প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

উদারনৈতিক স্বার্থ ও উদারনৈতিক রাজবংশেরা সর্বদেশে ও সর্বকালে মিলেছে ও জোট বেঁধেছে, _ অর্থাৎ দুর্নীতির শক্তিতে, তৃতীয় উইলিয়মের পক্ষে যা আশীর্বাদস্বরুপ এবং লুই ফিলিপের কাছে যা কালাত্তক অভিশাপ সেই নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সর্বপ্রথম ও সর্বশেষ চালক শক্তি। পার্লামেন্টারি অনুসন্ধান থেকে দেখা যাচ্ছে, ১৬৯৩ সালেই ক্ষমতাধিষ্ঠিত ব্যক্তিদের “উপটৌকন" এই খাতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাৎসরিক খরচ দাড়ায় ৯০,০০০ পাঃ, যে ক্ষেত্রে বিপ্রবের আগে এ অঙ্ক ১,২০০ পাঃ ছাড়িয়েছে কদাচিৎ। ডিউক অব লিড্স্‌ অভিযুক্ত হন ৫,০০০ পাঃ উৎকোচ গ্রহণের দায়ে, এবং ন্যায়পর রাজা স্বয়ং ১০,০০০ পাঃ নিয়েছেন বলে দোষী সাব্যস্ত হন। এই প্রত্যক্ষ উৎকোচ ছাড়াও প্রতিযোগী কোম্পানিগুলিকে বিতাড়িত করা হয়েছে নিন্নতম সুদে সরকারকে বিপুল টাকা খণদানের লোভ দেখিয়ে এবং প্রতিদ্বন্দী ডিরেক্টরদের কিনে নিয়ে। সরকারকে উৎকোচ-বশীভূত করে ক্ষমতা পায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেমন পায় ব্যাঙ্ক অব ইংলন্, তা বজায় রাখতেও উৎকোচ দিতে বাধ্য হয় তারা, যেমন বাধ্য হয় ব্যাঙ্ক অব ইংলভ্ড। একচেটিয়ার মেয়াদ ফুরোবার প্রতিটি পর্বেই সনদের মেয়াদ বৃদ্ধি এ কোম্পানি পায় কেবল সরকারকে নতুন খণ ও নতুন উপটৌকন দিতে চেয়ে। অপ্তবর্ষ যুদ্ধের ১০) ঘটনাবলীতে বাণিজ্য শক্তি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিণত হয় সমর ও রাজ্য শক্তিতে। প্রাচ্যের বর্তমান ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় তখনই। ইস্ট ইন্ডিয়া স্টক উঠে গেল ২৬৩ পাউন্ডে আর ডিভিডেন্ট তখন দেওয়া হত শতকরা ১২-১/২ হারে । কিন্তু এবার দেখা দিল কোম্পানির নতুন এক শত্রু __ প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী সংঘের রুপে নয়, প্রতিদ্বন্দ্বী মন্ত্রী ও প্রতিদ্বন্ধী জনগণের রূপে । বলা হল, কোম্পানির রাজ্য জয় করা হয়েছে ব্রিটিশ নৌবাহিনী ও ব্রিটিশ স্থল সৈন্যের সাহায্যে এবং কোনো ব্রিটিশ প্রজার ক্রাউন থেকে স্বাধীনভাবে সার্বভৌম রাজ্য থাকতে পারে না। শেষ যুদ্ধগুলিতে জেতার ফলে যে “আশ্চর্য সম্পদ' লাভ হয়েছে বলে কল্পনা করা হয়েছিল তাতে ভাগ পাবার দাবি জানাল সেদিনের মন্ত্রীরা আর সেদিনের জনগণ । কোম্পানি তার অস্তিত্ব বাঁচায় ১৭৬৭ সালের এই চুক্তিতে যে, জাতীয় রাজকোষে সে বছরে দেবে ৪,০০,০০০ পাউন্ড। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি পালন করার বদলে আর্থিক সংকটে জড়িয়ে পড়ে এবং ইংরেজ জনগণকে কর দেবার বদলে আর্থিক সাহায্যের প্রার্থনা জানায় পার্লামেন্টে। এর ফলে গুরুত্বপূর্ণ অদল বদল হল সনদে। নতুন অবস্থা সত্ত্বেও কোম্পানির হাল উন্নত না হওয়ায় এবং যুগপৎ উত্তর আমেরিকায় ইংরেজ জাতির উপনিবেশ খোয়া যাওয়ায় অন্যত্র কোনো একটা বৃহৎ উপনিবেশিক সাম্রাজ্য পুনর্লাভের প্রয়োজনীয়তা ক্রমেই সকলের কাছে অনুভূত হতে থাকে। খ্যাতনামা ফক্স ভাবলেন, তাঁর বিখ্যাত ইন্ডিয়া বিল আনার যোগ্য মুহূর্ত এসেছে ১৭৮৩ সালে, এ বিলে ডিরেক্টর ও প্রোপ্রাইটরদের কোর্ট বাতিল করে পার্লামেন্ট দ্বারা নিযুক্ত সাতজন কমিশনারের হাতে ভারত শাসনের গোটা ভার ন্যস্ত করার প্রস্তাব থাকে। লর্ভ সভায় অপোগণ্ড রাজার* ব্যক্তিগত প্রভাবের জোরে মিঃ ফক্সের বিল পরাস্ত করা এবং ফক্স ও লর্ড নর্থের তদানীন্তন কোয়ালিশন সরকার ভেঙে দিয়ে সুবিখ্যাত পিটকে সরকারের নেতৃত্বে বসাবার উপলক্ষ্য হয়। ১৭৮৪ সালে পিট উভয় সভা থেকেই একটি বিল পাশ করিয়ে নেন যাতে প্রিভি কাউন্সিলের ছয়জন সভ্য নিয়ে একটি বোর্ড অব কন্ট্রোল প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়, এই সভ্যদের কাজ ছিল : ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূখণ্ড ও সম্পত্তি, রাজস্ব বা নাগরিক ও সামরিক শাসনের সঙ্গে এতটুকু সম্পর্কিত এমন সমস্ত কাজকর্ম ও ব্যবস্থার যাচাই, তদারকি ও নিয়ন্ত্রণ করা । এই প্রসঙ্গে এতিহাসিক মিল বলেন : “এ আইন পাশ করার পেছনে দুটি লক্ষ্য ছিল। মিঃ ফক্সের বিলের কু-উদ্দেশ্য বলে যা বলা হয়েছিল সে অভিযোগ এড়াবার জন্য দরকার ছিল যাতে দেখায় যেন প্রধান ক্ষমতা ডিরেক্টরদের হাতেই থাকছে। মন্ত্রিসভার সুবিধার দিক থেকে প্রয়োজন ছিল যাতে আসলে সে ক্ষমতা সবই নিয়ে নেওয়া যায়। প্রধানত এই প্রশ্নেই মিঃ পিটের বিল তার পতিদ্বন্দীর থেকে এই বলে তফাৎ ঘোষণা করতে চায় যে একটা বিলে ডিরেক্টরদের ক্ষমতা চূর্ণ করা হচ্ছিল, অন্য বিলে তা প্রায় অক্ষুণ্ন রাখা হয়েছে। মিঃ ফক্সের আইনে মন্ত্রীদের 12

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।