষে হয়ে উঠেছে ক্রমেই একান্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ব ভারতীয় মহাদেশ হয়েছে আসলে তাদের সেরা বাজার। যে হারে সুতি মাল উৎপাদন হয়ে দাঁড়িয়েছে ব্রিটেনের গোটা সমাজ কাঠামোর পক্ষে মুল স্বার্থ ঠিক সেই হারেই পূর্ব ভারতও হয়ে দাঁড়িয়েছে ব্রিটিশ সুতি মাল উৎপাদনের পক্ষে মূল স্বার্থ । যে টাকা-ওয়ালারা ভারতকে তার ভূসম্পন্তিতে পরিণত করেছে, যে চক্রতন্ত্র তাকে জয় করেছে তার সৈন্য দিয়ে আর যে কল-য়ালারা তাকে প্লাবিত করেছে তার বস্ত্রে, তাদের স্বার্থ ততদিন পর্যন্ত হাতে হাত দিয়েই চলেছে। কিন্তু শিল্প স্বার্থ যতই ভারতীয় বাজারের ওপর নির্ভরশীল হতে থাকে, ততই ভারতের দেশীয় শিল্প ধ্বংস করার পর ভারতে নতুন উৎপাদনী শক্তি সৃষ্টির প্রয়োজনীয়তা সে অনুভব করতে শুরু করে। তৈরি মাল দিয়ে একটা দেশকে ক্রমাগত প্লাবিত করে চলা যায় না, যদি না পরিবর্তে কিছু উৎপন্ন বিনিময় করার সামর্থ্য সে দেশকে দেওয়া যায়। শিল্প স্বার্থ দেখল, বাড়ার বদলে বাণিজ্য তাদের কমছে। ১৮৪৬ সাল পর্যন্ত চার বছরে গ্রেট বৃটেন থেকে ভারতে আমদানির পরিমাণ ২৬.১ কোটি টাকা, ১৮৫০ সাল পর্যন্ত পরের চার বছরে সে পরিমাণ মাত্র ২৫.৩ কোটি টাকা, আর প্রথম পর্বে ভারত থেকে) রপ্তানি ছিল ২৭.৪ কোটি টাকা, পরের পর্বে ২৫.৪ কোটি। তারা দেখল তাদের মাল পরিভোগের ক্ষমতা ভারতে সর্বনিন্ন মাত্রায় সঙ্কুচিত হয়ে এসেছে, অধিবাসীদের মাথা পিছু হিসাবে তাদের মাল পরিভোগের পরিমাণ দীড়ায় ব্রিটিশ ওয়েস্ট ইন্ভিজে প্রায় ১৪ শিঃ, চিলিতে ৯ শিঃ ৩ পেঃ, ব্রেজিলে ৬ শিঃ ৫ পেঃ, কিউবায় ৬ শিঃ ২ পেঃ, পেরুতে ৫ শিঃ ৭ পেঃ, মধ্য আমেরিকায় ১০ পেঃ, অথচ ভারতে তা মাত্র ৯ পেঃ। তারপর দেখা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা ফসলের ঘাটতি, ১৮৫০ সালে যাতে তাদের ক্ষতি হয় ১,১০,০০,০০০ পাঃ, ইস্ট ইন্ডিজ থেকে যথেষ্ট পরিমাণে কীচা তুলার জোগান না থাকায় আমেরিকার ওপর নির্বর করতে হচ্ছে বলে তারা ব্যাজার। তাছাড়া তারা দেখল ভারতে পুঁজি ঢালার চেষ্টা করলেই ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবন্ধকতা ও ঘোর প্যাচের সম্মুখীন হতে হয়। এইভাবে একদিকে শিল্প স্বার্থ এবং অন্যদিকে টাকা-ওয়ালা ও চক্রতন্ত্রের দ্বন্বে ভারত পরিণত হল রণক্ষেত্রে। কারখানা মালিকেরা ইংলন্ডে তাদের ক্রমবর্ধমান আধিপত্যের সচেতনতায় এবার দাবি করছে ভারতে এই প্রতিবন্ধক শক্তিগুলির ধ্বংস, ভারত শাসনের গোটা সাবেকি ব্যবস্থাটার বিনাশ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির চূড়ান্ত বিলোপ। এবার চতুর্থ ও শেষ আর একটা দিক থেকে ভারত প্রশ্ন বিচার্য। ১৭৮৪ সাল থেকে ভারতের অর্থসঙ্গতি ক্রমাগত সংকটে পড়েছে। বর্তমানে তার জাতীয় খণ ৫ কোটি পাঃ, চলেছে রাজস্বের উৎসগুলির ক্রমাগত হ্রাস ও ব্যয়ের তেমনি বৃদ্ধি যা অনিশ্চিতরূপে ঠেকা দেওয়া হয়েছে আফিম করের জুয়াড়ি আয় দিয়ে, 15

— صفحة ١٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.