প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধ কার্ল মার্কস
/ ৭৭
📝 লেখা 📖 পিডিএফ

“Sollte diese Qual uns qualen, Da sie unsre Lust vermehrt, Hat nicht Myriaden Seelen Timurs Herrschaftt autgezehtré কার্ল মার্কস কর্তৃক ১৮৫৩ সালের সংবাদপত্রের পাঠ অনুসারে ১০ই জুন লিখিত New-York Daily Tribune পত্ৰিকার ৩৮০৪ নং সংখ্যায় ১৮৫৩ সালের ২৫শে জুন প্রকাশিত স্বাক্ষর : কার্ল মার্কস * “এ নির্যাতন থেকে যদি পাই এক বৃহত্তম সুখ, তবে কেন সেজন্যে মনঃপীড়া ? তৈমুরের শাসনের মধ্যেও কি হয়নি আত্মার অশেষ নির্বাণ ? গ্যেটের Westostlicher Diwan, An Suleika থেকে = সম্পাঃ। কার্ল মার্কস ইস্ট ইন্ডিয়া কোম্পানি _ তার ইতিহাস ও ফলাফল লন্ডন, শুক্রবার ২৪শে জুন, ১৮৫৩ ভারত বিষয়ে বিধান প্রণয়ন স্থগিত রাখার জন্য লর্ড স্ট্যানলির মোশনের উপর বিতর্ক আজ সন্ধ্যা পর্যন্ত মুলতুবী রাখা হয়েছে। ১৭৮৩ সালের পরে ইংলন্ডে এই প্রথম ভারত প্রশ্ন মন্ত্রিসভা-টেকা-না-টেকার প্রশ্ন হয়ে দীড়িয়েছে। কেন হল? ইস্ট ইন্ডয়া কোম্পানির সত্যকার সূত্রপাত হিসাবে ১৭০২ সালের অতি পূর্ববর্তী কোনো যুগকে নির্দিষ্ট করা চলে না, ওই সময়টায় পূর্ব ভারতীয় বাণিজ্যের একচেটিয়া দাবি করে বিভিন্ন সংঘ একটি একক কোম্পানিতে মিলিত হয়। তার আগে পর্যন্ত আদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্তিত্বই বারে বারে বিপন্ন হয়েছে, ক্রমওয়েলের প্রটেক্টরেটের সময় একবার বেশ কয়েক বছর ধরে তা স্থগিত থাকে, একবার তৃতীয় উইলিয়মের আমলে পার্লামেন্টের হস্তক্ষেপে তার সম্পূর্ণ উচ্ছেদ-প্রাপ্তিরই আশঙকা দেখা দেয়। ওই ওলন্দাজ রাজকুমারের উত্থান কালেই যখন বৃটিশ সাম্রাজ্যের রাজন্ব-আদায়ী হয় হুইগেরা, যখন জন্ম হয় ব্যাঙ্ক অব ইংলন্ডের, যখন ইংলন্ডে রক্ষা-শুক্ষ ব্যবস্থা পাকাপাকি কায়েম এবং ইউরোপে শক্তি সাম্যের প্রশ্ন নিশ্চিতরূপেই মীমাংসিত, তখনই ইস্ট ইন্ডিয়া কোম্পানির অস্তিত্ব স্বীকার করে পার্লামেন্ট। বাহ্যিক মুক্তির এ পর্বটা এলিজাবেথ ও প্রথম চার্লস-এর আমলকার মতো রাজকীয় খিলাৎ-সৃষ্ট একচেটিয়ার পর্ব নয়, পার্লামেন্টের অনুমোদনে অধিকারপ্রাপ্ত জাতীয় একচেটিয়ার পর্ব। ইংলন্ডের ইতিহাসের এ পর্বটার সঙ্চে বস্তুত ফ্রান্সের লুই ফিলিপ পর্বের অত্যন্ত সাদৃশ্য বর্তমান _ সাবেকি ভূমিজীবী অভিজাতরা পরাজিত কিন্তু টাকা-ওয়ালাদের বা এম্প্র ক্প্র দের নিশান ছাড়া তাদের জায়গা নিতে বুর্জোয়ারা তখনো অক্ষম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাধারণ লোককে ভারত বাণিজ্য থেকে বহিষ্কৃত করে ঠিক সেই সময়টায় যখন কমন্স সভা তাদের বাদ দেয় পার্লামেন্ট প্রতিনিধিত্ব থেকে। এ থেকে তথা অন্যান্য ঘটনা থেকে দেখি, সামন্ত অভিজাততন্ত্বের ওপর বুর্জোয়াদের প্রথম বিজয় মিলে যাচ্ছে জনগণের বিরুদ্ধে অতি প্রগাঢ় এক প্রতিক্রিয়ার সঙ্গে, কবেট-এর মতো একাধিক জনবাদী লেখক যে গণমুক্তির সন্ধান করেছেন ভবিষ্যতে নয় অতীতে, তা এই ব্যাপারেরই তাড়নায় । নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সঙ্গে একচেটিয়া বিস্তারকারী অর্থন্বার্থের মিলন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ১৬৮৮ সালের গৌরবোজ্জ্বল" বিপ্লবের (৯) মিলন সাধিত হয় সেই একই শক্তিতে যার সাহায্যে ll

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।