ফের আবার অন্যদিক থেকে দেখা যাক। বিভিন্ন পর্যায়ে ভারতের সঙ্গে ব্রিটিশ বাণিজ্যের ধারা পর্যালোচনা করলে আমরা ভারত বিধানের বিশিষ্ট সংকটটিকে আরো ভালো করে বুঝতে পারব। এলিজাবেথের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কারবার শুরুর সময় ভারতের সঙ্ো লাভজনকভাবে বাণিজ্য চালাবার জন্য কোম্পানি বছরে ৩০,০০০ পাউন্ড মূল্যের সোনা, রুপা ও বৈদেশিক মুদ্রা রপ্তানি করার অনুমতি পায়। এ ঘটনা সে যুগের সবকিছু কুসংস্কার বিরোধি এবং টমাস মান তার (A Discourse of Trade, from England unto the East-Indies) পুভ্ধকে (১৬) ‘বাণিজ্য ব্যবস্থা'র বনিয়াদ দিতে বাধ্য হন এই কথা স্বীকার করে যে, মহার্ঘ ধাতুই দেশের একমাত্র সম্ভব সত্যকার সম্পদ, যদিও সেই সঙ্গোই যুক্তি দেন যে তার রপ্তানি নিরাপদে অনুমোদন করা যায় যদি ব্যালান্স অব পেমেন্ট হয় রপ্তানিকারী দেশের অনুকূল। এই অর্থে তিনি বলতে চান যে পূর্ব ভারত থেকে আমদানি করা পণ্য প্রধানত ফের-চালান যায় অন্যান্য দেশে, ফলে ভারতে তার দাম দেবার জন্য যে স্বর্ণ ও রুপা ব্যয় করা হয়েছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ স্বর্ণ ও বৃপা পাওয়া যায়। একই প্রেরণায় স্যার জোসিয়া চাইল্ড লিখেছিলেন তার (A Treatise Wherein Is Demonstrated I. That the East-India Trade Is the Most National of All Foreign Trades) (১৭) ক্রমে ক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমর্থনকারীরা আরো স্পর্ধিত হয়ে ওঠে এবং এই বিচিত্র ভারত ইতিহাসের একটা কৌতুহলের বিষয় হিসাবে লক্ষ্য করা যেতে পারে যে ভারতস্থিত একচেটিয়া মালিকেরাই ইংলন্ডে অবাধ বাণিজ্যের প্রথম প্রচারক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রসঙ্গে পার্লামেন্টি হস্তক্ষেপের দাবি ফের ওঠে ব্যবসায়ী শ্রেণির কাছ থেকে নয়, শিল্পজীবী শ্রেণির কাছ থেকে ১৭শ শতকের শেষ ও ১৮শ শতকের বেশির ভাগ কাল জুড়ে, যখন পূর্ব ভারতের সুতি ও পশমি বস্ত্র বেচারা ব্রিটিশ কারখানা মালিকদের ধ্বংস করছে বলে ঘোষণা করা হয় _ এ মত প্রকাশিত হয় জন পোলেক্সফেনের খট%ণ্দু | মন্দস্গ্র উ-ন্ন্মস্প্র্গ উপ্রত্র পানততত্পরন্ন) -_-» ?দ্বগ্ণ (১৮) যা অন্্ুতভাবে সত্য প্রমাণিত হয় দেড় শতাব্দী পরে, কিন্তু অতি ভিন্ন একটা অর্থে। পার্লামেন্ট তখন হস্তক্ষেপই করে। তৃতীয় উইলিয়ম, ১১ ও ১২ ত্যাক্ট, ক্যাপশন ১০ আইন বলে ভারত, পারস্য ও চিন থেকে আমদানি করা রেশমি বস্ত্র ও ছাপা বা রঙ-করা ক্যালিকো পরা নিষিদ্ধ হল ও তার পরিধানকারী বা বিক্রয়কারী সকলের উপরেই ২০০ পাউন্ড জরিমানা ধার্য হল। পরে যারা “আলোকপ্রাপ্ত' হয়ে ওঠেন সেই ব্রিটিশ মাল উৎপাদকদের বারম্বার বিলাপে ১ম, ২য় ও ৩য় জর্জের আমলেও অনুরুপ আইন হয়। এই ভাবে ১৮শ শতকের বেশির ভাগটা ধরে ভারতের মাল ইংলন্ডে সাধারণত আমদানি করা হত ইউরোপিয় মহাদেশে বিক্রয়ের জন্য এবং খাস ইংলন্ডের বাজার থেকে তা বাদ দিয়ে রাখার জন্য। লুব্ধ দেশিয় শিল্পপতিদের প্রার্থিত পার্লামেন্টের এই পূর্ব ভারতীয় হস্তক্ষেপ ছাড়াও সনদ নবায়নের প্রতি পর্বেই লন্ডন, লিভারপুল ও ব্রিস্টলের ব্যবসায়ীরা কোম্পানির বাণিজ্য একচেটিয়া ভেঙে ভাগ নেবার চেষ্টা করে সেই বাণিজ্যে, যা ধরা হত এক খাঁটি স্বর্ণথনি বলে। এই সব প্রচেষ্টার ফলে ১৭৭৩ সালের আইনে কোম্পানির সনদ ১৮১৪ সালের ১লা মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়ে এই ব্যবস্থা করা হল যাতে প্রায় সব রকমের পণ্যই কোম্পানি বহির্ভূত ব্যক্তিবিশেষ ইংলন্ড থেকে রপ্তানি এবং কোম্পানির ভারতীয় কর্মচারীরা ইংলন্ডে আমদানি করার অধিকার পায়। কিন্তু এই সুবিধাদান এমন সব শর্ত দিয়ে বাধা হয় যাতে ব্রিটিশ ভারতে ব্যক্তিগত ব্যবসায়ীদের রপ্তানির ক্ষেত্রে তার কোনো ফল পড়ল না। ১৮১৩ সালে সাধারণ বাণিজ্যের চাপ কোম্পানি আর আটকাতে পারল না এবং চিন বাণিজ্যের একচেটিয়া ব্যতীত ভার বাণিজ্য কতকগুলি শর্তে উন্মুক্ত হল সাধারণ প্রতিযোগিতায়। ১৮৩৩ সালে সনদ নবায়নের সময় শেষ পর্যন্ত এই বাকি প্রতিবন্ধকগুলিও নাকচ হয়, আদৌ কোনোরুপ বাণিজ্য চালানো কোম্পানির নিষিদ্ধ হয়, চূর্ণ হয় তাদের বাণিজ্যিক সত্তা, ভারত ভূমি থেকে ব্রিটিশ প্রজা বহিষ্কৃত রাখার অধিকার তাদের কেড়ে নেওয়া হয়। ইতিমধ্যে পূর্ব ভারতীয় বাণিজ্যে কতকগুলি গুরুতর বিপ্লব ঘটে, তাতে সে বাণিজ্য প্রসঙ্গে ইংলন্ডের বিভিন্ন শ্রেণিস্বার্থের অবস্থান-ভঙ্গি একেবারে বদলে যায়। গোটা ১৮শ শতক ধরে ভারত থেকে ইংলন্ডে যে ধন প্রেরিত হয় তা অর্জিত হয়েছিল অপেক্ষাকৃত নগণ্য বাণিজ্যের দরুন ততটা নয়, যতটা সে দেশের প্রত্যক্ষ 14
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।