প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

ক্ষমতা প্রতিষ্ঠিত হত সোজাসুজি। মিঃ পিটের আইনে সে-ক্ষমতার প্রতিষ্ঠা হল গোপনে ও শঠতা করে। ফক্সের বিলে কোম্পানির ক্ষমতা হস্তাত্তরিত হচ্ছিল পার্লামেন্ট-নিযুক্ত কমিশনারদের কাছে। মিঃ পিটের বিলে সে- ক্ষমতা দেওয়া হল রাজ-নিযুক্ত কমিশনারদের হাতে? (১১) ১৭৮৩ ও ১৭৮৪ সালের বছরগুলিই তাই প্রথম এবং অদ্যাবধি একমাত্র বছর যখন ভারতীয় প্রশ্ন পরিণত হয় মন্ত্রিসভার প্রশ্নে। মিঃ পিটের বিল পাশ হওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সনদ নতুন করে দেওয়া হয় এবং কুড়ি বছরের জন্য সরিয়ে রাখা হয় ভারত প্রশ্ন । কিন্তু ১৮১৩ সালে ত্যান্টি-জ্যাকোবিন যুদ্ধ ১২) এবং ১৮৩৩ সালে সদ্যপ্রবর্তিত সংস্কার বিলের ১৩) তলে অন্য সমস্ত রাজনৈতিক প্রশ্নই চাপা পড়ে। তাই, প্রথমত এই কারণেই, ভারত প্রশ্ন ১৭৮৪ সালের আগে বা পরে একটা মস্ত রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠতে পারেনি, তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সর্বাগ্রে অস্তিত্ব ও গুরুত্ব অর্জন করতে হয়েছিল, তার পরে দায়িত্ব না নিয়ে তার যতটা ক্ষমতা গ্রাস করা সম্ভব তা চক্রতন্ত্র গ্রাস করে বসে, এবং তারো পরে সনদ নতুন করে দেওয়ার প্রতি পর্বে, ১৮১৩ সালে ও ১৮৩৩ সালে ইংরেজ জনগণ সর্বাধিক গুরুত্বের অন্য প্রশ্নে ব্যস্ত থাকে। এবার অন্য দিক থেকে দেখা যাক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করে কেবল তাদের এজেন্টদের কারখানা-কুঠি আর মাল রাখার গুদাম প্রতিষ্ঠা করে, তা রক্ষার জন্য কয়েকটা দুর্গ বানায় তারা। যদিও ১৬৮৯ সালেই তারা ভারতে একটা ডোমিনিয়ন প্রতিষ্ঠা ও রাজস্বকে তাদের আয়ের অন্যতম সূত্র করে তোলার কতা চিন্তা করেছিল তবু ১৭৪৪ সাল পর্যন্ত তারা বোম্বাই, মাদ্রাজ ও কলকাতার আশেপাশের কিচু গুরুত্বহীন জেলাই কেবল অধিকার করে। পরে কর্ণাটকে যে যুদ্ধ বেধে যায় তার ফলে নানা সংগ্রামের পর তারা প্রকৃতপক্ষে ভারতের ওই অঞ্চলটার সার্বভৌম প্রভূ হয়ে দাঁড়ায়। বাঙলায় যুদ্ধ এবং ক্লাইভের বিজয়ের ফলাফল হয় আরো প্রভূত। এর ফল হল সত্য করে বাঙলা বিহার ও উড়িষ্যা অধিকার। ১৮শ শতাব্দীর শেষে এবং বর্তমান শতাব্দীর প্রথম বছরগুলিতে টিপু সাহেবের সঙ্ে যুদ্ববিগ্রহ বাধে এবং তার ফলে শক্তির বিরাট বৃদ্ধি এবং অধীনতামূলক ব্যবস্থার প্রভূত সম্প্রসারণ (৪)। অবশেষে ১৯শ শতকের দ্বিতীয় দশকে জয় করা গেল প্রথম সুবিধাজনক ষকটা সীমান্ত _ মরুভূমি বরাবর ভারতের সীমান্ত। তার আগে পর্যন্ত প্রাচ্যে ব্রিটিশ সাম্রাজ্য এশিয়ার সেই সব অঞ্চল পর্যন্ত পৌছয়নি যা চিরকাল ভারতের প্রত্যেকটি বড়ো বড়ো কেন্দ্রীয় শক্তির পীঠস্থান হিসাবে কাজ করেছে। কিন্তু সাম্রাজ্যের যেটি ভঙ্গুর জায়গা, পুরনো বিজয়ীরা যতবার বিতাড়িত হয়েছে নতুন বিজয়ীদের কাছে ততবার যেখান থেকে অভিযান এসেছে, সেই পশ্চিম সীমান্তের প্রাচীর ব্রিটিশের হাতে ছিল না। ১৮৩৮ থেকে ১৮৪৯ সালের পর্বে, শিখ ও আফগান যুদ্ধগুলির কালে পঞ্জাব ও সিন্কুকে বলপূর্বক গ্রাস করে ব্রিটিশ শাসন পূর্ব ভারতীয় মহাদেশের নৃতাত্বিক, রাজনৈতিক ও সামরিক সীমানা জুড়ে নিশ্চিতরূপে প্রতিষ্ঠিত হল (১৫)। মধ্য এশিয়া থেকে আসা কোনো অভিযানী সৈন্যকে প্রতিহত করতে এবং পারস্য সীমান্তের দিকে রুশ অভিযানের বিরুদ্ধে এ অধিকার অপরিহার্য । এই শেষ দশকে ব্রিটিশ ভারতের ভূখণ্ডে যুক্ত হয়েছে ১,৬৭,০০০ বর্গ মাইল, যার অধিবাসী সংখ্যা ৮৫,৭২,৬৩০ জন। আর অভ্যন্তরে সব কটি দেশীয় রাজ্যই এখন ব্রিটিশ এলাকা দ্বারা পরিবেষ্টিত, নানা ধরনের ব্রিটিশ ন্বপ্গ্রজপ্রস্প্র-এর* অধীন ও একমাত্র গুজরাট ও সিন্ধু ছাড়া সমুদ্র উপকূল থেকে বিচ্ছিন্ন। বাইরের দিক থেকে ভারত এবার শেষ হল। একটি বৃহৎ ইঙ্গ- ভারতীয় সাম্রাজ্যের অস্তিত্ব কেবল ১৮৪৯ সাল থেকেই। এই ভাবে কোম্পানির নামের আড়ালে ব্রিটিশ সরকার দুই শতক ধরে লড়াই চালিয়ে শেষ পর্যন্ত ভারতের স্বাভাবিক সীমা পর্যন্ত পৌচিয়েছে। এবার বুঝতে পারি, কেন এই সারাটা সময় ইংলন্ডের সব পার্টিই, এমন কি কপট শাস্তি স্তরে যারা মুখরতম হতে প্রতিজ্ঞাবদ্ধ, তারাও একটি বৃহৎ ভারত সাম্রাজ্যের arrondissement* সম্পূর্ণ হওয়া পর্যন্ত চোখ ঠেরে চুপ করে ছিল। প্রথমত, তাদের তীব্র জনহিতৈষণার প্রয়োগ করতে হলে সে সাম্রাজ্যটা আগে অবশ্যই পাওয়া চাই। এই দিক থেকে সনদ নবায়নের আগের সমস্ত পর্বের তুলনায় বর্তমান বছরে, ১৮৫৩ সালে ভারত প্রশ্নের পরিবর্তিত অবস্থার কথা আমরা বুঝতে পারি। 13

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।