~~ WWW.amarboi.com ~ ‘সেবাই ধর্মীয় উদ্দীপনায় প্ৰদীপ্ত’ দৃঢ়তর পদক্ষেপে দ্রুত এগিয়ে এলো । গার্ডনারের বর্ণনানুসারে তারা তাদের পথ হারিয়ে ফেলে, যার ফলে তারা বালাকোটে এসে পৌছায় ‘আরও ঘন্টা খানিক দেরী করে ।' যুদ্ধ সংঘটিত হচ্ছিল এবং এটা স্পষ্ট যে যুদ্ধটি ধ্বংসযজ্ঞের দিকে মোড় নিচ্ছিল গার্ডনার পরবর্তীতে লেখে, ‘আমি এই দৃশ্যটি ভালভাবেই স্মরণ করতে পারি যখন আমি এবং আমার ইউসুফজাই গোষ্ঠীর লোকজন ও খাইবারের অনুসারীরা এই ঘটমান লড়াই অবলোকন করলাম। সৈয়দ আহমদ এবং মৌলভি (শাহ্ মুহাম্মদ ইসমাইল), বেঁচে যাওয়া ভারতীয় অনুসারীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বেপরোয়াভাবে সমধর্যান্ধ শিখ বাহিনীর আ্যাকালিস (শিখ যোদ্ধা)দের সঙ্গে সামনাসামনি যুদ্ধরত ছিল। যখন আমার দৃষ্টি গোচরীভূত হলো মৌলভি ও সৈয়দ বাহিনীর লোকেরা শত শত অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে পড়ল । যখন সৈয়দ নিহত হয়ে পড়ে গেলেন তখন আমি কয়েক শ গজের মধ্যে ছিলাম কিন্তু আমি কোন দেবদূত (ফেরেশতা) কে অবতরণ করে তার মৃতদেহটি স্বর্গে নিয়ে যেতে দেখি নি। যদিও তার অনেক অনুসারী দাবি করেছিল যে তারা স্পষ্টভাবে এই দৃশ্যটি অবলোকন করেছে। যে পথে যুদ্ধ হচ্ছিল তা দেখে গার্ডনার তার লোকজনসহ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত পিছিয়ে গেল আর তারপরে ফিরে এসে লুষ্ঠিত দ্রব্যের হিস্যা দাবি করে। সৈয়দের অনুসারীরা যারা এক্যবদ্ধ ছিল তার মৃত্যু তাদের সেই এক্য ভেঙ্গে দেয় এবং অপসারণকালে বিভিন্ন অঞ্চলের দলগুলো পরস্পরের উপর লুষ্ঠনের উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে । খাইবার ও ইউসুফজাই গোত্রীয়রা কুট চক্রান্তকারীরাই শ্রেষ্ঠত্রে দাবি রাখে । যখন হিন্দুস্তানি ধর্মীন্ধদের মরিয়া হয়ে তাদের নিকটে আশ্রয় চেয়েছিল তৎপরিবর্তে তারা অনেক হিন্দুস্তানিদের নির্দ্বিধায় বধ করেছিল। কথিত আছে যে তের শ হিন্দুস্তানি ও তাদের সহযোগী বালাকোটে নিহত হয়, তবে প্রকৃত সংখ্যাটি ছিল সম্ভবত উল্লেখিত সংখ্যার অর্ধেকের কাছাকাছি। সৈয়দ আহমদের মৃত্যু সংবাদ শিখ অধিপতি রণজিত সিং তার সৈন্য- সামন্তদের প্রতিটি কেল্লাতে বন্দুক ফায়ার করে সালাম জানিয়েছিল, এবং একই সাথে শিখদের পবিত্র নগরী অমৃতসরে আলোক সজ্জা করে উৎসব করেছিল। কি হয়েছিল থেকে যাওয়া আমির, ইমাম এবং পাদশাহ্র এ বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে যা একটির থেকে অন্যটি পৃথক। যুদ্ধের অস্তিমলগ্নে ওয়াহ্হাবি সৈন্যরা তার মরদেহ নিয়ে অন্তর্ধানের চেষ্টা করলে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পরিশেষে একজন ওয়াহ্হাবি সৈন্য তার ধারাল ৯০৫
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।